সর্বশেষ খবরঃ

যশোরের বিএনপি প্রার্থী অমিতকে শোকজ

যশোরের বিএনপি প্রার্থী অমিতকে শোকজ
যশোরের বিএনপি প্রার্থী অমিতকে শোকজ

জেমস আব্দুর রহিম রানা :: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ ( সদর )আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল( বিএনপি ) মনোনীত প্রার্থী ও দলের ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক ( খুলনা বিভাগ ) অনিন্দ্য ইসলাম অমিতের বিরুদ্ধে নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগে শোকজ নোটিশ জারি করেছে নির্বাচন প্রশাসন।

বুধবার (৭ জানুয়ারি )যশোর জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আশেক হাসানের স্বাক্ষরিত এক লিখিত নোটিশে অনিন্দ্য ইসলাম অমিতকে আগামী ১১ জানুয়ারি সকাল ১১টায় সশরীরে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা প্রদান করার নির্দেশ দেওয়া হয়েছে।

নোটিশ সূত্রে জানা গেছে,অভিযোগ সংশ্লিষ্ট ঘটনায় অনিন্দ্য ইসলাম অমিতের কর্মকাণ্ড জাতীয় সংসদ নির্বাচনের আচরণবিধির নির্দিষ্ট ধারার পরিপন্থী বলে প্রতীয়মান হওয়ায় তার বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়েছে।

নোটিশে উল্লেখ করা হয়,কেন তার বিরুদ্ধে বিধি অনুযায়ী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে না—সে বিষয়ে নির্ধারিত সময়ের মধ্যে সন্তোষজনক ব্যাখ্যা দিতে হবে।

রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়,নির্বাচনী মাঠে সব প্রার্থী ও রাজনৈতিক দলের জন্য সমান সুযোগ নিশ্চিত করতে এবং আচরণবিধি কঠোরভাবে বাস্তবায়নের অংশ হিসেবেই এ ধরনের প্রশাসনিক পদক্ষেপ নেওয়া হচ্ছে। আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ প্রমাণিত হলে প্রার্থীর বিরুদ্ধে জরিমানা,প্রচারণায় বিধিনিষেধ কিংবা আইনানুগ অন্যান্য ব্যবস্থা গ্রহণের বিধান রয়েছে।

এ বিষয়ে অনিন্দ্য ইসলাম অমিত বা বিএনপির স্থানীয় নেতাদের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে দলীয় সূত্রে জানা গেছে,তারা নোটিশের জবাব আইনগত ও প্রাতিষ্ঠানিক কাঠামোর মধ্যেই দেবেন।

উল্লেখ্য,আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে যশোর সদর আসনে রাজনৈতিক উত্তাপ ক্রমেই বাড়ছে। প্রশাসন জানিয়েছে নির্বাচনের সার্বিক পরিবেশ সুষ্ঠু,নিরপেক্ষ ও শান্তিপূর্ণ রাখতে আচরণবিধি বাস্তবায়নে কোনো ধরনের শৈথিল্য দেখানো হবে না।

আরো খবর

বেনাপোলে ছাত্রলীগের ঝটিকা মিছিল শেষে আটক-২
বেনাপোলে ছাত্রলীগের ঝটিকা মিছিল শেষে আটক-২
ভুয়া সংবাদ প্রকাশে গোপালগঞ্জে ১০ সাংবাদিকের বিরুদ্ধে মামলা
ভুয়া সংবাদ প্রকাশে গোপালগঞ্জের ১০ সাংবাদিকের বিরুদ্ধে মামলা
খাগড়াছড়িতে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
খাগড়াছড়িতে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
যশোরে ডিবির অভিযানে ইয়াবাসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী গ্রেফতার
যশোরে ডিবির অভিযানে ইয়াবাসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী গ্রেফতার
নিয়ন্ত্রণমুক্ত অর্থনীতি গড়তে চায় সরকারঃঅর্থমন্ত্রী
নিয়ন্ত্রণমুক্ত অর্থনীতি গড়তে চায় সরকারঃঅর্থমন্ত্রী
প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়েছেন দৃষ্টি প্রতিবন্ধী শারমিন
প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়েছেন দৃষ্টি প্রতিবন্ধী শারমিন
শ্যামনগরে পানিতে ডুবে শিশুর মৃত্যু
শ্যামনগরে পানিতে ডুবে শিশুর মৃত্যু
দিনাজপুরে জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদত বার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল
দিনাজপুরে জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদত বার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল