সর্বশেষ খবরঃ

রাজশাহী ও ফেনীর তিনটি ভোটকেন্দ্রে আগুন

রাজশাহী ও ফেনীর তিনটি ভোটকেন্দ্রে আগুন
ছবি সংগৃহীত

বিশেষ প্রতিবেদক :: রাজশাহীতে দুটি ভোটকেন্দ্রে ও ফেনীর সোনাগাজীতে একটি ভোটকেন্দ্রে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এর মধ্যে বাঘা উপজেলায় একটি ও অপরটি বাগমারা উপজেলায়। বৃহস্পতিবার ( ৪ জানুয়ারি ) রাতের কোন একসময় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

অপরদিকে, ফেনীর সোনাগাজীতে একটি ভোটকেন্দ্রে পেট্টোল ঢেলে আগুন দেওয়া হয়েছে। আজ শুক্রবার ভোর সাড়ে ৬টার দিকে উপজেলার চরদরবেশ ইউনিয়নের চরসাহাভিকারী উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

জানা গেছে, আগুনে বাঘা উপজেলার আড়ানী ইউনিয়নের জিনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অফিস কক্ষের ১৫টি চেয়ার, টেবিল, আলমারিসহ আসবাবপত্র পুড়ে গেছে। এছাড়া বাগমারা উপজেলার গনিপুর ইউনিয়নের গনিপুর আক্কেলপুর উচ্চ বিদ্যালয়ের শ্রেণিকক্ষে অগ্নিকাণ্ডের ঘটনায় কিছু বইপত্র ও আসবাবপত্র পুড়ে গেছে।

অপরদিকে, সোনাগাজীতে ভোটকেন্দ্রে আগুন লাগার খবরে তাৎক্ষণিক ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।এ ঘটনায় স্কুলের শিক্ষক মিলনায়তনের কক্ষের আলমিরায় থাকা ডকুমেন্ট, চেয়ার, টেবিল পুড়ে যায়।

আরো খবর

বিশ্বকাপে মেসির নেতৃত্বে আর্জেন্টিনার দল ঘোষণা
বিশ্বকাপে মেসির নেতৃত্বে আর্জেন্টিনার দল ঘোষণা
সৌদির সাথে মিল রেখে গৌরীপুরে নুরমহল সুরেশ্বর দরবার শরীফে ঈদের জামাত অনুষ্ঠিত
সৌদির সাথে মিল রেখে গৌরীপুরে নুরমহল সুরেশ্বর দরবার শরীফে ঈদের জামাত অনুষ্ঠিত
ঈদুল আযহার নামাজের জন্য প্রস্তুত দিনাজপুরের সর্ববৃহৎ ঈদগা মাঠ
ঈদুল আযহার নামাজের জন্য প্রস্তুত দিনাজপুরের সর্ববৃহৎ ঈদগা মাঠ
শার্শায় চাঁদার দাবীতে ব্যবসায়ীর উপর সন্ত্রাসী হামলা
শার্শায় চাঁদার দাবীতে ব্যবসায়ীর উপর সন্ত্রাসী হামলা
বেনাপোলে চাঞ্চল্যকর ইউনুস আলী হত্যা মামলার প্রধান আসামী গ্রেফতার
বেনাপোলে চাঞ্চল্যকর ইউনুস আলী হত্যা মামলার প্রধান আসামী গ্রেফতার
ঝিনাইদহে এনসিপি নেতা তারেক রেজা গ্রেপ্তার
ঝিনাইদহে এনসিপি নেতা তারেক রেজা গ্রেপ্তার
শার্শায় প্রাইভেটকার হতে বিদেশী জাল উদ্ধারসহ গ্রেফতার-১
শার্শায় প্রাইভেটকার হতে বিদেশী জাল উদ্ধারসহ গ্রেফতার-১
ফরেনসিক রিপোর্টে শিশু রামিসাকে ধর্ষণের প্রমাণ মিলেছে
ফরেনসিক রিপোর্টে শিশু রামিসাকে ধর্ষণের প্রমাণ মিলেছে