সর্বশেষ খবরঃ

শ্যামনগরে বৃষ্টির পানি সংরক্ষনে পানির ট্যাংক বিতরণ

শ্যামনগরে বৃষ্টির পানি সংরক্ষনে পানির ট্যাংক বিতরণ
শ্যামনগরে বৃষ্টির পানি সংরক্ষনে পানির ট্যাংক বিতরণ

এম কামরুজ্জামান ( সাতক্ষীরা ) জেলা প্রতিনিধি :: শ্যামনগরে উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নে বৃষ্টির পানি সংরক্ষনে পানির ট্যাংক বিতরণ করা হয়েছে।

বৃহষ্পতিবার ( ১০ই জুলাই ) সকাল ১০ ঘটিকায় বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদ চত্বরে বারসিকের আয়োজনে দাতা সংস্থা নেটজ্ বাংলাদেশ ( পার্টনারশিপ পর ডেভেলপমেন্ট জাস্টিস ) এর সহযোগিতায় বাংলাদেশের জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত দরিদ্র জনগোষ্ঠীর সক্ষমতা শক্তিশালীকরন ( পরিবেশ ) প্রকল্পের আওতায় পানির ট্যাংক বিতরণ করা হয়।

উক্ত পানির ট্যাংক বিতরণ অনুষ্ঠানে বারসিক পরিবেশ প্রকল্পের উপজেলা সমন্বয়কারী মননজয় মন্ডলের সঞ্চালনায় বুড়িগোয়ালিনী ইউপি চেয়ারম্যান হাজী নজরুল ইসলামের সভাপতিত্বে প্রকল্প সংশ্লিষ্ট শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন জেলা সমন্বয়কারী মাসুম বিল্লাহ।

প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ রনি খাতুন । তিনি বলেন,“ উপকুলীয় এলাকায় বারসিক পরিবেশ প্রকল্পের মাধ্যমে অতি দরিদ্র পরিবার গুলোতে পানির ট্যাংক সহযোগিতা করায় সুপেয় পানি সংকট নিরসনে ভুমিকা রাখবে।

উক্ত অনুষ্ঠানে বুড়িগোয়ালিনী ইউপি সদস্যবৃন্দ, সবুজ সংহতির প্রতিনিধি বৃন্দ, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি এবং পরিবেশ প্রকল্পের বুড়িগোয়ালিনী কমিউনিটি সিএসও এর সদস্য বৃন্দ ও বারসিক এর কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য বারসিক পরিবেশ প্রকল্পের শ্যামনগর ও আশাশুনি উপজেলার ৮টি ইউনিয়নে পরিবেশ প্রকল্পের সিএসও সদস্যদের মাঝে ১ হাজার লিটারের মোট ৫৯৭টি এবং ৩ হাজার লিটারের ২টি পানির ট্যাংক পর্যায়ক্রমে বিতরণ করা হবে।

আরো খবর

বনবিভাগের ছোড়া গুলিতে সুন্দরবনের কাঁকড়া আহরণকারীর মৃত্যু
বনবিভাগের ছোড়া গুলিতে সুন্দরবনের কাঁকড়া আহরণকারীর মৃত্যু
মাঝ-আকাশে মুখোমুখি সংঘর্ষে বিধ্বস্ত দুই মার্কিন যুদ্ধবিমান
মাঝ-আকাশে মুখোমুখি সংঘর্ষে বিধ্বস্ত দুই মার্কিন যুদ্ধবিমান
শার্শায় পুলিশের হাতে নেশা জাতীয় সিরাপসহ মাদকব্যবসায়ী গ্রেফতার
শার্শায় পুলিশের হাতে নেশা জাতীয় সিরাপসহ মাদকব্যবসায়ী গ্রেফতার
রামগড়ে সেনা অভিযানে অস্ত্র ও গুলি উদ্ধারসহ আটক-৩
রামগড়ে সেনা অভিযানে অস্ত্র ও গুলি উদ্ধারসহ আটক-৩
দিনাজপুরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
দিনাজপুরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
নড়াইলে ইয়াবা ট্যাবলেটসহ দুইজন গ্রেফতার
নড়াইলে ইয়াবা ট্যাবলেটসহ দুইজন গ্রেফতার
সুন্দরবনে মুক্তিপণের দাবিতে ৮ জেলেকে অপহরণ 
সুন্দরবনে মুক্তিপণের দাবিতে ৮ জেলেকে অপহরণ 
খাগড়াছড়িতে সেনাবাহিনীর বিশেষ অভিযানে বিপুল অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার
খাগড়াছড়িতে সেনাবাহিনীর বিশেষ অভিযানে বিপুল অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার