সর্বশেষ খবরঃ

শার্শা সীমান্তে বিজিবির হাতে আওয়ামীলীগ নেতা কিরন আটক

শার্শা সীমান্তে বিজিবির হাতে আওয়ামীলীগ নেতা কিরন আটক
শার্শা সীমান্তে বিজিবির হাতে আওয়ামীলীগ নেতা কিরন আটক

বেনাপোল প্রতিনিধি :: যশোরের শার্শা উপজেলার শিকারপুর সীমান্ত দিয়ে চোরাই পথে ভারতে পালানোর সময় ঢাকা গাজীপুর মহানগর আওয়ামীলীগের সহ সভাপতি ও গাজীপুর সিটি কর্পোরেশনের সাবেক প্যানেল মেয়র আসাদুর রহমান কিরনকে আটক করেছে বর্ডারগার্ড বাংলাদেশ বিজিবি সদস্যরা।

সোমবার ( ১৮ নভেম্বর )গভীর রাতে তাকে আটক করে যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের শিকারপুর ক্যাম্পের বিজিবি সদস্যরা। ৪৯ বিজিবি ব্যাটালিয়নের দেওয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন অধিনায়ক লেঃ কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয় গোপন সংবাদের ভিত্তিতে গত সোমবার রাত ১১ টার পর মীকারপুর সীমান্তে বাংলাদেশের অভ্যান্তরে বেতনা নামক স্থান হতে অবৈধ্যভাবে বাংলাদেশ হতে ভারতে অনুপ্রবেশের সময় গাজীপুর মহানগরীর আওয়ামীলীগের সহ সভাপতি ও ৪৩ নং ওয়ার্ডের সাবেক ওয়ার্ড কমিশনার এবং সাবেক প্যানেল মেয়র আসাদুজ্জামান খান কিরনকে আটক করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত কিরন জানান,উপজেলার লক্ষনপুর গ্রামের স্থানীয় মানবপাচারকারী নুর নবীর মাধ্যমে ১ লাখ টাকা চুক্তিতে ভারতে যাওয়ার জন্য সে শার্শা সীমান্তে আসে। তার বিরুদ্ধে গাজীপুর থানায় বেশ কয়েকটি মামলা রয়েছে বলে আরো জানান।

আটককৃতের বিরুদ্ধে মামলা দায়েরের মাধ্যমে শার্শা থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

আরো খবর

তেলের আশায় শার্শার তেল পাম্প গুলোতে মোটরসাইকেলের দীর্ঘ লাইন
তেলের আশায় শার্শার তেল পাম্প গুলোতে মোটরসাইকেলের দীর্ঘ লাইন
খাগড়াছড়িতে অবৈধ তেল মজুদের বিরুদ্ধে অভিযান
খাগড়াছড়িতে অবৈধ তেল মজুদের বিরুদ্ধে অভিযান
গোপালগঞ্জ মেডিকেল এলাকায় অবৈধ দোকান ঘরে জন  দুর্ভোগ চরমে
গোপালগঞ্জ মেডিকেল এলাকায় অবৈধ দোকান ঘরে জন দুর্ভোগ চরমে
রিক্সা-ইজিবাইক চালক ও পথচারীদের নিয়ে ঈদ-পুর্নমিলনী
রিক্সা-ইজিবাইক চালক ও পথচারীদের নিয়ে ঈদ-পুর্নমিলনী
দীঘিনালায় গুণীজন সংবর্ধনা ও পুরস্কার বিতরণ
দীঘিনালায় গুণীজন সংবর্ধনা ও পুরস্কার বিতরণ
ঈদ ছুটিতেও নড়াইলের মা ও শিশু কেন্দ্রে মিলেছে স্বাস্থ্যসেবা
ঈদ ছুটিতেও নড়াইলের মা ও শিশু কেন্দ্রে মিলেছে স্বাস্থ্যসেবা
খাগড়াছড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩৫ দোকান পুড়ে ছাই
খাগড়াছড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩৫ দোকান পুড়ে ছাই
শ্যামনগরে মৎষ্য ঘের দখলকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষ
শ্যামনগরে মৎষ্য ঘের দখলকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষ