সর্বশেষ খবরঃ

সৌদি প্রবাসীরা রেমিট্যান্স পাঠানোয় শীর্ষে

সৌদি প্রবাসীরা রেমিট্যান্স পাঠানোয় শীর্ষে
সৌদি প্রবাসীরা রেমিট্যান্স পাঠানোয় শীর্ষে

গত মে মাসে বিভিন্ন দেশ হতে বাংলাদেশে রেমিট্যান্স এসেছে ২৯৬ কোটি ৯৬ লাখ মার্কিন ডলার।এর মধ্যে সবচেয়ে বেশি রেমিট্যান্স এসেছে সৌদি আরব থেকে।দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স এসেছে সংযুক্ত আরব আমিরাত থেকে। মঙ্গলবার( ৩ জুন )বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনে কেন্দ্রীয় ব্যাংক জানায়, সৌদি প্রবাসীরা মে মাসে রেমিট্যান্স পাঠিয়েছে ৫৩ কোটি ৩৩ লাখ ৬০ হাজার মার্কিন ডলার।এছাড়া শীর্ষ ১০ দেশের তালিকায় আরও রয়েছে সংযুক্ত আরব আমিরাত, যুক্তরাজ্য,মালয়েশিয়া, যুক্তরাষ্ট্র,ওমান,ইতালি, কুয়েত,কাতার ও সিঙ্গাপুর।

দ্বিতীয় সর্বোচ্চ ৩৫ কোটি ১৪ লাখ ৮০ হাজার ডলার রেমিট্যান্স এসেছে আরব আমিরাত থেকে। আর যুক্তরাজ্য, মালয়েশিয়া, যুক্তরাষ্ট্র, ওমান, ইতালি, কুয়েত, কাতার ও সিঙ্গাপুর থেকে মে মাসে যথাক্রমে রেমিট্যান্স এসেছে ৩৪ কোটি ৬৮ লাখ ৭০ হাজার, ৩৪ কোটি ৪ লাখ ২০ হাজার, ২২ কোটি ৩৬ লাখ ৪০ হাজার, ১৮ কোটি ১৩ লাখ ৯০ হাজার, ১৫ কোটি ৮৮ লাখ ৮০ হাজার, ১৪ কোটি ২ লাখ ২০ হাজার, ১৩ কোটি ৬৪ লাখ ৮০ হাজার ও ১০ কোটি ৯০ লাখ ৫০ হাজার মার্কিন ডলার।

এদিকে, মে মাসে দেশে এসেছে ২৯৬ কোটি ৯৫ লাখ ৭০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স। যা দেশের ইতিহাসে কোনো এক মাসে দ্বিতীয় সর্বোচ্চ প্রবাসী আয়। এর মধ্যে রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৮১ কোটি ৪৮ লাখ ১০ হাজার ডলার। এছাড়া বিশেষায়িত ব্যাংকগুলোর মাধ্যমে ২৭ কোটি ৩০ লাখ ৭০ হাজার ডলার, বেসরকারি ব্যাংকের মাধ্যমে ১৮৭ কোটি ৬২ লাখ ১০ হাজার ডলার ও বিদেশি খাতের ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৫৪ লাখ ৮০ হাজার ডলার রেমিট্যান্স।

আরো খবর

বনবিভাগের ছোড়া গুলিতে সুন্দরবনের কাঁকড়া আহরণকারীর মৃত্যু
বনবিভাগের ছোড়া গুলিতে সুন্দরবনের কাঁকড়া আহরণকারীর মৃত্যু
মাঝ-আকাশে মুখোমুখি সংঘর্ষে বিধ্বস্ত দুই মার্কিন যুদ্ধবিমান
মাঝ-আকাশে মুখোমুখি সংঘর্ষে বিধ্বস্ত দুই মার্কিন যুদ্ধবিমান
শার্শায় পুলিশের হাতে নেশা জাতীয় সিরাপসহ মাদকব্যবসায়ী গ্রেফতার
শার্শায় পুলিশের হাতে নেশা জাতীয় সিরাপসহ মাদকব্যবসায়ী গ্রেফতার
রামগড়ে সেনা অভিযানে অস্ত্র ও গুলি উদ্ধারসহ আটক-৩
রামগড়ে সেনা অভিযানে অস্ত্র ও গুলি উদ্ধারসহ আটক-৩
দিনাজপুরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
দিনাজপুরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
নড়াইলে ইয়াবা ট্যাবলেটসহ দুইজন গ্রেফতার
নড়াইলে ইয়াবা ট্যাবলেটসহ দুইজন গ্রেফতার
সুন্দরবনে মুক্তিপণের দাবিতে ৮ জেলেকে অপহরণ 
সুন্দরবনে মুক্তিপণের দাবিতে ৮ জেলেকে অপহরণ 
খাগড়াছড়িতে সেনাবাহিনীর বিশেষ অভিযানে বিপুল অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার
খাগড়াছড়িতে সেনাবাহিনীর বিশেষ অভিযানে বিপুল অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার