সর্বশেষ খবরঃ

রাজধানীতে চাকায় ওড়না পেঁচিয়ে তরুণীর মৃত্যু

রাজধানীতে চাকায় ওড়না পেঁচিয়ে তরুণীর মৃত্যু
প্রতিকী ছবি

স্টাফ রিপোর্টার :: রাজধানীর রামপুরা এলাকার আফতাবনগরে অটোরিকশার চাকার সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে আজরাত সাদিয়া(২৩ )নামে এক তরুণীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (৫ মে )দুপুর সাড়ে ১১টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

সাদিয়ার বাড়ি কিশোরগঞ্জ জেলার সদর থানার নিউটাউন এলাকায়।একই এলাকার মোঃ আব্দুল কাইয়ুমের মেয়ে সাদিয়া।রাজধানীর সবুজবাগে বাসাবো বউবাজার এলাকায় স্বামী তৌকির আহমেদের সঙ্গে থাকতেন সাদিয়া।

নিহত সাদিয়ার ভাই তানজিম নওশাদ বলেন,আমি ও আমার বোন আফতাবনগরে পাসপোর্ট অফিসে কাজ শেষে অটোরিকশায় করে ফিরছিলাম।

আফতাবনগর গেটে পৌঁছানোর আগেই আমার বোনের ওড়না অটোরিকশায় পেঁচিয়ে ফাঁস লেগে যায় এবং অচেতন হয়ে পড়ে।পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক জানান আমার বোন আর বেঁচে নেই।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোঃ ফারুক জানান,মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।

আরো খবর

তেলের আশায় শার্শার তেল পাম্প গুলোতে মোটরসাইকেলের দীর্ঘ লাইন
তেলের আশায় শার্শার তেল পাম্প গুলোতে মোটরসাইকেলের দীর্ঘ লাইন
খাগড়াছড়িতে অবৈধ তেল মজুদের বিরুদ্ধে অভিযান
খাগড়াছড়িতে অবৈধ তেল মজুদের বিরুদ্ধে অভিযান
গোপালগঞ্জ মেডিকেল এলাকায় অবৈধ দোকান ঘরে জন  দুর্ভোগ চরমে
গোপালগঞ্জ মেডিকেল এলাকায় অবৈধ দোকান ঘরে জন দুর্ভোগ চরমে
রিক্সা-ইজিবাইক চালক ও পথচারীদের নিয়ে ঈদ-পুর্নমিলনী
রিক্সা-ইজিবাইক চালক ও পথচারীদের নিয়ে ঈদ-পুর্নমিলনী
দীঘিনালায় গুণীজন সংবর্ধনা ও পুরস্কার বিতরণ
দীঘিনালায় গুণীজন সংবর্ধনা ও পুরস্কার বিতরণ
ঈদ ছুটিতেও নড়াইলের মা ও শিশু কেন্দ্রে মিলেছে স্বাস্থ্যসেবা
ঈদ ছুটিতেও নড়াইলের মা ও শিশু কেন্দ্রে মিলেছে স্বাস্থ্যসেবা
খাগড়াছড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩৫ দোকান পুড়ে ছাই
খাগড়াছড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩৫ দোকান পুড়ে ছাই
শ্যামনগরে মৎষ্য ঘের দখলকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষ
শ্যামনগরে মৎষ্য ঘের দখলকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষ