সর্বশেষ খবরঃ

সুন্দরগঞ্জে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা

সুন্দরগঞ্জে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা
ফাইল ছবি

আঃ খালেক মন্ডলঃ গোবিন্দগঞ্জ গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় রোববার রাত ১১টার দিকে মটর সাইকেলযোগে বাড়ি ফেরার পথে রশি টেনে গতিরোধ করে জাহিদুল ইসলাম ( ৩৮) নাম এক যুবলীগ নেতাকে আটকিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও হাত-পায়ের রগ কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।

সুন্দরগঞ্জ-বামনডাঙ্গা সড়কের শাখামারা ব্রিজ সংলগ্ন এলাকায় এ হামলার ঘটনা ঘটে। জাহিদুল উপজেলার সোনারায় ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি এবং তিনি পশ্চিম বৈদ্যনাথ গ্রামের আবুল হোসেনের ছেলে।

পুলিশ ও স্থানীয় লোকজন জানায়, রাত সাড়ে ১১টার দিকে জাহিদুল ও কবির মিয়া মোটরসাইকেলে বামনডাঙ্গা থেকে বাড়িতে যাচ্ছিলেন। পথে উপজেলার সুন্দরগঞ্জ-বামনডাঙ্গা সড়কের শাখামারা ব্রিজ সংলগ্ন এলাকায় পৌঁছিলে একদল দুর্বৃত্ত রশি টেনে তাদের মোটরসাইকেলের গতিরোধ করে। এসময় হামলকারীরা ধারালো অস্ত্র দিয়ে জাহিদুলের শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে হাত ও পায়ের রগ কেটে দেয় এবং তার সাথে থাকা কবিরকে পিটিয়ে আহত করে। পরে স্থানীয় লোকজন এসে তাদের উদ্ধার করে প্রথমে সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

পরে জাহিদুলের অবস্থার অবনতি হলে চিকিৎসক তাকে দ্রুত রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার ভোরে তিনি মারা যান।

সুন্দরগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ) কেএম আজমিরুজ্জামান ঘটনার সত্যতা স্বীকার জানান, ইতিমধ্যে সন্দেহজনক চারজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে।

আরো খবর

শার্শায় প্রাইভেটকার হতে বিদেশী জাল উদ্ধারসহ গ্রেফতার-১
শার্শায় প্রাইভেটকার হতে বিদেশী জাল উদ্ধারসহ গ্রেফতার-১
ফরেনসিক রিপোর্টে শিশু রামিসাকে ধর্ষণের প্রমাণ মিলেছে
ফরেনসিক রিপোর্টে শিশু রামিসাকে ধর্ষণের প্রমাণ মিলেছে
রামিসসহ নারী ধর্ষণ ও হত্যার বিচার দাবিতে খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল 
রামিসসহ নারী ধর্ষণ ও হত্যার বিচার দাবিতে খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল 
নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলায় ছাত্রদল নেতাসহ ৮ জনের নামে মামলা
নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলায় ছাত্রদল নেতাসহ ৮ জনের নামে মামলা
শার্শায় ধর্ষণ মামলায় পলাতক শ্বশুর গ্রেফতার
শার্শায় ধর্ষণ মামলায় পলাতক শ্বশুর গ্রেফতার
হাবিপ্রবিতে শিক্ষার্থীদের দুই গ্রুপের সংঘর্ষে  শিক্ষকসহ আহত-৩
হাবিপ্রবিতে শিক্ষার্থীদের দুই গ্রুপের সংঘর্ষে  শিক্ষকসহ আহত-৩
আত্মসমর্পণকারীদের পুনর্বাসনের সুযোগ দেওয়া হবেঃকোস্ট গার্ড
আত্মসমর্পণকারীদের পুনর্বাসনের সুযোগ দেওয়া হবেঃকোস্ট গার্ড
দুই নারীর কাঁধে এখন কেশবপুরের প্রশাসন ও নিরাপত্তা
দুই নারীর কাঁধে এখন কেশবপুরের প্রশাসন ও নিরাপত্তা