সর্বশেষ খবরঃ

মুক্তিযুদ্ধ মঞ্চের সাধারণ সম্পাদকের পদত্যাগ

মুক্তিযুদ্ধ মঞ্চের সাধারণ সম্পাদকের পদত্যাগ
মুক্তিযুদ্ধ মঞ্চের সাধারণ সম্পাদকের পদত্যাগ

মাহমুদুর রহমান তুরান ( ফরিদপুর ) জেলা প্রতিনিধি :: চলমান কোটা সংস্কার আন্দোলনের মধ্যেই বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চের ফরিদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মো. পারভেজ হাসান রাজিব পদত্যাগ করেছেন।

মঙ্গলবার ( ১৬ জুলাই ) ফেসবুক লাইভে এসে তিনি নিজেই পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেন। রাজিব বলেন,সম্পূর্ণ ব্যক্তিগত এবং পারিবারিক কারণে তিনি বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চের ফরিদপুর জেলা শাখার সাধারণ সম্পাদকের পদ ছাড়ছেন।

তবে বিষয়টি নিয়ে কেউ যেন কোনো কিছু জানতে তাকে আর বিরক্ত না করেন, সে অনুরোধও জানান তিনি। তার এ বক্তব্যের সময় তাকে বেশ বিমর্ষ দেখাচ্ছিল এবং বেশ বিরক্তিও প্রকাশ করেন তিনি।

গত বছরের ২৯ এপ্রিল কেন্দ্রীয় কমিটির সভাপতি আমিনুল ইসলাম বুলবুল এবং সাধারণ সম্পাদক মোঃ আল মামুনের সই করা বিজ্ঞপ্তিতে ফরিদপুর জেলা কমিটিতে পারভেজ হাসান রাজিব সাধারণ সম্পাদক নির্বাচিত হন।

তিনি ফরিদপুরে রক্তদানসহ বেশকিছু সামাজিক কর্মকাণ্ডে জড়িত। তাকে রক্তদানের জন্য কেউ যেন অনুরোধ না করেন, সে অনুরোধও জানান তিনি।

চলমান কোটা সংস্কার আন্দোলনের সঙ্গে পারভেজ হাসান রাজিবের পদত্যাগের সম্পর্ক রয়েছে কি না,তা জানা যায়নি।একাধিক ব্যক্তির সঙ্গে কথা বলে জানা গেছে,তিনি চলমান কোটা সংস্কার আন্দোলনের প্রতি সমর্থন জানিয়ে পদত্যাগ করেছেন।

আরো খবর

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প থেকে অস্ত্র-গুলিসহ আরসা সদস্য গ্রেপ্তার
উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প থেকে অস্ত্র-গুলিসহ আরসা সদস্য গ্রেপ্তার
শাপলা চত্বরে ১১ দলীয় জোটের লংমার্চের সমাবেশ শুরু
শাপলা চত্বরে ১১ দলীয় জোটের লংমার্চের সমাবেশ শুরু
দিনাজপুরে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপন
দিনাজপুরে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপন
শুভ জন্মাষ্টমীতে খাগড়াছড়িতে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা
শুভ জন্মাষ্টমীতে খাগড়াছড়িতে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা
কুরআন প্রতিযোগিতায় বিজয়ী ৪ হাফেজকে সংবর্ধনা দিলো জামায়াতের আমীর
কুরআন প্রতিযোগিতায় বিজয়ী ৪ হাফেজকে সংবর্ধনা দিলো জামায়াতের আমীর
পিএসসির নতুন চেয়ারম্যান নাজমুজ্জামান ভূঁইয়া
পিএসসির নতুন চেয়ারম্যান নাজমুজ্জামান ভূঁইয়া
শার্শায় দুই শিশু সন্তানকে হত্যার পর পিতার আত্নহত্যা
শার্শায় দুই শিশু সন্তানকে হত্যার পর পিতার আত্নহত্যা
সন্ত্রাসী পিচ্চি জাহেদকে কুপিয়ে হত্যা
সন্ত্রাসী পিচ্চি জাহেদকে কুপিয়ে হত্যা