সর্বশেষ খবরঃ

শ্যামনগরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

শ্যামনগরে পানিতে ডুবে শিশুর মৃত্যু
প্রতিকী ছবি

এম কামরুজ্জামান ( সাতক্ষীরা )জেলা প্রতিনিধি :; শ্যামনগরে পানিতে ডুবে নাহিদ (৪) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার ( ১ জুন) দুপুরে উপজেলার রমজানগর ইউনিয়নের ১০ নম্বর সোরা গ্রামে এই দুর্ঘটনা ঘটে।

নিহত শিশু নাহিদ ওই গ্রামের আলম গাজীর ছেলে।পারিবারিক সূত্রে জানা যায়, আজ দুপুরে খেলাধুলার একপর্যায়ে শিশু নাহিদ পরিবারের সদস্যদের চোখ ফাঁকি দিয়ে অগোচরে বাড়ির পাশের জলাশয়ের পানিতে পড়ে যায়। দীর্ঘ সময় তাকে কোথাও দেখতে না পেয়ে পরিবারের লোকজন চারদিকে খোঁজাখুঁজি শুরু করেন।

খোঁজাখুঁজির একপর্যায়ে দুপুরের দিকে বাড়ির পাশের পানিতে শিশুটিকে ভাসমান অবস্থায় দেখতে পান স্বজনরা। সেখান থেকে তাকে দ্রুত উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে শিশুটিকে মৃত ঘোষণা করেন।

শিশুটির এমন আকস্মিক ও মর্মান্তিক মৃত্যুর ঘটনায় পরিবার ও পুরো এলাকাজুড়ে গভীর শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের বুকফাটা আহাজারিতে চারপাশের পরিবেশ ভারী হয়ে ওঠে।

স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসী নিহতের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

আরো খবর

অভিনেত্রী রাশমিকা শুটিংয়ে গুরুতর আহত
দিনাজপুরে গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী গ্ৰেফতার
দিনাজপুরে গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী গ্ৰেফতার
টেকনাফের হাসপাতালে মফস্বল সাংবাদিক ফোরামের নেতৃবৃন্দ
টেকনাফের হাসপাতালে মফস্বল সাংবাদিক ফোরামের নেতৃবৃন্দ
শ্যামনগরে আন্তর্জাতিক বাঘ দিবস পালিত
শ্যামনগরে আন্তর্জাতিক বাঘ দিবস পালিত
স্বামীর পুরুষাঙ্গ কাটার অভিযোগে স্ত্রী আটক
স্বামীর পুরুষাঙ্গ কাটার অভিযোগে স্ত্রী আটক
যশোরে শ্রেণী কক্ষে ঢুকে অভিভাবকের মাথা ফাটালো এমপি কন্যা
যশোরে শ্রেণী কক্ষে ঢুকে অভিভাবকের মাথা ফাটালো এমপি কন্যা
খাগড়াছড়িতে নিষিদ্ধ আফ্রিকান মাগুর মাছ জব্দ
খাগড়াছড়িতে নিষিদ্ধ আফ্রিকান মাগুর মাছ জব্দ
ঘুস বানিজ্য বেপরোয়া বেনাপোল ভূমি অফিস সহায়ক অসীম
ঘুস বাণিজ্যে বেপরোয়া বেনাপোল ভূমি অফিস সহায়ক অসীম