সর্বশেষ খবরঃ

সুন্দরবনে বনরক্ষীদের হাতে দুই হরিণ শিকারি আটক

সুন্দরবনে বনরক্ষীদের হাতে দুই হরিণ শিকারি আটক
ছবি সংগৃহীত

স্টাফ রিপোর্টার :: পূর্ব সুন্দরবনের কোকিলমোনি এলাকায় বনরক্ষীদের অভিযানে দুই হরিণ শিকারি আটক হয়েছেন। এসময় জব্দ করা হয়েছে দুটি হরিণের মাথাসহ একটি ডিঙ্গি নৌকা।আটকৃতরা হলো-মামুন ( ৩৫) ও আব্দুর রহিম (২১)। দুজনই মোংলা উপজেলার উত্তর চাঁদপাই এলাকার বাসিন্দা।

সবশেষ মঙ্গলবার ( ২৭ মে ) সকালে তাদের বাগেরহাট আদালতে চালান দেওয়া হয়েছে। এর আগে সোমবার দিবাগত রাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

বন বিভাগ সূত্রে জানা যায়,সোমবার দিবাগত রাতে কোকিলমোনি ফরেস্ট এলাকায় টহল দিচ্ছিল একটি টিম। এ সময় অভিযান ছোট ময়নার খালে একটি কাঁকড়া ধরার নৌকা আটক করেন। সেই নৌকায় তল্লাশি চালিয়ে দুটি হরিণের মাথা, হরিণ ধরার ফাঁদ ও ২৬ টি কাঁকড়া ধরার চারু জব্দ করেন। এ সময় নৌকায় থাকা একজন সুন্দরবনের মধ্যে পালিয়ে গেলেও দুইজনকে বনরক্ষীরা আটক করেন।

পূর্ব সুন্দরবন বিভাগ বাগেরহাটের বিভাগীয় বন কর্মকর্তা ( ডিএফও) মোঃ রেজাউল করিম চৌধুরী বলেন,সুন্দরবনে শিকারিরা কাঁকড়া ধরার জন্য সুন্দরবনে গেলেও হরিণ শিকার করে মাংস পাচার করছিল। তাদের বিরুদ্ধে বন অপরাধের মামলা দায়ের হয়েছে। মঙ্গলবার সকালে তাদেরকে বাগেরহাট আদালতে পাঠানো হয়েছে।

আরো খবর

নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলায় ছাত্রদল নেতাসহ ৮ জনের নামে মামলা
নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলায় ছাত্রদল নেতাসহ ৮ জনের নামে মামলা
শার্শায় ধর্ষণ মামলায় পলাতক শ্বশুর গ্রেফতার
শার্শায় ধর্ষণ মামলায় পলাতক শ্বশুর গ্রেফতার
হাবিপ্রবিতে শিক্ষার্থীদের দুই গ্রুপের সংঘর্ষে  শিক্ষকসহ আহত-৩
হাবিপ্রবিতে শিক্ষার্থীদের দুই গ্রুপের সংঘর্ষে  শিক্ষকসহ আহত-৩
আত্মসমর্পণকারীদের পুনর্বাসনের সুযোগ দেওয়া হবেঃকোস্ট গার্ড
আত্মসমর্পণকারীদের পুনর্বাসনের সুযোগ দেওয়া হবেঃকোস্ট গার্ড
দুই নারীর কাঁধে এখন কেশবপুরের প্রশাসন ও নিরাপত্তা
দুই নারীর কাঁধে এখন কেশবপুরের প্রশাসন ও নিরাপত্তা
বিএনএসবি চক্ষু হাসপাতালে দালালের দৌরাত্ব বৃদ্ধিতে ভোগান্তিতে রুগী
বিএনএসবি চক্ষু হাসপাতালে দালালের দৌরাত্ব বৃদ্ধিতে ভোগান্তিতে রুগী
সাগর হত্যাকাণ্ডের বিচার ও জড়িতদের গ্রেফতার দাবিতে মানববন্ধন
সাগর হত্যাকাণ্ডের বিচার ও জড়িতদের গ্রেফতার দাবিতে মানববন্ধন
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ উপলক্ষে খাগড়াছড়িতে তিন দিন ব্যাপী কর্মসূচির উদ্বোধন
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ উপলক্ষে খাগড়াছড়িতে তিন দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন