সর্বশেষ খবরঃ

যশোরে নির্মাণাধীন ভবনের সানসেট ভেঙে নিচে পড়ে নিহত-৩

যশোরে বাসের ধাক্কায় নিহত-২
প্রতিকী ছবি

যশোর প্রতিনিধি :: যশোরে নির্মাণাধীন ৭তলা ভবনের ৬ তলার সানসেট ভেঙে নিচে পড়ে দুই ইঞ্জিনিয়ারসহ ৩ জন নিহত হয়েছেন। মঙ্গলবার( ১ জুলাই )বেলা সাড়ে ১১টার দিকে শহরের সার্কিট হাউজপাড়ায় ‘ইকবাল মঞ্জিলে’ এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- কুষ্টিয়ার কুমারখালী থানার ছোট লক্ষীকুল কয়া এলাকার বাসিন্দা শামসুদ্দিনের ছেলে ইঞ্জিনিয়ার মিজানুর রহমান( ৩৫),দিনাজপুর নিউটাউন এলাকার কাজী হাসান আলীর ছেলে ইঞ্জিনিয়ার কাজী আজিজুর রহমান( ৩৪) ও রাজশাহীর চাঁপাইনবাবগঞ্জ মহারাজপুর গ্রামের মৃত রমজান আলীর ছেলে শ্রমিক নুরুল রাজ (৪৫)।

স্থানীয় বাসিন্দা রিজিয়া বেগম ও শ্রমিক রমজান আলী জানান,শহরের খড়কি সার্কিট হাউজপাড়ায় ‘বিল্ডিং ফর ফিউচার লিমিটেডের’ অধীনে ‘ইকবাল মঞ্জিল’ নামে ৭তলা ভবনের নির্মাণ কাজ চলছে। ঘটনার সময় ৬তলার সানসেটে পাশে ওয়ালে গাঁথুনির কাজ চলছিল। হঠাৎ সানসেট ভেঙে নিচে পড়ে গেলে ইঞ্জিনিয়ার মিজানুর, আজিজুর ও শ্রমিক নুরুল রাজ আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে আনলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

হাসপাতালের জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক সাকিরুল ইসলাম জানান, ওই ৩ জনকে হাসপাতালে মৃত অবস্থায় আনা হয়। পরে মরদেহ মর্গে পাঠানো হয়।

নির্মাণাধীন ভবনের কয়েকজন শ্রমিক জানান, ইঞ্জিনিয়ার মিজানুর রহমান ও আজিজুর রহমান নির্মাণাধীন ভবনের কাজ পরিদর্শন করার সময় হঠাৎ করে দুর্ঘটনাটি ঘটেছে।

নিহত আজিজুর রহমানের স্ত্রী ইশরাত জাহান জানান, দুর্ঘটনার কিছু সময় আগেও তার স্বামীর সাথে কথা বলেছেন। স্বামীর হঠাৎ করে মৃত্যু সহ্য করতে পারছেন না।

হাসপাতাল মর্গে দায়িত্বরত কোতোয়ালি মডেল থানার এস আই পায়েল জানান, নির্মাণাধীন ভবনের সানসেট ভেঙে ৩ জনের মৃত্যু হয়েছে। স্বজনদের কাছে তাদের লাশ হস্তান্তরের আইনি প্রক্রিয়া চলছে।

যশোর কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল হাসনাত জানান, প্রাথমিক তদন্তে জানতে পেরেছেন, নির্মাণাধীন ৭তলা ভবনে শ্রমিকদের নিরাপত্তা ব্যবস্থা ছিল না। ভবনের সানসেট ভেঙে দুই ইঞ্জিনিয়ারসহ তিনজন নিহতের ঘটনায় লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরো খবর

নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলায় ছাত্রদল নেতাসহ ৮ জনের নামে মামলা
নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলায় ছাত্রদল নেতাসহ ৮ জনের নামে মামলা
শার্শায় ধর্ষণ মামলায় পলাতক শ্বশুর গ্রেফতার
শার্শায় ধর্ষণ মামলায় পলাতক শ্বশুর গ্রেফতার
হাবিপ্রবিতে শিক্ষার্থীদের দুই গ্রুপের সংঘর্ষে  শিক্ষকসহ আহত-৩
হাবিপ্রবিতে শিক্ষার্থীদের দুই গ্রুপের সংঘর্ষে  শিক্ষকসহ আহত-৩
আত্মসমর্পণকারীদের পুনর্বাসনের সুযোগ দেওয়া হবেঃকোস্ট গার্ড
আত্মসমর্পণকারীদের পুনর্বাসনের সুযোগ দেওয়া হবেঃকোস্ট গার্ড
দুই নারীর কাঁধে এখন কেশবপুরের প্রশাসন ও নিরাপত্তা
দুই নারীর কাঁধে এখন কেশবপুরের প্রশাসন ও নিরাপত্তা
বিএনএসবি চক্ষু হাসপাতালে দালালের দৌরাত্ব বৃদ্ধিতে ভোগান্তিতে রুগী
বিএনএসবি চক্ষু হাসপাতালে দালালের দৌরাত্ব বৃদ্ধিতে ভোগান্তিতে রুগী
সাগর হত্যাকাণ্ডের বিচার ও জড়িতদের গ্রেফতার দাবিতে মানববন্ধন
সাগর হত্যাকাণ্ডের বিচার ও জড়িতদের গ্রেফতার দাবিতে মানববন্ধন
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ উপলক্ষে খাগড়াছড়িতে তিন দিন ব্যাপী কর্মসূচির উদ্বোধন
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ উপলক্ষে খাগড়াছড়িতে তিন দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন