সর্বশেষ খবরঃ

শার্শায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ

শার্শায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ
শার্শায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ

শার্শা প্রতিনিধি :: কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজন ২০২১-২০২২ অর্থবছরে রবি মৌসুমে বোরো ধান ( হাইব্রিড ও উফশী ) প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে।

রবিবার(৫ ডিসেম্বর ) সকালে শার্শা উপজেলা কমপ্লেক্স অডিটোরিয়ামে উপজেলার কৃষকদের মাঝে এই সার ও বীজ বিতরণ হয়।

শার্শা উপজেলা নির্বাহী অফিসার মীর আলিফ রেজার সভাপতিত্বে আয়োজিত সার ও বীজ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শার্শার জনপ্রিয় সংসদ সদস্য শেখ আফিল উদ্দিন এমপি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জু, যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য অধ্যক্ষ ইব্রাহিম খলিল,শার্শা সদর ইউনিয়ন পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান কবির উদ্দিন তোতা প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে শেখ আফিল উদ্দিন এমপি বলেন বঙ্গবন্ধু কন্যার সফল নেতৃত্বে দেশ আজ দূর্বার গতিতে এগিয়ে যাচ্ছে। ডিজিটাল বাংলাদেশ এখন বিশ্ব দরবারে সুপরিচিত।আওয়ামীলীগ সরকার দেশের প্রধান চালিকা শক্তি কৃষকদের মানোউন্নয়নে নিরলস কাজ করে যাচ্ছেন। এ সরকারের আমলে সার,বীজের জন্য আর আন্দোলন হয়না। তাই সকলকে ঐক্যবদ্ধ থেকে সকল ষড়যন্ত্র ও অপশক্তি রুখে দিয়ে শেখ হাসিনার হাত কে শক্তিশালী করে দেশের উন্নয়ণ অব্যাহত রাখতে হবে।

এসময় উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ,গণ্যমান্য ব্যাক্তিবর্গ, বিভিন্ন ইউনিয়নের সুবিধাভোগী কৃষক ও সাংবাদিক বৃন্দ।

আরো খবর

গুলিবিদ্ধ অবস্থায় ইউপিডিএফের উপজেলা সংগঠক ঝিমিত চাকমা আটক
গুলিবিদ্ধ অবস্থায় ইউপিডিএফের উপজেলা সংগঠক ঝিমিত চাকমা আটক
দিনাজপুরে মা ও শিশু সহায়তা কর্মসূচির ওয়ানস্টপ সার্ভিস এনরোলমেন্ট ক্যাম্পেইন উদ্বোধন
দিনাজপুরে মা ও শিশু সহায়তা কর্মসূচির ওয়ানস্টপ সার্ভিস এনরোলমেন্ট ক্যাম্পেইন উদ্বোধন
চালিতাঘাটা হাট বাজার ইজারা বাতিলের দাবিতে শ্যামনগরে মানববন্ধন
চালিতাঘাটা হাট বাজার ইজারা বাতিলের দাবিতে শ্যামনগরে মানববন্ধন
কঙ্গোকে হারিয়ে নকআউটে কলম্বিয়া
কঙ্গোকে হারিয়ে নকআউটে কলম্বিয়া
খামেনির দাফন অনুষ্ঠানে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান
খামেনির দাফন অনুষ্ঠানে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান
মেসির জোড়া গোলে অস্ট্রিয়াকে উড়িয়ে নকআউটে আর্জেন্টিনা
মেসির জোড়া গোলে অস্ট্রিয়াকে উড়িয়ে নকআউটে আর্জেন্টিনা
বেনাপোল কাস্টমস কর্মকর্তার নেতৃত্বে পণ্য পাচারকালে তিন কোটি টাকার পণ্য উদ্ধারসহ আটক-৩
বেনাপোল কাস্টমস কর্মকর্তার নেতৃত্বে পণ্য পাচারকালে তিন কোটি টাকার পণ্য উদ্ধারসহ আটক-৩
অপরিকল্পিত ড্রেন নির্মাণের প্রতিবাদে শ্যামনগরে মানববন্ধন
অপরিকল্পিত ড্রেন নির্মাণের প্রতিবাদে শ্যামনগরে মানববন্ধন