সর্বশেষ খবরঃ

সাতক্ষীরায় র‌্যাবের অভিযানে ইয়াবাসহ গ্রেফতার-২

সাতক্ষীরায় র‌্যাবের অভিযানে ইয়াবাসহ গ্রেফতার-২
সাতক্ষীরায় র‌্যাবের অভিযানে ইয়াবাসহ গ্রেফতার-২

সাতক্ষীরা প্রতিনিধি :: সাতক্ষীরা জেলার পাটকেলঘাটা বাজারে র‌্যাবের টহল ডিউটিরত সদস্যরা অভিযান চালিয়ে ৫৪০পিস ইয়াবা ট্যাবলেট সহ মোঃ লতিফ গাজী ( ৩৯) ও মোঃ জিয়াইর রহমান (৪২) নামের দুই ব্যাক্তিকে গ্রেফতার করেছেন।

শনিবার ( ১৬ অক্টোবর ) সকালে র‌্যাব-৬ এর সাতক্ষীরা ক্যাম্পের একটি আভিযানিক দল তাদের আটক করেন।

গ্রেফতার হওয়া লতিফ গাজী সাতক্ষীরা জেলার তালা থানার অন্তর্গত জালালপুর ইউনিয়নের কানাইদিয়া গ্রামের কোমর উদ্দিন গাজীর ছেলে। অপর জিয়াউর রহমান একই গ্রামের চান সর্দ্দারের ছেলে।

র‌্যাবের দেওয়া তথ্য সুত্রে জানা যায়,গোপন সংবাদের ভিত্তিতে পাটকেলঘাটা বাজারস্থ গোডাউন এলাকায় র‌্যাব সদস্যরা অভিযান চালালে আসামীদ্বয় পালানোর চেষ্ঠাকালে ভাই ভাই এন্টারপ্রাইজের সামনে হতে তাদের গ্রেফতার করেন।

এ সময় তাদের দেহ তল্লাশী চালিয়ে তাদের কাছে থাকা ৫৪০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেন। এ সময় তাদের ব্যবহৃত ২টি মোবাইর,২টি সিমকার্ড ও নগদ ৫৭৫ টাকা জব্দ করে র‌্যাব সদস্যরা। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দিয়ে আসামীদের পাটকেলঘাটা থানায় হস্তান্তর করা হয়েছে।

আরো খবর

ফিমা হত্যার বিচারের দাবিতে মানববন্ধন
ফিমা হত্যার বিচারের দাবিতে মানববন্ধন
হাসপাতালে অভিযান চালিয়ে ইয়াবাসহ চিকিৎসক গ্রেফতার
হাসপাতালে অভিযান চালিয়ে ইয়াবাসহ চিকিৎসক গ্রেফতার
কাশিয়ানীতে আওয়ামীলীগের ১০ নেতার পদত্যাগ
কাশিয়ানীতে আওয়ামীলীগের ১০ নেতার পদত্যাগ
সালমান শাহ হত্যা মামলায় ডন আটক
সালমান শাহ হত্যা মামলায় ডন আটক
সিলেটের সড়ক দুর্ঘটনায় গঠিত হলো ৫ সদস্যের তদন্ত কমিটি
সিলেটের সড়ক দুর্ঘটনায় গঠিত হলো ৫ সদস্যের তদন্ত কমিটি
কূপের রহস্যময় ঢেউ নিয়ে যা জানালো ভূতত্ত্ববিদরা
কূপের রহস্যময় ঢেউ নিয়ে যা জানালো ভূতত্ত্ববিদরা
কাশিয়ানীর মাহমুদপুর স্কুলের সভাপতি গোবিন্দ কির্ত্তনীয়া
কাশিয়ানীর মাহমুদপুর স্কুলের সভাপতি গোবিন্দ কির্ত্তনীয়া
নড়াইলে পুলিশের অভিযানে ডাকাত গ্রেপ্তার
নড়াইলে পুলিশের অভিযানে ডাকাত গ্রেপ্তার