সর্বশেষ খবরঃ

সিরিয়ার বিমান বন্দরে ইসরায়েলের হামলায় নিহত ২

সিরিয়ার বিমান বন্দরে ইসরায়েলের হামলায় নিহত ২
ছবি সংগৃহীত

সিরিয়ার আলেপ্পো ও দামেস্ক বিমান বন্দরে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলায় দুইজন নিহত হয়েছে। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম হামলার বিষয়টি নিশ্চিত করেছে।

সিরিয়ার আবহাওয়া অধিদপ্তর এক বিবৃতিতে বলেছে,রোববার ভোরে সিরিয়ার দামেস্ক বিমানবন্দর লক্ষ্য করে ইসরায়েলি বোমাবর্ষণের ফলে অন্তত দুই শ্রমিক নিহত হয়েছে।

যে দুই কর্মী নিহত হয়েছেন তারা আবহাওয়া বিভাগের এবং বিমানবন্দরে ছিল বলে সংস্থাটি জানিয়েছে। সিরিয়া সরকারের আবহাওয়া অধিদপ্তরের বরাত দিয়ে রয়টার্স এ তথ্য জানিয়েছে।

সিরিয়ার দামেস্ক এবং আলেপ্পো বিমানবন্দরগুলো কেবল বেসামরিক বিমান চলাচলই পরিচালনা করে না বরং সামরিক ঘাঁটিও পরিচালনা করে। এগুলো হিজবুল্লাহকে পাঠানো ইরানি অস্ত্রের ট্রানজিট পয়েন্ট বলে এক প্রতিবেদনে জানিয়েছে রয়টার্স।হিজবুল্লাহ সিরিয়া এবং লেবানন উভয় অঞ্চলেই শক্তিশালী।

রাষ্ট্রীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, উভয় বিমানবন্দরেই রানওয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে এখানকার সমস্ত পরিষেবা বন্ধ রাখা হয়েছে। দুটি বিমানবন্দর থেকেও গত সপ্তাহে ইসরায়েলে হামলা চালানো হয়েছিল।

আরো খবর

স্বামীর পুরুষাঙ্গ কাটার অভিযোগে স্ত্রী আটক
স্বামীর পুরুষাঙ্গ কাটার অভিযোগে স্ত্রী আটক
যশোরে শ্রেণী কক্ষে ঢুকে অভিভাবকের মাথা ফাটালো এমপি কন্যা
যশোরে শ্রেণী কক্ষে ঢুকে অভিভাবকের মাথা ফাটালো এমপি কন্যা
খাগড়াছড়িতে নিষিদ্ধ আফ্রিকান মাগুর মাছ জব্দ
খাগড়াছড়িতে নিষিদ্ধ আফ্রিকান মাগুর মাছ জব্দ
ঘুস বানিজ্য বেপরোয়া বেনাপোল ভূমি অফিস সহায়ক অসীম
ঘুস বাণিজ্যে বেপরোয়া বেনাপোল ভূমি অফিস সহায়ক অসীম
কবাখালীর বন্যাদুর্গতদের মাঝে নগদ সহায়তা ও হাইজিন কিট বিতরণ
কবাখালীর বন্যাদুর্গতদের মাঝে নগদ সহায়তা ও হাইজিন কিট বিতরণ
হিলফুল ফুজুল ডোনেশন বক্স এর উদ্যোগে বেনাপোলে বৃক্ষ রোপণ
হিলফুল ফুজুল ডোনেশন বক্স এর উদ্যোগে বেনাপোলে বৃক্ষ রোপণ
রাষ্ট্রপতির পদত্যাগপত্র গ্রহণ করেছিঃ স্পিকার
রাষ্ট্রপতির পদত্যাগপত্র গ্রহণ করেছিঃ স্পিকার
নড়াইলে ইউপি সদস্যকে কুপিয়ে খুন
নড়াইলে ইউপি সদস্যকে কুপিয়ে খুন