সর্বশেষ খবরঃ

সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ গ্রেফতার

শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ গ্রেফতার
শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ গ্রেফতার

সাবেক আওয়ামী লীগ সরকারের শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদারকে গ্রেপ্তার করা হয়েছে। কোটা সংস্কারের দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যাাকণ্ডের ঘটনায় দায়ের হওয়া মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

শুক্রবার দিবাগত রাত ( ১৯ অক্টোবর ) রাজধানীর গুলশানের একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করার তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেছেন কাফরুল থানার ওসি কাজী গোলাম মোস্তফা।

তিনি জানান,এসএস অ্যাগ্রো কমপ্লেক্সের মালিক সাবেক শিল্প প্রতিমন্ত্রী ও ঢাকা-১৫ আসনের সাবেক সংসদ সদস্য কামাল আহমেদ মজুমদারকে গ্রেপ্তার করা হয়েছে। গত ৫ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশ ছাড়ার পর অন্যান্য মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সংসদ সদস্যদের মতো কামাল আহমেদ মজুমদারও আত্মগোপনে চলে যান। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে জানান ওসি।

শিক্ষার্থী হত্যার ঘটনায় কাফরুল থানায় দায়ের হওয়া মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে জানান ওসি গোলাম মোস্তফা। শনিবার দুপুরে রিমান্ড চেয়ে তাকে আদালতের সোপর্দ করা হবে বলে জানান তিনি।

আরো খবর

স্বামীর পুরুষাঙ্গ কাটার অভিযোগে স্ত্রী আটক
স্বামীর পুরুষাঙ্গ কাটার অভিযোগে স্ত্রী আটক
যশোরে শ্রেণী কক্ষে ঢুকে অভিভাবকের মাথা ফাটালো এমপি কন্যা
যশোরে শ্রেণী কক্ষে ঢুকে অভিভাবকের মাথা ফাটালো এমপি কন্যা
খাগড়াছড়িতে নিষিদ্ধ আফ্রিকান মাগুর মাছ জব্দ
খাগড়াছড়িতে নিষিদ্ধ আফ্রিকান মাগুর মাছ জব্দ
ঘুস বানিজ্য বেপরোয়া বেনাপোল ভূমি অফিস সহায়ক অসীম
ঘুস বাণিজ্যে বেপরোয়া বেনাপোল ভূমি অফিস সহায়ক অসীম
কবাখালীর বন্যাদুর্গতদের মাঝে নগদ সহায়তা ও হাইজিন কিট বিতরণ
কবাখালীর বন্যাদুর্গতদের মাঝে নগদ সহায়তা ও হাইজিন কিট বিতরণ
হিলফুল ফুজুল ডোনেশন বক্স এর উদ্যোগে বেনাপোলে বৃক্ষ রোপণ
হিলফুল ফুজুল ডোনেশন বক্স এর উদ্যোগে বেনাপোলে বৃক্ষ রোপণ
রাষ্ট্রপতির পদত্যাগপত্র গ্রহণ করেছিঃ স্পিকার
রাষ্ট্রপতির পদত্যাগপত্র গ্রহণ করেছিঃ স্পিকার
নড়াইলে ইউপি সদস্যকে কুপিয়ে খুন
নড়াইলে ইউপি সদস্যকে কুপিয়ে খুন