সর্বশেষ খবরঃ

সুবর্ণচরে জাতীয় যুব দিবস পালিত

সুবর্ণচরে জাতীয় যুব দিবস পালিত
সুবর্ণচরে জাতীয় যুব দিবস পালিত

হানিফ সাকিব, নোয়াখালি জেলা প্রতিনিধি:: “দক্ষ যুব সমৃদ্ধ দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ”এই প্রতিপাদ্যকে সামনে রেখে সুবর্ণচরে জাতীয় যুব দিবস উপলক্ষ্যে আলোচনা সভা, প্রশিক্ষণ সনদ বিতরণ ও যুব ঋণের চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

গতকাল সোমবার ( ১ নভেম্বর ) বেলা ১২টায় উপজেলা পরিষদ মিলনায়তনে নির্বাহী অফিসার চৈতী সর্ববিদ্যার সভাপতিত্বে এটি অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান ফরহাদ হোসেন বাহার চৌধুরী এবং স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ আবদুল মন্নান।

এ ছাড়াও আরো উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ কাউছার আলম, মহিলা বিষয়ক কর্মকর্তা এটিএম মোঃ মহিতুল ইসলাম, ০২নং চরবাটা ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আমিনুল ইসলাম রাজিব,সৈকত সরকারি কলেজের ছাত্রলীগ সভাপতি মোঃ আজগর হোসেন,সফল আত্মকর্মী মোঃ আরিফ হোসেন, যুব সংগঠের প্রতিনিধি খন্দকার মোঃ দিদারুল আলম এবং সজল চঁন্দ্র দাস, সাংবাদিক ইমাম উদ্দিন সুমন, ইব্রাহিম খলিল শিমুল’সহ আরো অন্যান্য দপ্তরের কর্মকর্তা ও উদ্যোগতারা।

অনুষ্ঠানে আজহারুল ইসলাম ও আবদুল কাদেরকে ৬০ হাজার টাকা করে, ইব্রাহিম খলিলকে ৮০ হাজার টাকা’সহ মোট ৩ জন উদ্যোগতাকে নগদ ২ লক্ষ টাকার যুব ঋণের চেক বিতরণ করা হয়েছে। এছাড়াও যুব উন্নয়নের ১০ জন প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ বিতরণ করা হয়।

উক্ত অনুষ্ঠান শেষে কর্মকর্তা ও উদ্যোগতাদের নিয়ে উপজেলা পরিষদ চত্তরে বৃক্ষরোপণও করা হয়।

আরো খবর

ফিমা হত্যার বিচারের দাবিতে মানববন্ধন
ফিমা হত্যার বিচারের দাবিতে মানববন্ধন
হাসপাতালে অভিযান চালিয়ে ইয়াবাসহ চিকিৎসক গ্রেফতার
হাসপাতালে অভিযান চালিয়ে ইয়াবাসহ চিকিৎসক গ্রেফতার
কাশিয়ানীতে আওয়ামীলীগের ১০ নেতার পদত্যাগ
কাশিয়ানীতে আওয়ামীলীগের ১০ নেতার পদত্যাগ
সালমান শাহ হত্যা মামলায় ডন আটক
সালমান শাহ হত্যা মামলায় ডন আটক
সিলেটের সড়ক দুর্ঘটনায় গঠিত হলো ৫ সদস্যের তদন্ত কমিটি
সিলেটের সড়ক দুর্ঘটনায় গঠিত হলো ৫ সদস্যের তদন্ত কমিটি
কূপের রহস্যময় ঢেউ নিয়ে যা জানালো ভূতত্ত্ববিদরা
কূপের রহস্যময় ঢেউ নিয়ে যা জানালো ভূতত্ত্ববিদরা
কাশিয়ানীর মাহমুদপুর স্কুলের সভাপতি গোবিন্দ কির্ত্তনীয়া
কাশিয়ানীর মাহমুদপুর স্কুলের সভাপতি গোবিন্দ কির্ত্তনীয়া
নড়াইলে পুলিশের অভিযানে ডাকাত গ্রেপ্তার
নড়াইলে পুলিশের অভিযানে ডাকাত গ্রেপ্তার