সর্বশেষ খবরঃ

যশোরে নগদ ডিস্ট্রিবিউটরের ৩৫লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় গ্রেফতার-৭

যশোরে নগদ ডিস্ট্রিবিউটরের ৩৫লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় গ্রেফতার-৭
যশোরে নগদ ডিস্ট্রিবিউটরের ৩৫লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় গ্রেফতার-৭

যশোর প্রতিনিধি :: যশোরে পুলিশী তৎপরতায় দ্রুততম সময়ের মধ্যে মণিরামপুর উপজেলার জামতলা নামক স্থান হতে প্রাইভেট ঠেকিয়ে নগদের ডিস্ট্রিবিউটরের ৩৫ লাখ টাকা ছিনতাই ঘটনায় ৩২ লাখ টাকা উদ্ধারসহ ৭জন গ্রেফতার হয়েছে। বুধবার( ১৮ জুন )যশোর জেলা পুলিশের দেওয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য গণমাধ্যমকর্মীদের নিশ্চিত করা হয়।

গ্রেফতারকৃতরা হলো- যশোর জেলার কোতয়ালী থানাধীন পোস্ট অফিস পাড়া এলাকার মৃত খোরশেদ আলম মির্জার ছেলে ইউসুফ আলী সাজু ( ৩১), ঝিকরগাছা থানাধীন খোষাল নগর গ্রামের মনিরুল ইসলামের ছেলে মোঃ সাগর হোসেন( ২৪ ),একই থানাধীন বাকড়া দিগদানা গ্রামের ইসরাইল গাজীর ছেলে মোঃ রনিগাজী( ২৬ ), ঝিকরগাছা থানাধীন বাকড়া দিনগানা গ্রামের রাশেদুল ইসলামের ছেলে সুজন ইসলাম( ৩৩),একই থানাধীন খোষাল নগর গ্রামের মজনুর রহমানের ছেলে মোঃ সোহেল রানা (২১),বাকড়া গ্রামের মৃত দ্বীন মোহাম্মদের ছেলে ইমাদুল গাজী ( ৪৬) ও ঝিকরগাছা থানাধীন বাকড়া দিগদানা গ্রামের ইমদাদুল গাজীর ছেলে নাসিম গাজী ( ১৯)।

পুলিশের দেওয়া প্রেস বিজ্ঞপ্তি হতে জানা যায়,গত ১৭ জুন সকাল ৯ ঘটিকায় নগদের ডিস্ট্রিবিউটর মোঃ রবিউল ইসলাম একটি প্রাইভেটকার যোগে যশোর হতে মণিরামপুর যাচ্ছিলো।পতিমধ্যে জামতলা নামক স্তানে পৌঁছালে অজ্ঞাতনামা আসামীরা দুটি মোটর সাইকেল যোগে গিয়ে গাড়ির গতিরোধ করে ধারালো চাপাতি দিয়ে ভয়ভিতী দেখিয়ে রবিউলের কাছে থাকা ৩৫ লাখ টাকা ছিনতাই করে নিয়ে যাই।

তাৎক্ষনিক তিনি ৯৯৯ এ ফোন করে পুলিশকে ঘটনাটি অবহিত করেন। ঘটনাটি চাঞ্চল্যকর হওয়ায় যশোরের পুলিশ সুপার রওনক জাহান ঘটনাটির তদন্ত কার্যক্রম চালাতে জেলা পুলিশের নির্দেশনা দেন।

সেমতে জেলা গোয়েন্দা শাখা ( ডিবি) ও সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল যশোর সজ্ঞীয় অফিসার ফোর্স সহায়তায় অপরাধীদের সনাক্ত ও গ্রেফতারের লক্ষ্যে অভিযানে নামে।ঘটনার আগে পরের সিসি ফুটেজ পর্যালোচনা করে ছিনতাই এর কাজে ব্যবহৃত একটি মোটর সাইকেলের সুত্র ধরে ঘটনায় জড়িতদের সনাক্ত করে গ্রেফতারের লক্ষ্যে অভিযানে ডিবি সহ পুলিশের একাধিক টিম।

যশোরের ঝিকরগাছা থানাধীন খোষালনগর গ্রাম হতে মোঃ সাগর হোসেন (২৪) গ্রেফতার পূর্বক ছিনতাই কাজে ব্যবহৃত মোটর সাইকেল জব্দ করা হয়। পরে জিজ্ঞাসাবাদে তার দেওয়া তথ্য মতে যশোর জেলার বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে অন্যান্য আসামীদেরকে গ্রেফতার করা হয়।

নগদের টাকা বহনকারী প্রাইভেটকার চালক ইউসুফ আলী ওরফে সাজুর যোগসাজজে এই ছিনতাইয়ের ঘটনা ঘটে বলে আরো জানা গেছে। পরবর্তীতে গ্রেফতারকৃত আসামীদের জিজ্ঞাসাবাদে একাধিক ব্যাক্তির হেফাযত হইতে ছিনতাই হওয়া ৩২ লাখ টাকা উদ্ধার করেছে পুলিশ।

এ সংক্রান্তে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা পূর্বক আসামীদেরকে বিজ্ঞ আদালতে সোপার্দ করার কার্যক্রম চলমান রয়েছে।

আরো খবর

শার্শায় প্রাইভেটকার হতে বিদেশী জাল উদ্ধারসহ গ্রেফতার-১
শার্শায় প্রাইভেটকার হতে বিদেশী জাল উদ্ধারসহ গ্রেফতার-১
ফরেনসিক রিপোর্টে শিশু রামিসাকে ধর্ষণের প্রমাণ মিলেছে
ফরেনসিক রিপোর্টে শিশু রামিসাকে ধর্ষণের প্রমাণ মিলেছে
রামিসসহ নারী ধর্ষণ ও হত্যার বিচার দাবিতে খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল 
রামিসসহ নারী ধর্ষণ ও হত্যার বিচার দাবিতে খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল 
নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলায় ছাত্রদল নেতাসহ ৮ জনের নামে মামলা
নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলায় ছাত্রদল নেতাসহ ৮ জনের নামে মামলা
শার্শায় ধর্ষণ মামলায় পলাতক শ্বশুর গ্রেফতার
শার্শায় ধর্ষণ মামলায় পলাতক শ্বশুর গ্রেফতার
হাবিপ্রবিতে শিক্ষার্থীদের দুই গ্রুপের সংঘর্ষে  শিক্ষকসহ আহত-৩
হাবিপ্রবিতে শিক্ষার্থীদের দুই গ্রুপের সংঘর্ষে  শিক্ষকসহ আহত-৩
আত্মসমর্পণকারীদের পুনর্বাসনের সুযোগ দেওয়া হবেঃকোস্ট গার্ড
আত্মসমর্পণকারীদের পুনর্বাসনের সুযোগ দেওয়া হবেঃকোস্ট গার্ড
দুই নারীর কাঁধে এখন কেশবপুরের প্রশাসন ও নিরাপত্তা
দুই নারীর কাঁধে এখন কেশবপুরের প্রশাসন ও নিরাপত্তা