সর্বশেষ খবরঃ

শ্যামনগরে যশোরেশ্বরী কালী মন্দিরের সোনার মুকুট চুরি

শ্যামনগরে যশোরেশ্বরী কালী মন্দিরের সোনার মুকুট চুরি
শ্যামনগরে যশোরেশ্বরী কালী মন্দিরের সোনার মুকুট চুরি

এম কামরুজ্জামান ( শ্যামনগর ) সাতক্ষীরা প্রতিনিধি :: সাতক্ষীরা’র শ্যামনগর উপজেলার ঈশ্বরীপুর ইউনিয়নে যশোরেশ্বরী মন্দিরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দেওয়া প্রতিমার মাথার স্বর্ণের মুকুট চুরির ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার ( ১০ অক্টোবর ) দুপুর ২ টা ৪৭ মিনিট থেকে ২টা ৫০ মিনিটের মধ্যে এই ঘটনা ঘটে বলে মন্দির কমিটির দাবি। চুরির ঘটনার পর মন্দিরের সিসি ক্যামেরার ফুটেছে একটি যুবককে মন্দিরের মুখোশ ছিনিয়ে নিয়ে যাওয়ার দৃশ্য দেখা গেছে।

জানা যায়, প্রতিদিনের ন্যায় দুপুরে মন্দিরে একটি মানতের অন্নপ্রাশনের পূজা শেষে পুরোহিত দিলীপ কুমার ব্যানার্জি মন্দিরের সেবায়েতের দায়িত্বে থাকা রেখা সরকারের কাছে মন্দিরের চাবি দিয়ে বাড়িতে যান। এসময় মন্দির প্রাঙ্গণে সেবায়েতের দায়িত্বে থাকা রেখা সরকার সহ বিভিন্ন স্থান থেকে আসা ভক্তরা উপস্থিত ছিলেন। পরে সেখান থেকে ২০২১ সালের ২৭ মার্চ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দেওয়া প্রতিমার মাথার মুকুট চুরির ঘটনা ঘটে।

সেবায়েতের দায়িত্বে থাকা রেখা সরকার জানান, বৃহস্পতিবার দুপুরে একটি অন্নপ্রাশনের পূজা শেষ করে পুরোহিত বাবু মন্দিরের চাবি আমার কাছে দিয়ে বাড়িতে চলে যান। এরপর আমি পূজার কাজে ব্যবহৃত বাসনপত্র ধোয়ার জন্য অসাবধানবশত মন্দিরের দরজা খোলা রেখে পাশের টিউবওয়ে যায় বাসনপত্র ধুতে যায়। পরে সেখান থেকে ১ থেকে ২ মিনিট পরে এসে দেখি মায়ের মাথার মুকুটটি নাই। পরে আমি মন্দিরে থাকা সবাইকে সেটি জানাই।

এ বিষয়ে শ্যামনগর থানার ওসি ( তদন্ত ) ফকির তাইজুর রহমানের কাছে জানতে চাইলে তিনি বলেন, যশোরেশ্বরী মন্দিরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দেওয়া প্রতিমার মাথার স্বর্ণের মুকুট চুরির ঘটনায় সিসিটিভির ফুটেজ থেকে করা সহ বিভিন্ন তদন্ত চলছে।

আরো খবর

হিলফুল ফুজুল ডোনেশন বক্স এর উদ্যোগে বেনাপোলে বৃক্ষ রোপণ
হিলফুল ফুজুল ডোনেশন বক্স এর উদ্যোগে বেনাপোলে বৃক্ষ রোপণ
রাষ্ট্রপতির পদত্যাগপত্র গ্রহণ করেছিঃ স্পিকার
রাষ্ট্রপতির পদত্যাগপত্র গ্রহণ করেছিঃ স্পিকার
নড়াইলে ইউপি সদস্যকে কুপিয়ে খুন
নড়াইলে ইউপি সদস্যকে কুপিয়ে খুন
এমপি গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে শ্যামনগরে বিক্ষোভ মিছিল
এমপি গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে শ্যামনগরে বিক্ষোভ মিছিল
দিনাজপুরের চিরিরবন্দরে মিল ও ওয়ার্কশপে ভয়াবহ আগুন
চিরিরবন্দরে মিল ও ওয়ার্কশপে ভয়াবহ আগুন
মোবাইল দিয়েই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
মোবাইল দিয়েই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
খাগড়াছড়িতে সেনাবাহিনীর অনুদান পেল শিক্ষার্থী, রোগী,ব্যবসায়ী ও ধর্মীয় প্রতিষ্ঠান
খাগড়াছড়িতে সেনাবাহিনীর অনুদান পেল শিক্ষার্থী, রোগী,ব্যবসায়ী ও ধর্মীয় প্রতিষ্ঠান
বিশ্বজুড়ে নিজ নাগরিকদের সতর্ক থাকার নির্দেশ যুক্তরাষ্ট্রের
বিশ্বজুড়ে নিজ নাগরিকদের সতর্ক থাকার নির্দেশ যুক্তরাষ্ট্রের