সর্বশেষ খবরঃ

শান্তিরক্ষী হত্যার দায়ে লেবাননে ৬ জনের সাজা ও প্রধান আসামির মৃত্যুদণ্ড

শান্তিরক্ষী হত্যার দায়ে লেবাননে ৬ জনের সাজা ও প্রধান আসামির মৃত্যুদণ্ড
ছবি সংগৃহীত

জাতিসংঘের শান্তিরক্ষীকে হত্যার অভিযোগে ছয় জনকে দোষী সাব্যস্ত করেছে লেবাননের সামরিক আদালত। মঙ্গলবার( ২৯ জুলাই )লেবাননে জাতিসংঘের অন্তর্বর্তীকালীন বাহিনী ( ইউনিফিল ) এ কথা জানিয়েছে। কর্মকর্তারা জানিয়েছেন, প্রধান আসামিকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে।

অন্তর্বর্তীকালীন বাহিনী এক বিবৃতিতে বলেছে,’ইউনিফিল বিচার প্রক্রিয়ার সমাপ্তি এবং অপরাধীদের বিচারের আওতায় আনার জন্য লেবানন সরকারের প্রতিশ্রুতিকে স্বাগত জানায়।’

ইউনিফিল এ বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করেনি। তবে লেবাননের বিচার বিভাগীয় তিনি কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে গণমাধ্যমকে বলেছেন, আদালত মামলার প্রধান আসামি মোহাম্মদ আয়াদের অনুপস্থিতিতে তার মৃত্যুদণ্ড জারি করেছে।

আইরিশ শান্তিরক্ষী প্রাইভেট শন রুনি( ২৪ )হত্যার অভিযোগে ২০২২ সালের ডিসেম্বরে আয়াদকে গ্রেপ্তার করা হয়েছিল। আইনজীবী তার ক্যান্সারে আক্রান্ত হওয়ার প্রমাণের জন্য মেডিকেল নথি সরবরাহ করার পর ২০২৩ সালের নভেম্বরে তাকে জামিনে মুক্তি দেওয়া হয়।

অ্যাসোসিয়েটেড প্রেস আদালতের রায়ের একটি অনুলিপি পেয়েছে। এতে দেখা যায়, মৃত্যুদণ্ডের পাশাপাশি আয়াদকে ১০০ মিলিয়ন লেবানিজ পাউন্ড জরিমানা করা হয়েছে। অন্য তিন জন – হুসেইন সুলেমান, মুস্তফা সুলেমান এবং আলী হাকিমকে কেবল জরিমানা করা হয়। এছাড়া আসামি আলী খালিফেহ এবং আলী সুলেমানকে যথাক্রমে এক এবং তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। ষষ্ঠ আসামি মোহাম্মদ মেজহারকে খালাস দেওয়া হয়েছে।

আরো খবর

বনবিভাগের ছোড়া গুলিতে সুন্দরবনের কাঁকড়া আহরণকারীর মৃত্যু
বনবিভাগের ছোড়া গুলিতে সুন্দরবনের কাঁকড়া আহরণকারীর মৃত্যু
মাঝ-আকাশে মুখোমুখি সংঘর্ষে বিধ্বস্ত দুই মার্কিন যুদ্ধবিমান
মাঝ-আকাশে মুখোমুখি সংঘর্ষে বিধ্বস্ত দুই মার্কিন যুদ্ধবিমান
শার্শায় পুলিশের হাতে নেশা জাতীয় সিরাপসহ মাদকব্যবসায়ী গ্রেফতার
শার্শায় পুলিশের হাতে নেশা জাতীয় সিরাপসহ মাদকব্যবসায়ী গ্রেফতার
রামগড়ে সেনা অভিযানে অস্ত্র ও গুলি উদ্ধারসহ আটক-৩
রামগড়ে সেনা অভিযানে অস্ত্র ও গুলি উদ্ধারসহ আটক-৩
দিনাজপুরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
দিনাজপুরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
নড়াইলে ইয়াবা ট্যাবলেটসহ দুইজন গ্রেফতার
নড়াইলে ইয়াবা ট্যাবলেটসহ দুইজন গ্রেফতার
সুন্দরবনে মুক্তিপণের দাবিতে ৮ জেলেকে অপহরণ 
সুন্দরবনে মুক্তিপণের দাবিতে ৮ জেলেকে অপহরণ 
খাগড়াছড়িতে সেনাবাহিনীর বিশেষ অভিযানে বিপুল অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার
খাগড়াছড়িতে সেনাবাহিনীর বিশেষ অভিযানে বিপুল অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার