সর্বশেষ খবরঃ

‘সুবর্ণচর এক্সপ্রেস’ চালুর দাবিতে নোয়াখালীতে রেলপথ অবরোধ

‘সুবর্ণচর এক্সপ্রেস’ চালুর দাবিতে নোয়াখালীতে রেলপথ অবরোধ
‘সুবর্ণচর এক্সপ্রেস’ চালুর দাবিতে নোয়াখালীতে রেলপথ অবরোধ

স্টাফ রিপোর্টার :: ঢাকা-নোয়াখালী রুটে বরাদ্দ নতুন ট্রেন ‘সুবর্ণচর এক্সপ্রেস’ দ্রুত চালুর দাবিতে নোয়াখালীতে দেড় ঘণ্টা রেলপথ অবরোধ করে স্থানীয় জনসাধারন।

রবিবার (৪ মে) সকাল ৬টা থেকে সাড়ে ৭টা পর্যন্ত মাইজদী রেলস্টেশনে সর্বস্তরের সাধারণ জনগণের ব্যানারে শিক্ষার্থী ও সাধারণ জনতা রেললাইনে অবস্থান নেন।এতে চট্টগ্রাম-ঢাকা রুটে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে পড়ে। আটকা পড়ে ঢাকাগামী আন্তনগর ‘উপকূল এক্সপ্রেস’ ট্রেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নোয়াখালী জেলার আহ্বায়ক মোঃ আরিফুল ইসলাম বলেন, ‘২০২৩ সালে ঢাকা-নোয়াখালী রুটে “সুবর্ণচর এক্সপ্রেস” নামে নতুন আন্তনগর ট্রেন বরাদ্দ দেওয়া হলেও এখনও তা চালু হয়নি। এই রুটের যাত্রীরা প্রতিদিন ভোগান্তির শিকার হচ্ছেন। ফলে বাস সিন্ডিকেট নানাভাবে সাধারণ মানুষকে জিম্মি করছে। বিশেষ করে শিক্ষার্থী, চাকরিজীবী ও রোগীদের জন্য নির্ভরযোগ্য ট্রেন সার্ভিস অত্যন্ত জরুরি।’

এ সময় আটকা পড়া ‘উপকূল এক্সপ্রেস’ ট্রেনের যাত্রী আবদুর রহিম বলেন, ‘আমরা সাময়িক কষ্ট পেলেও তাদের দাবির সঙ্গে একমত। নোয়াখালীতে বাস মালিকদের সিন্ডিকেটের কারণে নতুন বরাদ্দ হওয়া ট্রেনটি চালুই করতে পারেনি। আমরা দ্রুত “সুবর্ণচর এক্সপ্রেস” ট্রেনটি চালুর দাবি জানাই।

এদিকে মাইজদী কোর্ট স্টেশনের দায়িত্বে থাকা স্টেশনমাস্টার মোহাম্মদ কামরুজ্জামান বলেন, বিষয়টি ঊর্ধ্বতন মহলে জানানো হয়েছে। তাদের আশ্বাসের প্রেক্ষিতে দেড় ঘণ্টা পর অবরোধকারীরা অবরোধ ছেড়ে দিলে সাড়ে ৭টায় ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

আরো খবর

হিলফুল ফুজুল ডোনেশন বক্স এর উদ্যোগে বেনাপোলে বৃক্ষ রোপণ
হিলফুল ফুজুল ডোনেশন বক্স এর উদ্যোগে বেনাপোলে বৃক্ষ রোপণ
রাষ্ট্রপতির পদত্যাগপত্র গ্রহণ করেছিঃ স্পিকার
রাষ্ট্রপতির পদত্যাগপত্র গ্রহণ করেছিঃ স্পিকার
নড়াইলে ইউপি সদস্যকে কুপিয়ে খুন
নড়াইলে ইউপি সদস্যকে কুপিয়ে খুন
এমপি গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে শ্যামনগরে বিক্ষোভ মিছিল
এমপি গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে শ্যামনগরে বিক্ষোভ মিছিল
দিনাজপুরের চিরিরবন্দরে মিল ও ওয়ার্কশপে ভয়াবহ আগুন
চিরিরবন্দরে মিল ও ওয়ার্কশপে ভয়াবহ আগুন
মোবাইল দিয়েই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
মোবাইল দিয়েই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
খাগড়াছড়িতে সেনাবাহিনীর অনুদান পেল শিক্ষার্থী, রোগী,ব্যবসায়ী ও ধর্মীয় প্রতিষ্ঠান
খাগড়াছড়িতে সেনাবাহিনীর অনুদান পেল শিক্ষার্থী, রোগী,ব্যবসায়ী ও ধর্মীয় প্রতিষ্ঠান
বিশ্বজুড়ে নিজ নাগরিকদের সতর্ক থাকার নির্দেশ যুক্তরাষ্ট্রের
বিশ্বজুড়ে নিজ নাগরিকদের সতর্ক থাকার নির্দেশ যুক্তরাষ্ট্রের