সর্বশেষ খবরঃ

শ্যামনগরে মুন্সীগঞ্জ ইউনিয়নের বিএনপি’র অফিস উদ্বোধন

শ্যামনগরে মুন্সীগঞ্জ ইউনিয়নের বিএনপি'র অফিস উদ্বোধন
শ্যামনগরে মুন্সীগঞ্জ ইউনিয়নের বিএনপি'র অফিস উদ্বোধন

এম কামরুজ্জামান ( সাতক্ষীরা ) জেলা প্রতিনিধি :: শ্যামনগর উপজেলার মুন্সীগঞ্জ ইউনিয়নের ২নং ওয়ার্ডে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ইউনিয়ন অফিস উদ্বোধন হয়েছে।

মঙ্গলবার ( ২০শে আগষ্ট ) বিকাল সাড়ে পাঁচটায় অফিসের শুভ উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য ও শ্যামনগর উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট আশেক এলাহী মুন্না।

এসময় বিশেষ অতিথি ছিলেন মুন্সিগঞ্জ ইউনিয়ন বিএনপি নেতা এস এম আব্দুর রাজ্জাক, জি এম রুস্তম আলী সাবেক যুগ্ন আহবায়ক উপজেলা যুবদল,এম এম,মনজু ইলাহী যুগ্ন আহবায়ক উপজেলা যুবদল, আব্দুল্লাহ আল কাইয়ুম আবু আহ্বায়ক উপজেলা ছাত্রদল, আব্দুল গফুর যুবনেতা, আব্দুস সালাম, এমএম রফিকুল ইসলাম,আবু মুসা কাজল সাবেক সাধারণ সম্পাদক উপজেলা জাসাস, জয়নাল হোসেন, শাহাদাত হোসেন , মোহন, জাকারিয়া সরদার, সালাম, মাসুম, ময়না, মোস্তফা, আবুজার, হালিম, আব্দুর রহিম, মহিদুল ইসলাম, আসাদুল, শহিদুল, সাব্বির, ইমরান, হালিম, মোস্তফা, দোলন ও রাহিমসহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

অফিস উদ্বোধন শেষে সুন্দরবন প্রেসক্লাবে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় প্রধান অতিথি গত ১৫ বছরে শ্যামনগরে চাঁদাবাজি, দখলবাজি, মিথ্যা মামলায় হয়রানিসহ নানা অনিয়মের কথা তুলে ধরেন।

এসময় তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের শ্রদ্ধা জ্ঞাপন করেন। একই সাথে আহতদের পাশে দাঁড়াতে নেতাকর্মীদের আহ্বান জানান।

শ্যামনগরে বৈষম্য বিরোধী ছাত্রদের দাবিতে যেন সরকারি চাকরির মেয়াদ ৩৫ বছর পর্যন্ত বৃদ্ধি করা হয় সেই আহবান করেন।

আরো খবর

বেনাপোল জুড়ে শোভা পাচ্ছে দাঁড়িপাল্লা টাওয়ার
বেনাপোল জুড়ে শোভা পাচ্ছে দাঁড়িপাল্লা টাওয়ার
বিএনপি সরকার গঠন করলে ফরিদপুরকে বিভাগ করা হবেঃ তারেক রহমান
বিএনপি সরকার গঠন করলে ফরিদপুরকে বিভাগ করা হবেঃ তারেক রহমান
শ্যামনগরে জামায়াত প্রার্থী গাজী নজরুল ইসলামের সংবাদ সম্মেলন
শ্যামনগরে জামায়াত প্রার্থী গাজী নজরুল ইসলামের সংবাদ সম্মেলন
খাগড়াছড়িতে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১
খাগড়াছড়িতে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১
শার্শায় পুতে রাখা বোমার বিস্ফোরণে দুই শ্রমিক আহত
শার্শায় পুতে রাখা বোমার বিস্ফোরণে দুই শ্রমিক আহত
নারীদের মোটরসাইকেল চালানোর অনুমতি দিলো ইরান
নারীদের মোটরসাইকেল চালানোর অনুমতি দিলো ইরান
তেরখাদায় সরকারি কর্মচারীদের কর্মবিরতি ও বিক্ষোভ কর্মসূচি
তেরখাদায় সরকারি কর্মচারীদের কর্মবিরতি ও বিক্ষোভ কর্মসূচি
খাগড়াছড়িতে গণভোটের প্রচারে জেলা ইমাম সম্মেলন
খাগড়াছড়িতে গণভোটের প্রচারে জেলা ইমাম সম্মেলন