সর্বশেষ খবরঃ

রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন দ্রৌপদী মুর্মু

রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন দ্রৌপদী মুর্মু
রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন দ্রৌপদী মুর্মু

ভারতের ১৫তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন দ্রৌপদী মুর্মু। শপথ নেওয়ার পর রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেন,আমাকে রাষ্ট্রপতি নির্বাচিত করার মধ্য দিয়ে প্রমাণ হলো এ দেশের গরিবদেরও স্বপ্ন থাকতে পারে এবং তা পূরণ হতে পারে।

সোমবার (২৫ জুলাই ) সকালে শপথ নেন তিনি। দ্রৌপদীকে শপথবাক্য পড়ান ভারতের প্রধান বিচারপতি এনভি রামানা।শপথের পর দ্রৌপদীর সম্মানে ২১টি গান স্যালুট দেওয়া হয়।

শপথ নেওয়ার আগে দিল্লির রাজঘাটে মহাত্মা গান্ধীর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন দ্রৌপদী।পরে তিনি বিদায়ী রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সঙ্গে সাক্ষাৎ করেন।

শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দ্রৌপদীর পূর্বসূরি রামনাথ কোবিন্দ, বিদায়ী উপরাষ্ট্রপতি এম ভেঙ্কাইয়াহ নাইডু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, বিরোধী দল কংগ্রেস সভাপতি সোনিয়া গান্ধী, দ্রৌপদীর রাজ্য ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক, ভারতের পার্লামেন্টের নিম্নকক্ষ লোকসভার স্পিকার ওম বিরলাসহ অনেকে।

এর আগে, গত বৃহস্পতিবার সম্মিলিত বিরোধী দলের প্রার্থী যশবন্ত সিনহাকে পরাজিত করে ভারতের প্রথম আদিবাসী ও দ্বিতীয় নারী হিসেবে রাষ্ট্রপতি নির্বাচিত হয়ে ইতিহাস গড়েন দ্রৌপদী।

সূত্র: এনডিটিভি

আরো খবর

বেনাপোলে রাস্তা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হুমকিতে থানায় জিডি
বেনাপোলে রাস্তা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হুমকিতে থানায় জিডি
শার্শায় বিজিবির পৃথক অভিযানে ঔষধসহ চোরাচালানী পণ্য আটক
শার্শায় বিজিবির পৃথক অভিযানে ঔষধসহ চোরাচালানী পণ্য আটক
শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি বন্ধে নীতিমালা প্রণয়নের দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন
শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি বন্ধে নীতিমালা প্রণয়নের দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন
মধু সংগ্রহ কালে সুন্দরবনে বাঘের আক্রমণে মৌয়াল আহত
মধু সংগ্রহ কালে সুন্দরবনে বাঘের আক্রমণে মৌয়াল আহত
শার্শায় কাভার্ডভ্যান ও মোটসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত-২
শার্শায় কাভার্ডভ্যান ও মোটসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত-২
মব সহিংসতা রোধে পুলিশকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবেঃপ্রধানমন্ত্রী
মব সহিংসতা রোধে পুলিশকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবেঃপ্রধানমন্ত্রী
মুক্তিপণ দেওয়ার শর্তে ফিরল শ্যামনগরের অপহৃত ৫ জেলে
মুক্তিপণ দেওয়ার শর্তে ফিরল শ্যামনগরের অপহৃত ৫ জেলে
বায়ার্ন দুর্গ জয় করে ফাইনালে পিএসজি
বায়ার্ন দুর্গ জয় করে ফাইনালে পিএসজি