সর্বশেষ খবরঃ

মেঘনা নদী থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

মো: হানিফ উদ্দিন সাকিব (নোয়াখালী )জেলা প্রতিনিধি :: নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার মেঘনা নদী থেকে এক অজ্ঞাত ( ৩২ ) যুবকের মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ। তবে অর্ধগলিত হওয়ায় মরদেহটির পরিচয় শনাক্ত করা যায়নি।

শনিবার ( ১৩ জুলাই ) দুপুরের দিকে উপজেলার চানন্দী ইউনিয়নের ২নম্বর ওয়ার্ডের দরবেশ বাজার সংলগ্ন মেঘনা নদীর কূল থেকে এই মরদেহ উদ্ধার করা হয়।

এসব তথ্য নিশ্চিত করেন হাতিয়া থানার পরিদর্শক ( তদন্ত ) জয়নাল আবেদীন। তিনি বলেন, শুক্রবার দিবাগত রাতে জোয়ারের সাথে মরদেহটি উপজেলার চানন্দী ইউনিয়নের ২নম্বর ওয়ার্ডের দরবেশ বাজার সংলগ্ন মেঘনা নদীর কূলে ভেসে আসে।

সকালে স্থানীয় লোকজন নদীর কূলে গেলে মরদেহটি উপুড় হয়ে পড়ে থাকতে দেখে। পরে খবর পেয়ে নৌ পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করে।

তবে তাৎক্ষণিক উদ্ধার হওয়া মরদেহের কোনো পরিচয় জানা যায়নি। ধারণা করা হচ্ছে, মরদেহটি ভাসমান। জোয়ারের পানিতে এখানে ভেসে আসে। শরীর পঁচে ফুলে যাওয়ায় চেহারা চেনা যাচ্ছেনা।

আরো খবর

বেনাপোল কাস্টমস হাউসের দুই কর্মকর্তা ক্লোজড!নেপথ্য শুল্ক ফাঁকিতে সহায়তা
বেনাপোল কাস্টমস হাউসের দুই কর্মকর্তা ক্লোজড!নেপথ্য শুল্ক ফাঁকিতে সহায়তা
ঝিনাইদহে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা
ঝিনাইদহে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা
কক্সবাজারে সাঁড়াশি অভিযানে গ্রেপ্তার-২২
কক্সবাজারে সাঁড়াশি অভিযানে গ্রেপ্তার-২২
বিচ্ছেদের ইঙ্গিত দিলেন টলিউডের নির্মাতা সৃজিত
বিচ্ছেদের ইঙ্গিত দিলেন টলিউডের নির্মাতা সৃজিত
মাদ্রাসা ছাত্রকে বলাৎকারের অভিযোগে নড়াইলে শিক্ষক গ্রেফতার
মাদ্রাসা ছাত্রকে বলাৎকারের অভিযোগে নড়াইলে শিক্ষক গ্রেফতার 
উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প থেকে অস্ত্র-গুলিসহ আরসা সদস্য গ্রেপ্তার
উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প থেকে অস্ত্র-গুলিসহ আরসা সদস্য গ্রেপ্তার
শাপলা চত্বরে ১১ দলীয় জোটের লংমার্চের সমাবেশ শুরু
শাপলা চত্বরে ১১ দলীয় জোটের লংমার্চের সমাবেশ শুরু
দিনাজপুরে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপন
দিনাজপুরে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপন