সর্বশেষ খবরঃ

হরিদাস ঠাকুরের নির্যান তিথি মহোৎসব অনুষ্ঠিত

হরিদাস ঠাকুরের নির্যান তিথি মহোৎসব অনুষ্ঠিত
হরিদাস ঠাকুরের নির্যান তিথি মহোৎসব অনুষ্ঠিত

বেনাপোল প্রতিনিধি :: যশোরের বেনাপোলের নামাচার্য শ্রীশ্রী ব্রক্ষ হরিদাস ঠাকুরের পাঠবাড়ী আশ্রমে প্রতি বৎসরের ন্যায় এবারও দুই দিনব্যাপী ৪৯৯তম নির্যান তিথি মহোৎসব অনুষ্ঠিত হয়েছে।

গত সোম ও মঙ্গলবার ( ১৬ ও ১৭ সেপ্টেম্বর ) দুই দিনব্যাপী হরিদাস ঠাকুরের নির্যান তিথি মহোৎসব ধর্মীয় আচারপ্রথা মেনে উদযাপিত হয়।তবে বৈরী আবহাওয়ার কারনে এবার ভক্তদের উপস্থিতি অনেক কম।হরিদাস ঠাকুরের জীবনী, ভাবগত আলোচনা, কীর্তন নির্জন লীলা,আস্বাদন,ভক্তিগীত ও পদাবলী কীর্তন নিয়ে পালিত হলো নির্যান তিথি মহোৎসব।

অনুষ্ঠানে বিদগ্ধ আলোচক হিসাবে অংশ নেন-দ্বাদশ শিবকালী মন্দির সাতক্ষীরার ভক্তপ্রবর বিশ্বমঙ্গল কৃষ্ণদাস, মাগুরার গোপাল সেবাশ্রমের চিন্ময়নন্দ দাস,মাগুরার পরমানন্দ দাস, ঢাকার শ্রীমুকুল মিত্র। রাতে লীলা কীর্তনে অংশ নেন সাতক্ষীরার আশালতা মণ্ডল। এছাড়া বিভিন্ন জেলার বিশেষ বিশেষ মন্দির ও আশ্রমের অসংখ্য ভক্ত-অনুরাগী নির্যান তিথিতে অংশগ্রহণ করেন।

আরো খবর

হিলফুল ফুজুল ডোনেশন বক্স এর উদ্যোগে বেনাপোলে বৃক্ষ রোপণ
হিলফুল ফুজুল ডোনেশন বক্স এর উদ্যোগে বেনাপোলে বৃক্ষ রোপণ
রাষ্ট্রপতির পদত্যাগপত্র গ্রহণ করেছিঃ স্পিকার
রাষ্ট্রপতির পদত্যাগপত্র গ্রহণ করেছিঃ স্পিকার
নড়াইলে ইউপি সদস্যকে কুপিয়ে খুন
নড়াইলে ইউপি সদস্যকে কুপিয়ে খুন
এমপি গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে শ্যামনগরে বিক্ষোভ মিছিল
এমপি গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে শ্যামনগরে বিক্ষোভ মিছিল
দিনাজপুরের চিরিরবন্দরে মিল ও ওয়ার্কশপে ভয়াবহ আগুন
চিরিরবন্দরে মিল ও ওয়ার্কশপে ভয়াবহ আগুন
মোবাইল দিয়েই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
মোবাইল দিয়েই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
খাগড়াছড়িতে সেনাবাহিনীর অনুদান পেল শিক্ষার্থী, রোগী,ব্যবসায়ী ও ধর্মীয় প্রতিষ্ঠান
খাগড়াছড়িতে সেনাবাহিনীর অনুদান পেল শিক্ষার্থী, রোগী,ব্যবসায়ী ও ধর্মীয় প্রতিষ্ঠান
বিশ্বজুড়ে নিজ নাগরিকদের সতর্ক থাকার নির্দেশ যুক্তরাষ্ট্রের
বিশ্বজুড়ে নিজ নাগরিকদের সতর্ক থাকার নির্দেশ যুক্তরাষ্ট্রের