সর্বশেষ খবরঃ

শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা

শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা
ছবি সংগৃহীত

রাজধানীর মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডঃ মুহাম্মদ ইউনূস।

শনিবার ( ১৪ ডিসেম্বর )সকাল ৭টা ৫ মিনিটে প্রথমে রাষ্ট্রপতি এবং এরপর প্রধান উপদেষ্টা শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে এ শ্রদ্ধা জানান। সেখানে কিছু সময় নীরবে দাঁড়িয়ে থাকেন।

শ্রদ্ধা নিবেদনের পর উপস্থিত যুদ্ধাহত মুক্তিযোদ্ধা,মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে কুশল বিনিময় করেন প্রধান উপদেষ্টা ডঃ মুহাম্মদ ইউনূস। রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা জানানো শেষে সর্বস্তরের মানুষ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন।

১৯৭১ সালের এই দিনে দখলদার পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দোসররা বাংলার শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের হত্যা করে। বুদ্ধিজীবীদের হত্যার ঠিক দুই দিন পর ১৬ ডিসেম্বর জেনারেল নিয়াজির নেতৃত্বাধীন বর্বর পাকিস্তানি বাহিনী আত্মসমর্পণ করে এবং স্বাধীন দেশ হিসেবে বাংলাদেশের অভ্যুদয় ঘটে।

আরো খবর

কারাগার থেকে পালানো দুই সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
কারাগার থেকে পালানো দুই সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
বিয়ে করলেন ক্রিশ্চিয়ানো রোনালদো
বিয়ে করলেন ক্রিশ্চিয়ানো রোনালদো
শার্শায় কিশোরী অপহরণের দায়ে যুবক গ্রেফতার
শার্শায় কিশোরী অপহরণের দায়ে যুবক গ্রেফতার
ফিমা হত্যার বিচারের দাবিতে মানববন্ধন
ফিমা হত্যার বিচারের দাবিতে মানববন্ধন
হাসপাতালে অভিযান চালিয়ে ইয়াবাসহ চিকিৎসক গ্রেফতার
হাসপাতালে অভিযান চালিয়ে ইয়াবাসহ চিকিৎসক গ্রেফতার
কাশিয়ানীতে আওয়ামীলীগের ১০ নেতার পদত্যাগ
কাশিয়ানীতে আওয়ামীলীগের ১০ নেতার পদত্যাগ
সালমান শাহ হত্যা মামলায় ডন আটক
সালমান শাহ হত্যা মামলায় ডন আটক
সিলেটের সড়ক দুর্ঘটনায় গঠিত হলো ৫ সদস্যের তদন্ত কমিটি
সিলেটের সড়ক দুর্ঘটনায় গঠিত হলো ৫ সদস্যের তদন্ত কমিটি