সর্বশেষ খবরঃ

সৌদিতে কর্মসংস্থান নিয়ে অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

সৌদিতে কর্মসংস্থান নিয়ে অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন
সৌদিতে কর্মসংস্থান নিয়ে অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

এম কামরুজ্জামান ( সাতক্ষীরা ) জেলা প্রতিনিধি :: সৌদি আরবে কর্মসংস্থান নিয়ে ইলেকট্রনিকস মিডিয়ায় মিথ্যা অপপ্রচার ও সম্মানহানির প্রতিবাদে শ্যামনগরে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে‌।

রবিবার ( ৭ সেপ্টেম্বর )শ্যামনগর উপজেলা প্রেসক্লাব হল রুমে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলার ঈশ্বরীপুর ইউনিয়নের খাগড়াঘাট গ্রামের হাসান মোড়ের ছেলে মোঃ সালাউদ্দীন।

লিখিত বক্তব্যে বলেন,তার ছোট ভাই মোঃ আব্দুল আলিম দীর্ঘদিন ধরে কর্মসংস্থানের লক্ষ্যে সৌদি আরবে অবস্থান করছেন।এ সময় এলাকার কয়েকজন যুবক তার ভাইয়ের মাধ্যমে বিদেশে গিয়ে কাজ করার আগ্রহ প্রকাশ করেন।

এলাকার পরিচিত শ্রীফলকাটির মোঃ শফিকুল ইসলাম,খাগড়াঘাটের মেজবাহ উদ্দীন ও মোঃমেহেদী হাসান,পাতড়াখোলার মোঃ জাহাঙ্গীর কবীর,বংশীপুরের মোঃ ইমরান সরদার এবং খাগড়াঘাটের মোঃ আশরাফ উদ্দীন সৌদি আরবে যেতে রাজি হন।

তাদের পরিবার ও এলাকার গণ্যমান্য ব্যক্তিদের সম্মতিতে বৈধ ভিসা ও আকামার মাধ্যমে তাদেরকে সৌদি আরবের ‘হ্যাঙ্গার স্টোশন’ নামের একটি কোম্পানিতে ফুড ডেলিভারি বাইকার হিসেবে চাকরিতে যুক্ত করা হয়।

সংবাদ সম্মেলনে মোঃ সালাউদ্দীন অভিযোগ করেন,সৌদি আরবে গিয়ে শফিকুল ইসলাম চুক্তিবদ্ধ কোম্পানিতে কাজ করতে অস্বীকৃতি জানান এবং নিজ উদ্যোগে অন্যত্রে চাকরি নেন। মেজবাহ উদ্দীন কয়েকদিন কাজ করার পর কম বেতনের অজুহাতে চাকরি ছেড়ে দেন এবং পরবর্তীতে সামাজিক যোগাযোগমাধ্যম ও টেলিভিশনে মিথ্যা তথ্য দিয়ে তাদের সম্মানহানি করেন।

মোঃ জাহাঙ্গীর কবীরও ১০-১২ দিন কাজ করার পর বেশি বেতনের লোভে চাকরি ছেড়ে দেন, এমনকি চাকরির সময় তার ভাইয়ের কাছ থেকে ৩০০ রিয়াল ধার নিয়েছিলেন।একইভাবে আশরাফ উদ্দীন কয়েকদিন পর কোম্পানির কাজ ছেড়ে অন্যত্রে চলে যান। তবে তার ভাই মেহেদী হাসান এখনো সেই প্রতিষ্ঠানে ফুড ডেলিভারিতে চাকরি করছেন।

অন্যদিকে ইমরান সরদার কয়েক মাস কাজ করার পর আকামা ও ড্রাইভিং লাইসেন্স পাওয়ার পর পালিয়ে অন্যত্রে যোগ দেন এবং বর্তমানে মোটা বেতনে কাজ করছেন।

পাতড়াখোলার জাহাঙ্গীর কবির ও বংশীপুরের ইমরান হোসেনের চাচা আজিজুল ইসলাম বলেন, আমার দুই ভাইপো সৌদিতে আলিমের মাধ্যমে যায়। আমি সমগ্র বিষয়টি জানি তারা ফুড ডেলিভারি কাজের জন্য ভিসা নিয়ে যায়। কিন্তু ওখানে যাওয়ার পর তারা বেশি ইনকামের আসায় অন্য কাজে চলে যায়। আমার জানামতে আলিমের কোনো দোষ নেই।

সালাউদ্দীনের দাবি,যারা চুক্তি অনুযায়ী কোম্পানিতে কাজ করেননি, তারাই এখন বিদেশ যাওয়ার খরচ উসুল করার জন্য মিথ্যা অপপ্রচার চালাচ্ছেন। তারা সামাজিক যোগাযোগমাধ্যম ও জাতীয় টেলিভিশনে বিভ্রান্তিমূলক বক্তব্য দিয়ে তাকে ও তার ভাইকে আদম ব্যবসায়ী আখ্যায়িত করছেন, যা সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত।

তিনি এ ধরনের মিথ্যা প্রচারণার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন।

আরো খবর

নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলায় ছাত্রদল নেতাসহ ৮ জনের নামে মামলা
নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলায় ছাত্রদল নেতাসহ ৮ জনের নামে মামলা
শার্শায় ধর্ষণ মামলায় পলাতক শ্বশুর গ্রেফতার
শার্শায় ধর্ষণ মামলায় পলাতক শ্বশুর গ্রেফতার
হাবিপ্রবিতে শিক্ষার্থীদের দুই গ্রুপের সংঘর্ষে  শিক্ষকসহ আহত-৩
হাবিপ্রবিতে শিক্ষার্থীদের দুই গ্রুপের সংঘর্ষে  শিক্ষকসহ আহত-৩
আত্মসমর্পণকারীদের পুনর্বাসনের সুযোগ দেওয়া হবেঃকোস্ট গার্ড
আত্মসমর্পণকারীদের পুনর্বাসনের সুযোগ দেওয়া হবেঃকোস্ট গার্ড
দুই নারীর কাঁধে এখন কেশবপুরের প্রশাসন ও নিরাপত্তা
দুই নারীর কাঁধে এখন কেশবপুরের প্রশাসন ও নিরাপত্তা
বিএনএসবি চক্ষু হাসপাতালে দালালের দৌরাত্ব বৃদ্ধিতে ভোগান্তিতে রুগী
বিএনএসবি চক্ষু হাসপাতালে দালালের দৌরাত্ব বৃদ্ধিতে ভোগান্তিতে রুগী
সাগর হত্যাকাণ্ডের বিচার ও জড়িতদের গ্রেফতার দাবিতে মানববন্ধন
সাগর হত্যাকাণ্ডের বিচার ও জড়িতদের গ্রেফতার দাবিতে মানববন্ধন
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ উপলক্ষে খাগড়াছড়িতে তিন দিন ব্যাপী কর্মসূচির উদ্বোধন
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ উপলক্ষে খাগড়াছড়িতে তিন দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন