সর্বশেষ খবরঃ

হাতিয়ায় চাঁদাবাজির অভিযোগে সাবেক ইউপি সদস্য আটক

হাতিয়ায় চাঁদাবাজির অভিযোগে সাবেক ইউপি সদস্য আটক

মোঃ হানিফ উদ্দিন সাকিব (নোয়াখালী ) প্রতিনিধি :: হাতিয়ায় লুটতরাজ মারামারি ও রাহাজানি করে সামাজিক শৃঙ্খলা বিনষ্ট করে এলাকায় অশান্তি সৃষ্টিকারী এবং বহু মামলার আসামী জসিম উদ্দিন কে আটক করেছে হাতিয়া নৌবাহিনী কন্টিনজেন্ট।

মঙ্গলবার ( ২২ অক্টোবর ) দুপুর ১ টায় জাহাজমারা এলাকায় পালিয়ে থাকা অবস্থায় তাকে আটক করে হাতিয়ায় অবস্থানরত নৌবাহিনী কন্টিনজেন্ট। পরে সন্ধা ৭ টায় তাকে হাতিয়া থানায় সোপর্দ করা হয়।

এর আগে নৌবাহিনী তাদের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে একাধিক মামলার আসামী জসিম উদ্দিনকে হাতিয়ার ১০ নং জাহাজমারা ইউনিয়ন থেকে আটক করে। তার বিরুদ্ধে এলাকায় অনেক অভিযোগ থাকায় দীর্ঘদিন পালিয়ে ছিল সে। অনেকদিন পর এলাকায় ফিরলে গোয়েন্দা খবরের ভিত্তিতে আজ দুপুরের দিকে একটি অভিযান পরিচলনা করে তাকে আটক করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার কাছ থেকে অনেকগুলো তথ্য উদঘাটন হয়েছে বলে জানান নৌ-কন্টিনজেন্ট। এবং উদঘাটিত তথ্য মোতাবেক হাতিয়া থানা পুলিশ তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ পদক্ষেপ গ্রহণ করবেন বলে উল্লেখ করেন নৌ- কন্টিনজেন্ট।

আরো খবর

হিলফুল ফুজুল ডোনেশন বক্স এর উদ্যোগে বেনাপোলে বৃক্ষ রোপণ
হিলফুল ফুজুল ডোনেশন বক্স এর উদ্যোগে বেনাপোলে বৃক্ষ রোপণ
রাষ্ট্রপতির পদত্যাগপত্র গ্রহণ করেছিঃ স্পিকার
রাষ্ট্রপতির পদত্যাগপত্র গ্রহণ করেছিঃ স্পিকার
নড়াইলে ইউপি সদস্যকে কুপিয়ে খুন
নড়াইলে ইউপি সদস্যকে কুপিয়ে খুন
এমপি গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে শ্যামনগরে বিক্ষোভ মিছিল
এমপি গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে শ্যামনগরে বিক্ষোভ মিছিল
দিনাজপুরের চিরিরবন্দরে মিল ও ওয়ার্কশপে ভয়াবহ আগুন
চিরিরবন্দরে মিল ও ওয়ার্কশপে ভয়াবহ আগুন
মোবাইল দিয়েই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
মোবাইল দিয়েই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
খাগড়াছড়িতে সেনাবাহিনীর অনুদান পেল শিক্ষার্থী, রোগী,ব্যবসায়ী ও ধর্মীয় প্রতিষ্ঠান
খাগড়াছড়িতে সেনাবাহিনীর অনুদান পেল শিক্ষার্থী, রোগী,ব্যবসায়ী ও ধর্মীয় প্রতিষ্ঠান
বিশ্বজুড়ে নিজ নাগরিকদের সতর্ক থাকার নির্দেশ যুক্তরাষ্ট্রের
বিশ্বজুড়ে নিজ নাগরিকদের সতর্ক থাকার নির্দেশ যুক্তরাষ্ট্রের