সর্বশেষ খবরঃ

রাজনীতির মাঠে তামিল অভিনেতা বিজয়

রাজনীতির মাঠে তামিল অভিনেতা বিজয়
ছবি সংগৃহীত

অভিনয় শিল্পীদের মধ্যে এবার রাজনীতির মাঠে নামছেন তামিল জনপ্রিয় অভিনেতা থালাপতি বিজয়। জানা গেছে,নতুন রাজনৈতিক দল গঠন করতে যাচ্ছেন এই অভিনেতা। খবর এনডিটিভির।

শিগগিরই বিজয়ের রাজনৈতিক দলের নাম ঘোষনা করে হবে। ইতেমধ্যে এই নতুন দলের ২০০ সদস্য বিজয়কে সভাপতি হিসেবে মনোনিত করেছে।

নতুন দলের সদস্যদের মধ্যেই একজন ভারতীয় একটি সংবাদ মাধ্যমকে জানিয়েছেন,তারা নির্বাচন কমিশনে নিবন্ধন করার প্রক্রিয়ার মধ্যে রয়েছেন। দলটির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি তৈরি হয়েছে, সাধারণ সম্পাদক এবং কোষাধ্যক্ষ মনোনীত হয়েছে বলেও জানা গেছে।

২০২৬ সালে তামিলনাডুতে বিধানসভা নির্বাচন।নতুন দলের লক্ষ্য ওই নির্বাচনে অংশগ্রহণ করা।যদিও দলের নাম জানা যায়নি এখনও, তবে সূত্রের খবর, তামিলনাডুর ঐতিহ্যের সঙ্গে সঙ্গতি রেখে রাখা হবে দলের নাম।

প্রসঙ্গত, দক্ষিণী ইন্ডাস্ট্রিতে অভিনেতা রজনীকান্তের পরই দ্বিতীয় সুপারস্টার বলা হয় বিজয়কে। দাপুটের সঙ্গে দক্ষিণী সিনেমায় কাজ করছেন তিনি। দীর্ঘদিন ধরেই রাজনীতে আসার ইচ্ছা ছিল তার। আর আগে থেকে বিভিন্ন সামাজিক কাজের সঙ্গে জড়িত এ তারকা।

বিভিন্ন সময় দুঃস্থদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ,গরীব-মেধাবী শিক্ষার্থীদের পড়ালেখার খরচ বহন, গ্রন্থাগার নির্মাণ করেছেন বিজয়।

আরো খবর

হীরা খাতুনের অভিযোগ ভিত্তিহীন জানিয়ে যশোর জেলা পুলিশের সংবাদ সম্মেলন
হীরা খাতুনের অভিযোগ ভিত্তিহীন জানিয়ে যশোর জেলা পুলিশের সংবাদ সম্মেলন
সম্পত্তির বন্টন নিয়ে দিনাজপুরে ছেলের হাতে পিতা ও ভাই খুন
সম্পত্তির বন্টন নিয়ে দিনাজপুরে ছেলের হাতে পিতা ও ভাই খুন
বেনাপোলে রাস্তা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হুমকিতে থানায় জিডি
বেনাপোলে রাস্তা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হুমকিতে থানায় জিডি
শার্শায় বিজিবির পৃথক অভিযানে ঔষধসহ চোরাচালানী পণ্য আটক
শার্শায় বিজিবির পৃথক অভিযানে ঔষধসহ চোরাচালানী পণ্য আটক
শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি বন্ধে নীতিমালা প্রণয়নের দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন
শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি বন্ধে নীতিমালা প্রণয়নের দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন
মধু সংগ্রহ কালে সুন্দরবনে বাঘের আক্রমণে মৌয়াল আহত
মধু সংগ্রহ কালে সুন্দরবনে বাঘের আক্রমণে মৌয়াল আহত
শার্শায় কাভার্ডভ্যান ও মোটসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত-২
শার্শায় কাভার্ডভ্যান ও মোটসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত-২
মব সহিংসতা রোধে পুলিশকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবেঃপ্রধানমন্ত্রী
মব সহিংসতা রোধে পুলিশকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবেঃপ্রধানমন্ত্রী