সর্বশেষ খবরঃ

যুক্তরাষ্ট্রে জন্মদিনের পার্টিতে বন্দুক হামলায় নিহত ৪

যুক্তরাষ্ট্রে জন্মদিনের পার্টিতে বন্দুক হামলায় নিহত ৪
যুক্তরাষ্ট্রে জন্মদিনের পার্টিতে বন্দুক হামলায় নিহত ৪

যুক্তরাষ্ট্রের উত্তর কেনটাকির একটি বাড়িতে বন্দুকধারীর গুলিতে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। আহতদের অবস্থা আশঙ্কাজনক। ফ্লোরেন্স পুলিশ বিভাগের বরাত দিয়ে রোববার ( ৭ জুলাই ) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে এবিসি নিউজ।

পুলিশ প্রধান জেফ ম্যালেরি এক প্রেস কনফারেন্সে বলেন, বন্দুক হামলার খবর পেয়ে অফিসাররা শনিবার ভোর ৩ টার দিকে ওই বাসভবনে যান। ঘটনার সময় সেখানে অনেকে জন্মদিনের পুল পার্টিতে যোগ দিয়েছিলেন।

সন্দেহভাজন হামলাকারী ২১ বছর বয়সী চেজ গার্ভে পুলিশ আসার আগেই একটি গাড়িতে ঘটনাস্থল থেকে পালিয়ে যান। তবে পুলিশের একটি দল তার পিছু ধাওয়া করে। গার্ভে তখন রাস্তা ছেড়ে খাদে পড়ে যান।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গার্ভেকে নিজের বন্দুকের গুলিতে আহত অবস্থায় উদ্ধার করে।পরে তাকে নিকটবর্তী একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। যেখানে তাকে মৃত ঘোষণা করা হয়। সন্দেহভাজন ওই ব্যক্তি একাই হামলায় জড়িত ছিল বলে জানিয়েছেন কর্মকর্তারা।

পুলিশ প্রধান জেফ ম্যালেরি জানান,বাড়ির মালিকের ২১ বছর বয়সী ছেলের জন্মদিনের পার্টি উপলক্ষে অনেকে বাড়িটিতে জড়ো হয়েছিলেন। বন্দুকধারীর গুলিতে বাড়ির মালিক মেলিসা প্যারেট (৪৪) নিহত হয়েছেন। নিহত অন্যরা হলেন শেন মিলার (২০),হেইডেন রিবিকি (২০) এবং ডেলানি ইরি (১৯)। সন্দেহভাজন হামলাকারী গার্ভে পার্টিতে আমন্ত্রিত ছিলেন না।

ফ্লোরেন্স হলো প্রায় ৩৬ হাজার লোকের একটি শহর,যা ওহাইওর সিনসিনাটি থেকে প্রায় ১৯ কিলোমিটার দক্ষিণে অবস্থিত।

আরো খবর

হীরা খাতুনের অভিযোগ ভিত্তিহীন জানিয়ে যশোর জেলা পুলিশের সংবাদ সম্মেলন
হীরা খাতুনের অভিযোগ ভিত্তিহীন জানিয়ে যশোর জেলা পুলিশের সংবাদ সম্মেলন
সম্পত্তির বন্টন নিয়ে দিনাজপুরে ছেলের হাতে পিতা ও ভাই খুন
সম্পত্তির বন্টন নিয়ে দিনাজপুরে ছেলের হাতে পিতা ও ভাই খুন
বেনাপোলে রাস্তা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হুমকিতে থানায় জিডি
বেনাপোলে রাস্তা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হুমকিতে থানায় জিডি
শার্শায় বিজিবির পৃথক অভিযানে ঔষধসহ চোরাচালানী পণ্য আটক
শার্শায় বিজিবির পৃথক অভিযানে ঔষধসহ চোরাচালানী পণ্য আটক
শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি বন্ধে নীতিমালা প্রণয়নের দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন
শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি বন্ধে নীতিমালা প্রণয়নের দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন
মধু সংগ্রহ কালে সুন্দরবনে বাঘের আক্রমণে মৌয়াল আহত
মধু সংগ্রহ কালে সুন্দরবনে বাঘের আক্রমণে মৌয়াল আহত
শার্শায় কাভার্ডভ্যান ও মোটসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত-২
শার্শায় কাভার্ডভ্যান ও মোটসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত-২
মব সহিংসতা রোধে পুলিশকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবেঃপ্রধানমন্ত্রী
মব সহিংসতা রোধে পুলিশকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবেঃপ্রধানমন্ত্রী