সর্বশেষ খবরঃ

শার্শায় সাপের কামড়ে কন্যা শিশুর মৃত্যু

শার্শায় সাপের কামড়ে কন্যা শিশুর মৃত্যু
শার্শায় সাপের কামড়ে কন্যা শিশুর মৃত্যু

মেহেদী হাসান :: যশোরের শার্শায় বিষাক্ত সাপের কামড়ে প্রান্তি (৫) নামে একটি শিশুর মৃত্যু হয়েছে। প্রান্তি শার্শার একঝালা ( নিজামপুর ) গ্রামের সোহাগ হোসেনের মেয়ে।

শনিবার ( ২৯ জুন ) ভোরের দিকে উপজেলার নিজামপুর ইউনিয়নের একঝালা গ্রামে এ ঘটনা ঘটে।

প্রান্তির মামা ব্যাংক কর্মকর্তা রাকিব হোসেন জানান, রাতে খাওয়া দাওয়া শেষে প্রান্তি মা বাবাসহ ঘুমিয়ে পড়েছিলো। রাত ১২ টার দিকে বিষধর সাপ তাকে কামড় দেয়।পরে শিশুর চিৎকারে কান্নাকাটি করলে তার মা বাবা তাকে গ্রামের একটি ওঝার কাছে নিয়ে গেলে সাপে কেটেছে বলে ওঝা জানান।

পরে চিকিৎসার জন্য শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নেওয়া হয়। উন্নত চিকিৎসার জন্য প্রান্তিকে যশোর জেনারেল হাসপাতালে রেফার্ড করেন। যশোরে ভর্তির পর তার অবস্থা আরও খারাপ হলে তাকে খুলনা মেডিকেলে পাঠানো হয়।এর পরে চিকিৎসাধীন অবস্থায় ভোরে সেখানকার চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় ওই পরিবারসহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পাশাপাশি দেশজুড়ে বিষধর সাপ ‘রাসেলস ভাইপার’ আতঙ্কের মধ্যে শিশু প্রান্তির এমন মৃত্যুতে এলাকাজুড়ে আতঙ্ক বিরাজ করছে।

আরো খবর

বেনাপোল ইমিগ্রেশান দিয়ে দেশে ফিরলেন ভারতে পাচার হওয়া ২০ শিশু
বেনাপোল ইমিগ্রেশান দিয়ে দেশে ফিরলেন ভারতে পাচার হওয়া ২০ শিশু
হীরা খাতুনের অভিযোগ ভিত্তিহীন জানিয়ে যশোর জেলা পুলিশের সংবাদ সম্মেলন
হীরা খাতুনের অভিযোগ ভিত্তিহীন জানিয়ে যশোর জেলা পুলিশের সংবাদ সম্মেলন
সম্পত্তির বন্টন নিয়ে দিনাজপুরে ছেলের হাতে পিতা ও ভাই খুন
সম্পত্তির বন্টন নিয়ে দিনাজপুরে ছেলের হাতে পিতা ও ভাই খুন
বেনাপোলে রাস্তা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হুমকিতে থানায় জিডি
বেনাপোলে রাস্তা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হুমকিতে থানায় জিডি
শার্শায় বিজিবির পৃথক অভিযানে ঔষধসহ চোরাচালানী পণ্য আটক
শার্শায় বিজিবির পৃথক অভিযানে ঔষধসহ চোরাচালানী পণ্য আটক
শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি বন্ধে নীতিমালা প্রণয়নের দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন
শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি বন্ধে নীতিমালা প্রণয়নের দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন
মধু সংগ্রহ কালে সুন্দরবনে বাঘের আক্রমণে মৌয়াল আহত
মধু সংগ্রহ কালে সুন্দরবনে বাঘের আক্রমণে মৌয়াল আহত
শার্শায় কাভার্ডভ্যান ও মোটসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত-২
শার্শায় কাভার্ডভ্যান ও মোটসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত-২