সর্বশেষ খবরঃ

শার্শায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী ও মাদক কারবারী গ্রেফতার

শার্শায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী ও মাদক কারবারী গ্রেফতার
শার্শায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী ও মাদক কারবারী গ্রেফতার

শার্শা প্রতিনিধি :: যশোর জেলার শার্শা থানা এলাকায় অভিযান চালিয়ে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী কুখ্যাত মাদক কারবারি মোঃ শাহাজাহানকে ( ৩৪ ) গ্রেফতার করেছে র‌্যাব। সে যশোর জেলার শার্শা উপজেলার শার্শা রেললাইন পাড়া এলাকার সুরুজ মিয়ার ছেলে।

সোমবার ( ২৫ সেপ্টেম্বর )যশোর র‌্যাব ক্যাম্পের সদস্যরা শার্শা থানাধীন রেললাইন পাড়া এলাকায় অভিযান চালিয়ে শাহাজাহানকে গ্রেফতার করে।

র‌্যাবের দেওয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়,২০১৭ সালের ৩০ নভেম্বর ১ কেজি হেরোইনসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে গ্রেফতার হন শাহাজাহান। এ ঘটনায় শার্শা থানায় একটি মাদক মামলা রুজু হয়। মামলার বিচারিক কার্যক্রম শেষে বিজ্ঞ আদালত ২০২৩ সালের ২৫ সেপ্টেম্বর তারিখে শাহাজাহান আলীকে যাবজ্জীবন( আমৃত্যু) সশ্রম কারাদণ্ডসহ গ্রেফতারী পরোয়ানা ইস্যু করেন।

যশোর র‌্যাব-৬ এর একটি আভিযানিক দল যাবজ্জীবন সাজা প্রাপ্ত পলাতক আসামীকে ধরতে গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে ও আসামীকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃতের বিরুদ্ধে আরো ৩টি মাদক মামলা বিচারাধীন রয়েছে বলে জানা গেছে।

গ্রেফতারকৃত যাবজ্জীবন সাজা প্রাপ্ত পলাতক আসামীকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য শার্শা থানায় হস্তান্তর করা হয়েছে।

আরো খবর

বেনাপোলে রাস্তা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হুমকিতে থানায় জিডি
বেনাপোলে রাস্তা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হুমকিতে থানায় জিডি
শার্শায় বিজিবির পৃথক অভিযানে ঔষধসহ চোরাচালানী পণ্য আটক
শার্শায় বিজিবির পৃথক অভিযানে ঔষধসহ চোরাচালানী পণ্য আটক
শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি বন্ধে নীতিমালা প্রণয়নের দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন
শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি বন্ধে নীতিমালা প্রণয়নের দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন
মধু সংগ্রহ কালে সুন্দরবনে বাঘের আক্রমণে মৌয়াল আহত
মধু সংগ্রহ কালে সুন্দরবনে বাঘের আক্রমণে মৌয়াল আহত
শার্শায় কাভার্ডভ্যান ও মোটসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত-২
শার্শায় কাভার্ডভ্যান ও মোটসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত-২
মব সহিংসতা রোধে পুলিশকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবেঃপ্রধানমন্ত্রী
মব সহিংসতা রোধে পুলিশকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবেঃপ্রধানমন্ত্রী
মুক্তিপণ দেওয়ার শর্তে ফিরল শ্যামনগরের অপহৃত ৫ জেলে
মুক্তিপণ দেওয়ার শর্তে ফিরল শ্যামনগরের অপহৃত ৫ জেলে
বায়ার্ন দুর্গ জয় করে ফাইনালে পিএসজি
বায়ার্ন দুর্গ জয় করে ফাইনালে পিএসজি