সর্বশেষ খবরঃ

সেপ্টেম্বরে তিন হাজার চিকিৎসক নিয়োগঃ স্বাস্থ্য উপদেষ্টা

সেপ্টেম্বরে তিন হাজার চিকিৎসক নিয়োগঃ স্বাস্থ্য উপদেষ্টা
ছবি সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম বলেছেন, দেশে বর্তমানে ৭ হাজার চিকিৎসকের সংকট আছে। আগামী সেপ্টেম্বরে ৩ হাজার চিকিৎসক নিয়োগের পরিকল্পনা আছে সরকারের।

চিকিৎসকদের বৈষম্য দূর করতে ৭ হাজার সুপারনিউমারারি পদোন্নতির ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান তিনি। পাশাপাশি ৪৩ হাজার জ্যেষ্ঠ নার্সের মধ্যে কয়েকজনকে পদোন্নতি দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার( ৭ আগস্ট ) রাজধানীর মিন্টো রোডে শহীদ আবু সাঈদ আন্তর্জাতিক কনভেনশন হলে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্য উপদেষ্টা বলেন, ‘বিভিন্ন পক্ষ একে অন্যের বিরুদ্ধে মামলা করায় কাজের গতি আরও কমে গেছে। তবে আমরা ডিজিটাইজেশনের দিকে এগিয়ে যাচ্ছি, যাতে পদোন্নতিতে কোনো ধরনের বাণিজ্য না হয়।’

উপদেষ্টা বলেন, অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর দেশের স্বাস্থ্যখাত একাধিক চ্যালেঞ্জের মুখোমুখি হলেও তা সফলভাবে মোকাবিলা করা সম্ভব হয়েছে। দায়িত্ব নেওয়ার পর প্রথম কাজ ছিল আন্দোলনের শহীদদের তালিকা প্রকাশ এবং আহতদের চিকিৎসা নিশ্চিত করা। এ পর্যন্ত ৭৮ জন আহতকে বিদেশে পাঠানো হয়েছে। তাদের মধ্যে চারজনকে জরুরি ভিত্তিতে সিঙ্গাপুরে পাঠানো হয়েছে।

অঙ্গ প্রতিস্থাপন আইন নিয়ে জটিলতার কথা তুলে ধরে উপদেষ্টা বলেন, প্রতিবেশী দেশে না গিয়ে যাতে দেশেই অঙ্গ প্রতিস্থাপন সম্ভব হয়, সেজন্য আইন সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে। সংশোধিত আইন আগামী সপ্তাহেই প্রজ্ঞাপন আকারে প্রকাশ হতে পারে।

সংবাদ সম্মেলনে নূরজাহান বেগম বলেন, সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজগুলোর জন্য নীতিমালা প্রণয়ন করা হয়েছে। কিছু কলেজ একীভূত করার পরিকল্পনাও রয়েছে, যা শিক্ষার্থীদের ক্ষতির চেয়ে বরং শিক্ষার মান বৃদ্ধিতে সহায়ক হবে।

এ ছাড়া,মেডিকেল কলেজের অনেক হোস্টেলে থাকার মতো পরিবেশ নেই। তাই ১৯টি নতুন ছাত্রাবাস তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে,যেখানে ১০ হাজার শিক্ষার্থী থাকতে পারবে।

আরো খবর

বেনাপোল কাস্টমস হাউসের দুই কর্মকর্তা ক্লোজড!নেপথ্য শুল্ক ফাঁকিতে সহায়তা
বেনাপোল কাস্টমস হাউসের দুই কর্মকর্তা ক্লোজড!নেপথ্য শুল্ক ফাঁকিতে সহায়তা
ঝিনাইদহে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা
ঝিনাইদহে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা
কক্সবাজারে সাঁড়াশি অভিযানে গ্রেপ্তার-২২
কক্সবাজারে সাঁড়াশি অভিযানে গ্রেপ্তার-২২
বিচ্ছেদের ইঙ্গিত দিলেন টলিউডের নির্মাতা সৃজিত
বিচ্ছেদের ইঙ্গিত দিলেন টলিউডের নির্মাতা সৃজিত
মাদ্রাসা ছাত্রকে বলাৎকারের অভিযোগে নড়াইলে শিক্ষক গ্রেফতার
মাদ্রাসা ছাত্রকে বলাৎকারের অভিযোগে নড়াইলে শিক্ষক গ্রেফতার 
উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প থেকে অস্ত্র-গুলিসহ আরসা সদস্য গ্রেপ্তার
উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প থেকে অস্ত্র-গুলিসহ আরসা সদস্য গ্রেপ্তার
শাপলা চত্বরে ১১ দলীয় জোটের লংমার্চের সমাবেশ শুরু
শাপলা চত্বরে ১১ দলীয় জোটের লংমার্চের সমাবেশ শুরু
দিনাজপুরে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপন
দিনাজপুরে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপন