সর্বশেষ খবরঃ

রাজবাড়ীতে দুই স্কুলছাত্রী ধর্ষণের ঘটনায় গ্রেফতার-১

রাজবাড়ীতে দুই স্কুলছাত্রী ধর্ষণের ঘটনায় গ্রেফতার-১
প্রতিকী ছবি

বিশেষ প্রতিবেদক :: রাজবাড়ীর পাংশায় প্রাইভেট পড়ে বাড়ি ফেরার পথে ২ স্কুলছাত্রী ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে। রোববার উপজেলার সরিষা ইউনিয়নের নাওরা বনগ্রামে এ ঘটনা ঘটে। ধর্ষণের শিকার দুজন স্থানীয় একটি বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্রী।

এ ঘটনায় ভুক্তভোগীদের পরিবারের পক্ষ থেকে পৃথক দুটি মামলা করা হয়েছে। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।সোমবার ( ১৬ জুন )ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন পাংশা মডেল থানার ওসি মোহম্মদ সালাউদ্দিন।

জানা যায়, অভিযুক্ত ২ যুবক হলেন কসবামাজাইল ইউনিয়নের কুঠি-মালিয়াট গ্রামের জেহের আলীর ছেলে মোঃ হাসমত আলী( ২১) ও একই গ্রামের উজ্জ্বল মন্ডলের ছেলে শিহাব মন্ডল ( ২০)।

ভুক্তভোগীদের পরিবার জানায়, দুই স্কুলছাত্রী প্রাইভেট পড়ে বাড়ি ফিরছিল।এ সময় তারা নওড়া বনগ্রাম এলাকায় পৌঁছালে  শিহাব ও হাসমত তাদের ধারালো ছুরির ভয় দেখিয়ে পানের বরজের ভেতর নিয়ে যায়।সেখানে অভিযুক্তরা ভুক্তভোগী ২ শিক্ষার্থীকে ধর্ষণ করে।পরে তারা বাড়ি ফিরে পরিবারকে বিস্তারিত জানায়।

এ বিষয়ে পাংশা মডেল থানার ওসি মোহম্মদ সালাউদ্দিন বলেন,ভুক্তভোগীদের পরিবার থানায় পৃথক দুটি মামলা করেছে। দুই আসামির মধ্যে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

আরো খবর

হিলফুল ফুজুল ডোনেশন বক্স এর উদ্যোগে বেনাপোলে বৃক্ষ রোপণ
হিলফুল ফুজুল ডোনেশন বক্স এর উদ্যোগে বেনাপোলে বৃক্ষ রোপণ
রাষ্ট্রপতির পদত্যাগপত্র গ্রহণ করেছিঃ স্পিকার
রাষ্ট্রপতির পদত্যাগপত্র গ্রহণ করেছিঃ স্পিকার
নড়াইলে ইউপি সদস্যকে কুপিয়ে খুন
নড়াইলে ইউপি সদস্যকে কুপিয়ে খুন
এমপি গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে শ্যামনগরে বিক্ষোভ মিছিল
এমপি গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে শ্যামনগরে বিক্ষোভ মিছিল
দিনাজপুরের চিরিরবন্দরে মিল ও ওয়ার্কশপে ভয়াবহ আগুন
চিরিরবন্দরে মিল ও ওয়ার্কশপে ভয়াবহ আগুন
মোবাইল দিয়েই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
মোবাইল দিয়েই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
খাগড়াছড়িতে সেনাবাহিনীর অনুদান পেল শিক্ষার্থী, রোগী,ব্যবসায়ী ও ধর্মীয় প্রতিষ্ঠান
খাগড়াছড়িতে সেনাবাহিনীর অনুদান পেল শিক্ষার্থী, রোগী,ব্যবসায়ী ও ধর্মীয় প্রতিষ্ঠান
বিশ্বজুড়ে নিজ নাগরিকদের সতর্ক থাকার নির্দেশ যুক্তরাষ্ট্রের
বিশ্বজুড়ে নিজ নাগরিকদের সতর্ক থাকার নির্দেশ যুক্তরাষ্ট্রের