সর্বশেষ খবরঃ

যশোরে ডিবি পুলিশের অভিযানে হানি ট্রাপ চক্রের পাঁচ সদস্য গ্রেফতার

যশোরে ডিবি পুলিশের অভিযানে হানি ট্রাপ চক্রের পাঁচ সদস্য গ্রেফতার
যশোরে ডিবি পুলিশের অভিযানে হানি ট্রাপ চক্রের পাঁচ সদস্য গ্রেফতার

যশোর প্রতিনিধি :: যশোর জেলা গোয়েন্দা শাখা( ডিবি)পুলিশের অভিযানে হানি ট্রাপের মাধ্যমে টাকা আদায় চক্রের পাঁচ সদস্য গ্রেফতার হয়েছে।

গ্রেফতারকৃতরা হলো-যশোর জেলার কোতয়ালী থানাধীন নুরপুর গ্রামের মৃত আবু তালেবের ছেলে মোঃ শফিকুল ইসলাম (৩৫), একই গ্রামের মোঃ জাফরের ছেলে মোঃ কালু (৪০),রমজান শিকদারের ছেলে সুলতান ওরফে শান্ত (২৫),যশোর জেলার চৌগাছা থানাধীন ইছাপুর গ্রামের শাফাউদ্দিনের মেয়ে মোছাঃ শারমিন(২১) ও একই থানাধীন বেড় গোবিন্দপুর গ্রামের মৃত শহিদুল ইসলামের মেয়ে রোজিনা আক্তার রুপা (২৮)।

এসময় তাদের কাছ হতে ১টি মোটর সাইকেল,ভিকটিমের ব্যবহৃত ১টি মোবাইল ও আসামীদের ব্যবহৃত ২টি মোবাইল উদ্ধার পূর্বক জব্দ করা হয়।

জেলা পুলিশের দেওয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, ঝিনাইদাহ জেলার মহেশপুর থানাধীন শাহাপুর গ্রামের মৃত নজরুল ইসলামের ছেলে ভিকটিম মোঃ আনোয়ার ইকবাল (৪০) সংঘবদ্ধ চক্রের স্বীকার হলে তাহার ভাগ্নে নাসিম রেজা (২৩) থানায় এজাহার দায়ের করেন।

এর প্রেক্ষিতে যশোর জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ এর দিক নির্দেশনায় আধুনিক তথ্য প্রযুক্তির ব্যবহার করে ডিবি পুলিশের এস আই কামরুজ্জামান সজ্ঞীয় অফিসার ফোর্স সহায়তায় ২০আগস্ট রাত হতে ২১ আগস্ট সকাল পর্যন্ত যশোর জেলার কোতয়ালী থানাধীন বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে হানি ট্রাপের মাধ্যমে টাকা হাতানো চক্রের ঐ পাঁচসদস্যকে গ্রেফতার করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা তাদের অপকর্মের কথা স্বীকার করেন । গ্রেফতারকৃতদের নামে কোতয়ালী মডেল থানায় একটি নিয়মিত মামলা রুজু হয়েছে বলে আরো জানা গেছে।

আরো খবর

বনবিভাগের ছোড়া গুলিতে সুন্দরবনের কাঁকড়া আহরণকারীর মৃত্যু
বনবিভাগের ছোড়া গুলিতে সুন্দরবনের কাঁকড়া আহরণকারীর মৃত্যু
মাঝ-আকাশে মুখোমুখি সংঘর্ষে বিধ্বস্ত দুই মার্কিন যুদ্ধবিমান
মাঝ-আকাশে মুখোমুখি সংঘর্ষে বিধ্বস্ত দুই মার্কিন যুদ্ধবিমান
শার্শায় পুলিশের হাতে নেশা জাতীয় সিরাপসহ মাদকব্যবসায়ী গ্রেফতার
শার্শায় পুলিশের হাতে নেশা জাতীয় সিরাপসহ মাদকব্যবসায়ী গ্রেফতার
রামগড়ে সেনা অভিযানে অস্ত্র ও গুলি উদ্ধারসহ আটক-৩
রামগড়ে সেনা অভিযানে অস্ত্র ও গুলি উদ্ধারসহ আটক-৩
দিনাজপুরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
দিনাজপুরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
নড়াইলে ইয়াবা ট্যাবলেটসহ দুইজন গ্রেফতার
নড়াইলে ইয়াবা ট্যাবলেটসহ দুইজন গ্রেফতার
সুন্দরবনে মুক্তিপণের দাবিতে ৮ জেলেকে অপহরণ 
সুন্দরবনে মুক্তিপণের দাবিতে ৮ জেলেকে অপহরণ 
খাগড়াছড়িতে সেনাবাহিনীর বিশেষ অভিযানে বিপুল অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার
খাগড়াছড়িতে সেনাবাহিনীর বিশেষ অভিযানে বিপুল অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার