সর্বশেষ খবরঃ

শার্শা ও বেনাপোল পোর্টথানা পুলিশের পৃথক অভিযানে ফেন্সিডিল উদ্ধারসহ ৫ মাদক কারবারী গ্রেফতার

শার্শা ও বেনাপোল পোর্টথানা পুলিশের পৃথক অভিযানে ফেন্সিডিল উদ্ধারসহ ৫ মাদক কারবারী গ্রেফতার
শার্শা ও বেনাপোল পোর্টথানা পুলিশের পৃথক অভিযানে ফেন্সিডিল উদ্ধারসহ ৫ মাদক কারবারী গ্রেফতার

যশোর প্রতিনিধি :: যশোরের শার্শা ও বেনাপোল পোর্টথানা পুলিশের পৃথক অভিযানে ২১৫ বোতল ভারতীয় নিষিদ্ধ ফেন্সিডিলসহ ৫মাদককারবারী গ্রেফতার হয়েছে। মঙ্গলবার( ৮ ফেব্রুয়ারী ) শার্শা উপজেলার পৃথক পৃথক এলাকায় অভিযান চালিয়ে ঐ মাদককারবারীদের গ্রেফতার করে পুলিশ।

শার্শা থানা সুত্রে জানা যায়,গোপন সংবাদের ভিত্তিতে এস আই সুমন সরকার সজ্ঞীয় অফিসার্স ফোর্স সহায়তায় বেনাপোল টু যশোরগামী মহাসড়কের উত্তরপাশে শার্শা বাজারের যাত্রী ছাউনীর সামনে পাকা রাস্তার উপর হতে ইজি বাইকে করে ফেন্সিডিল বহনের সময় ১৬৫ বোতল ফেন্সিডিলসহ ঐ ৩মাদক কারবারী গ্রেফতার হয়।

গ্রেফতারকৃতরা হলো বেনাপোল পৌরসভাধীন ভবেরবেড় গ্রামের মৃত বাবর আলীর ছেলে মোঃ তৈয়ব মোড়ল (৫৬) একই পৌরসভার তালশারী গ্রামের মৃত জামসের এর পুত্র মোঃ রাশেদ (৪৫)ও তার ভাই রেসত রহমান শিমন ওরফে হাফিজ (২০)।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি ) মামুন খান মাদকদ্রব্য উদ্ধারসহ গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে জানান,গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে থানায় মামলা রুজু হয়েছে ও আসামীদের কোর্টে সোপার্দ করা হয়েছে।

একি দিন বেনাপোল পোর্টথানা পুলিশের অপর এক অভিযানে ৫০ বোতল ফেন্সিডিলসহ ২ মাদক ব্যাবসায়ী গ্রেফতার হয়েছে। বেনাপোল পোর্টথানা সুত্রে জানা যায়,এস আই মাসুম বিল্লাহ সজ্ঞীয় অফিসার ফোর্স সহায়তায় বেনাপোল পোর্টথানাধীন খড়িডাঙ্গা গ্রামে অভিযান চালিয়ে ঐ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃতরা হলো খড়িডাঙ্গা গ্রামের মৃত গোলাম হোসেনের ছেলে মোঃ আব্দুস সালাম (৩৬) ও একি গ্রামের মোঃ আবুল হোসেনের ছেলে মোঃ মনিরুজ্জামান ওরফে মনিরুল(৪৮)।

বেনাপোল পোর্টথানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) কামাল হোসেন ভূঁইয়া ফেন্সিডিল উদ্ধারসহ ২মাদক ব্যবসায়ী গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বেনাপোল পোর্টথানায় মাদকদ্রব্য আইনে মামলা রুজু হয়েছে।

আরো খবর

জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আজ ৫১ তম মৃত্যুবার্ষিকী
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আজ ৫১ তম মৃত্যুবার্ষিকী
শার্শায় আওয়ামীলীগের দুই নেতা গ্রেপ্তার
শার্শায় আওয়ামীলীগের দুই নেতা গ্রেপ্তার
চারুপীঠ একাডেমিতে চিত্রাঙ্কন ও সংগীত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
চারুপীঠ একাডেমিতে চিত্রাঙ্কন ও সংগীত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
কারাগার থেকে পালানো দুই সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
কারাগার থেকে পালানো দুই সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
বিয়ে করলেন ক্রিশ্চিয়ানো রোনালদো
বিয়ে করলেন ক্রিশ্চিয়ানো রোনালদো
শার্শায় কিশোরী অপহরণের দায়ে যুবক গ্রেফতার
শার্শায় কিশোরী অপহরণের দায়ে যুবক গ্রেফতার
ফিমা হত্যার বিচারের দাবিতে মানববন্ধন
ফিমা হত্যার বিচারের দাবিতে মানববন্ধন