
শার্শা প্রতিনিধি :: যশোরের শার্শা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় দীর্ঘ সময় ধরে পলাতক আসামী মোঃ হাজু কাজীকে (৩৫)গ্রেফতার করেছে শার্শা থানা পুলিশ। সে শার্শা উপজেলার রামচন্দ্রপুর গ্রামের আব্দুল মজিদ কাজীর ছেলে।
শুক্রবার( ২৪ এপ্রিল) সন্ধ্যায় রামচন্দ্রপুর গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে পুলিশ। হাজু কাজী এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী বলে স্থানীয়রা নিশ্চিত করেন।
শার্শা থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শার্শা থানার সাব ইন্সেপেক্টর শরিফুল ইসলাম সজ্ঞীয় অফিসার ও ফোর্স সহায়তায় রামচন্দ্রপুর এলাকায় অভিযান পরিচালনা করে পলাতক থাকা হাজু কাজীকে গ্রেফতার করে।
গত ২৬জানুয়ারী ২৫সালের শার্শা থানার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের একটি মামলার( মামলা নং-১৬)আসামী ছিলো হাজু কাজী। ওই মামলায় বিজ্ঞ আদালতের বিচারক তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছিলেন।
শার্শা থানার অফিসার ইনচার্জ ( ওসি ) মারুফ হোসেন গণমাধ্যমকর্মীদের জানান,আদালতের নির্দেশনা অনুযায়ী গ্রেফতারি পরোয়ানাভুক্ত চিহ্নিত মাদক ব্যবসায়ীকে আটক করে বিজ্ঞ আদালতে সোপার্দ করা হয়েছে।