সর্বশেষ খবরঃ

রাশিয়ার দূতাবাস ভবনের বাইরে রুশ কূটনীতিকের মরদেহ উদ্ধার

রাশিয়ার দূতাবাস ভবনের বাইরে রুশ কূটনীতিকের মরদেহ উদ্ধার
রাশিয়ার দূতাবাস ভবনের বাইরে রুশ কূটনীতিকের মরদেহ উদ্ধার

জার্মানির রাজধানী বার্লিনে অবস্থিত রাশিয়ার দূতাবাস ভবনের বাইরে রাশিয়ান এক কূটনীতিকের মরদেহ উদ্ধার করার খবর প্রকাশ্যে এসেছে। দেশটির দ্য স্পাইজেল ওয়েবসাইটের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে। স্পাইজেলের প্রতিবেদনে বলা হয়েছে, ওই ব্যক্তির বয়স ৩৫ বছর এবং তিনি রুশ দূতাবাসে সেকেন্ড সেক্রেটারি হিসেবে কর্মরত ছিলেন।

গত ১৯ অক্টোবর ওই কূটনীতিকের মরদেহ উদ্ধার হলেও স্থানীয় সময় গতকাল শুক্রবার (৫ নভেম্বর ) ঘটনাটি প্রকাশ পায়। প্রতিবেদনে বলা হয়,নিহত ওই কূটনৈতিক দূতাবাস ভবনটির উপরের তলা থেকে পড়ে মারা গেছেন। প্রাথমিকভাবে এমন ধারণা করলেও, কিভাবে তার মৃত্যু হয়েছে সে সম্পর্কে স্পষ্ট কিছু জানানো হয়নি।

রাশিয়ার বার্লিন দূতাবাস ঘটনাটিকে ‘মর্মান্তিক দুর্ঘটনা’ বলে উল্লেখ করলেও আনুষ্ঠানিকভাবে ওই কূটনীতিকের নাম প্রকাশ করেনি। এদিকে, জার্মান পররাষ্ট্র মন্ত্রণালয় ওই ব্যক্তির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করলেও বিস্তারিত কিছু জানায়নি।

অপর একটি সূত্র অনুসন্ধানী, ওই ব্যক্তি রাশিয়ার এফএসবি গোয়েন্দা সংস্থার সেকেন্ড সার্ভিসের উপ-পরিচালকের ছেলে।

আরো খবর

গুলিবিদ্ধ অবস্থায় ইউপিডিএফের উপজেলা সংগঠক ঝিমিত চাকমা আটক
গুলিবিদ্ধ অবস্থায় ইউপিডিএফের উপজেলা সংগঠক ঝিমিত চাকমা আটক
দিনাজপুরে মা ও শিশু সহায়তা কর্মসূচির ওয়ানস্টপ সার্ভিস এনরোলমেন্ট ক্যাম্পেইন উদ্বোধন
দিনাজপুরে মা ও শিশু সহায়তা কর্মসূচির ওয়ানস্টপ সার্ভিস এনরোলমেন্ট ক্যাম্পেইন উদ্বোধন
চালিতাঘাটা হাট বাজার ইজারা বাতিলের দাবিতে শ্যামনগরে মানববন্ধন
চালিতাঘাটা হাট বাজার ইজারা বাতিলের দাবিতে শ্যামনগরে মানববন্ধন
কঙ্গোকে হারিয়ে নকআউটে কলম্বিয়া
কঙ্গোকে হারিয়ে নকআউটে কলম্বিয়া
খামেনির দাফন অনুষ্ঠানে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান
খামেনির দাফন অনুষ্ঠানে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান
মেসির জোড়া গোলে অস্ট্রিয়াকে উড়িয়ে নকআউটে আর্জেন্টিনা
মেসির জোড়া গোলে অস্ট্রিয়াকে উড়িয়ে নকআউটে আর্জেন্টিনা
বেনাপোল কাস্টমস কর্মকর্তার নেতৃত্বে পণ্য পাচারকালে তিন কোটি টাকার পণ্য উদ্ধারসহ আটক-৩
বেনাপোল কাস্টমস কর্মকর্তার নেতৃত্বে পণ্য পাচারকালে তিন কোটি টাকার পণ্য উদ্ধারসহ আটক-৩
অপরিকল্পিত ড্রেন নির্মাণের প্রতিবাদে শ্যামনগরে মানববন্ধন
অপরিকল্পিত ড্রেন নির্মাণের প্রতিবাদে শ্যামনগরে মানববন্ধন