সর্বশেষ খবরঃ

শ্যামনগরে জগন্নাথ দেবের শুভ রথযাত্রা পালিত

শ্যামনগরে জগন্নাথ দেবের শুভ রথযাত্রা পালিত
শ্যামনগরে জগন্নাথ দেবের শুভ রথযাত্রা পালিত

এম কামরুজ্জামান ( সাতক্ষীরা ) জেলা প্রতিনিধ : সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শ্রী শ্রী জগন্নাথ দেব, বলদেব ও সুভদ্রা মহারাণীর শুভ রথযাত্রা সাতক্ষীরার শ্যামনগরে মহাসমারোহে পালিত হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার (১৬ জুলাই) শ্রী শ্রী গোপালপুর রাধাগোবিন্দ মন্দিরে নানা কর্মসূচির আয়োজন করে।

উৎসবের অংশ হিসেবে সকালে বিশেষ পূজা, গীতাপাঠ, কীর্তন ও ধর্মীয় আচার-অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পরে শ্রী শ্রী জগন্নাথ, বলদেব ও সুভদ্রা মহারাণীর সুসজ্জিত রথ টেনে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি গোপালপুর রাধাগোবিন্দ মন্দিরে থেকে বের হয়ে নকিপুর হরিতলা সার্বজনীন মন্দির প্রাঙ্গণে এসে শেষ হয়।

রথযাত্রায় নারী, পুরুষ, শিশু ও বিভিন্ন বয়সী হাজারো ভক্ত-অনুরাগী অংশ নেন। শঙ্খধ্বনি, উলুধ্বনি ও “জয় জগন্নাথ” ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। ভক্তরা রথের দড়ি টেনে নিজেদের সৌভাগ্য ও পুণ্য অর্জনের আশায় অংশগ্রহণ করেন।

শ্রী শ্রী রাধাগোবিন্দ মন্দির (ইসকন) এর অধ্যক্ষ শ্রীপাদ কৃষ্ণ সখা দাস ব্রহ্মচারীর সার্বিক পরিচালনায় রথযাত্রা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ ইফতেখার আলী।

এসময় অন্যান্যদের মধ্যে শ্যামনগর উপজেলা বিএনপির সাবেক সভাপতি মাস্টার আব্দুল ওয়াহেদ,পূজা উদযাপন পরিষদের সভাপতি রবীন্দ্রনাথ বিশ্বাস,সাধারণ সম্পাদক এ্যাডভোকেট কৃষ্ণপদ মন্ডল,বাংলাদেশ মতুয়া সংঘের সাতক্ষীরা জেলার সভাপতি কৃষ্ণনন্দ মুখার্জী,বাংলাদেশ হিন্দু পরিষদ সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক মনোদীপ মন্ডল, বাংলাদেশ হিন্দু পরিষদ শ্যামনগর উপজেলা শাখার আহবায়ক অনাথ মন্ডল, সদস্য সচিব উৎপল মন্ডল, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি বিষ্ণুপদ মন্ডল, সাধারণ সম্পাদক কিরণ শংকর চ্যাটার্জী, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য ফ্রন্টের সভাপতি দেবব্রত চ্যাটার্জিসহ হাজার হাজার ভক্ত বৃন্দ উপস্থিত ছিলেন।

উৎসবকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের পক্ষ থেকে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা পুরো অনুষ্ঠানজুড়ে দায়িত্ব পালন করেন।

আরো খবর

বিশ্বকাপ ফাইনালে মাঠে থাকছেন ট্রাম্প
বিশ্বকাপ ফাইনালে মাঠে থাকছেন ট্রাম্প
শ্যামনগরে জগন্নাথ দেবের শুভ রথযাত্রা পালিত
শ্যামনগরে জগন্নাথ দেবের শুভ রথযাত্রা পালিত
দিনাজপুরে নানা আয়োজনে জুলাই শহিদ দিবস পালিত
দিনাজপুরে নানা আয়োজনে জুলাই শহিদ দিবস পালিত
শ্যামনগরে কাজ শেষ হওয়ার আগেই ভেঙে পড়লো ব্রিজের রেলিং
শ্যামনগরে কাজ শেষ হওয়ার আগেই ভেঙে পড়লো ব্রিজের রেলিং
শার্শায় শিশু ধর্ষণের দায়ে কিশোর গ্রেফতার
শার্শায় শিশু ধর্ষণের দায়ে কিশোর গ্রেফতার
সায়েন্সল্যাব থেকে সচিবালয়ের পথে এইচএসসি পরীক্ষার্থীদের লংমার্চ
সায়েন্সল্যাব থেকে সচিবালয়ের পথে এইচএসসি পরীক্ষার্থীদের লংমার্চ
হাম ও হামের উপসর্গ নিয়ে এক দিনে সাত জনের মৃত্যু
হাম ও হামের উপসর্গ নিয়ে এক দিনে সাত জনের মৃত্যু
শিক্ষার্থীদের নিয়ে মন্তব্য করায় সংসদে শিক্ষামন্ত্রীর দুঃখ প্রকাশ
শিক্ষার্থীদের নিয়ে মন্তব্য করায় সংসদে শিক্ষামন্ত্রীর দুঃখ প্রকাশ