
আরাফাত( বগুড়া ) জেলা প্রতিনিধি :: বগুড়া জেলার নন্দীগ্রাম উপজেলার ৫নং ভাটগ্রাম ইউনিয়নের হাটকড়ই বাজারে মিফতাহুল উলুম নূরানী কে.জি. মাদ্রাসায় আজ সকাল ১১টায় মাদ্রাসা ময়দানে পুরস্কার বিতরণী,দোয়া মাহফিল ও বিদায় অনুষ্ঠান হয়। মিফতাহুল উলুম নূরানী কে.জি. মাদ্রাসা থেকে পিএসসি পরীক্ষায় এবার ২১জন শিক্ষার্থী অংশ গ্রহণ করেন।
তার মধ্যে ১৯জন শিক্ষার্থী A+ পেয়ে নন্দীগ্রামে মধ্যে সর্বশ্রেষ্ঠ ও প্রথম স্থান অধিকার করেন মিফতাহুল উলুম নূরানী কে.জি. মাদ্রাসা।এর সকল ছাত্র-ছাত্রী পরীক্ষা দিয়ে ভালো ফলাফল করিয়েছে তাদেরকে পুরস্কার বিতরণ করেন।
অত্র অনুষ্ঠানে উপস্থিত ছিলেন; ভাটগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ, মিফতাহুল উলুম নূরানী কে.জি মাদ্রাসার প্রতিষ্ঠাতা আতিকুল ইসলাম আজাদুল,সাবেক সভাপতি আব্দুর রহমান খোকা,প্রধান শিক্ষক নজরুল ইসলাম, অত্র মাদ্রাসার শিক্ষক সাগর ইসলাম, তৌহিদুল ইসলাম, আখতারুজ্জামান শেখ,দেলোয়ার হোসেন, রাছেল আলী, মাহমুদুল ইসলাম প্রমুখ।