সর্বশেষ খবরঃ

শ্যামনগরে বেগম খালেদা জিয়ার সুস্থতা ও রোগমুক্তি কামনায় দোয়া

শ্যামনগরে বেগম খালেদা জিয়ার সুস্থতা ও রোগমুক্তি কামনায় দোয়া
শ্যামনগরে বেগম খালেদা জিয়ার সুস্থতা ও রোগমুক্তি কামনায় দোয়া

এম কামরুজ্জামান ( সাতক্ষীরা )জেলা প্রতিনিধি :: শ্যামনগরে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু সুস্থতা ও রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড ও গ্রাম থেকে নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

সোমবার ( ১ ডিসেম্বর ) বিকাল সাড়ে ৪টায় আটুলিয়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে উপজেলার আটুলিয়া ইউনিয়ন পরিষদ মাঠে এ দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠানে আটুলিয়া ইউনিয়ন বিএনপির সার্চ কমিটির সদস্য সাবেক যুবনেতা আসাদুজ্জামান মিঠুর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা-৪ আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ও জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ড. মোঃ মনিরুজ্জামান।

এছাড়াও বক্তব্য রাখেন শ্যামনগর উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি গাবুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জি. এমন মাছুদুল আলম, সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য অ্যাড. আশেক এলাহী মুন্না।

এ সময় বক্তারা বলেন,বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া গণতন্ত্রের মা ও আপোসহীন নেত্রী। তিনি দেশের মানুষকে আগলে রেখেছেন। এখন তিনি অসুস্থ। আমরা বেগম খালেদা জিয়ার আরোগ্য কামনা করছি। আল্লাহ যেন তাকে দ্রুত সুস্থতা দান করে আমাদের মাঝে ফিরিয়ে দেন।

পরে আলোচনা সভা শেষে বেগম খালেদা জিয়া ও আটুলিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আবুল কালাম মোড়লের রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া করা হয়।

অনুষ্ঠানে সাবেক ছাত্রনেতা জি.এম নাসির উদ্দিন ও গাজী আব্দুর রব বাপ্পির সঞ্চালনায় উপস্থিত ছিলেন- শ্যামনগর উপজেলা বিএনপির সদ্য সাবেক আহবায়ক সোলাইমান কবির, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি জি.এম লিয়াকত আলী, শ্যামনগর পৌর বিএনপি সাবেক সদস্য সচিব শামসুদ্দোহা টুটুল-

শ্যামনগর সদর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রশিদ,নুরনগর ইউনিয়ন বিএনপি নেতা আবু ইউসুফ, উপজেলা শ্রমিক দলের সভাপতি রোকনুজ্জামান রফিক, উপজেলা তাঁতি দলের আহবায়ক আব্দুল হালিম,উপজেলা কৃষক দলের আহবায়ক গাজী নুরুজ্জামানসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

আরো খবর

নড়াইলে ইউপি সদস্যকে কুপিয়ে খুন
নড়াইলে ইউপি সদস্যকে কুপিয়ে খুন
এমপি গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে শ্যামনগরে বিক্ষোভ মিছিল
এমপি গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে শ্যামনগরে বিক্ষোভ মিছিল
দিনাজপুরের চিরিরবন্দরে মিল ও ওয়ার্কশপে ভয়াবহ আগুন
চিরিরবন্দরে মিল ও ওয়ার্কশপে ভয়াবহ আগুন
মোবাইল দিয়েই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
মোবাইল দিয়েই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
খাগড়াছড়িতে সেনাবাহিনীর অনুদান পেল শিক্ষার্থী, রোগী,ব্যবসায়ী ও ধর্মীয় প্রতিষ্ঠান
খাগড়াছড়িতে সেনাবাহিনীর অনুদান পেল শিক্ষার্থী, রোগী,ব্যবসায়ী ও ধর্মীয় প্রতিষ্ঠান
বিশ্বজুড়ে নিজ নাগরিকদের সতর্ক থাকার নির্দেশ যুক্তরাষ্ট্রের
বিশ্বজুড়ে নিজ নাগরিকদের সতর্ক থাকার নির্দেশ যুক্তরাষ্ট্রের
বিশ্বকাপের ফাইনালে শিরোপা জিতেছে স্পেন
বিশ্বকাপের ফাইনালে শিরোপা জিতেছে স্পেন
কিশোরী ও নারীদের স্বাস্থ্যসচেতনতায় খাগড়াছড়িতে সেনাবাহিনীর স্যানিটারি ন্যাপকিন বিতরণ
কিশোরী ও নারীদের স্বাস্থ্যসচেতনতায় খাগড়াছড়িতে সেনাবাহিনীর স্যানিটারি ন্যাপকিন বিতরণ