সর্বশেষ খবরঃ

মাছ ধরতে গিয়ে বিদ্যূৎপৃষ্টে কলেজ ছাত্র নিহত

মাছ ধরতে গিয়ে বিদ্যূৎপৃষ্টে কলেজ ছাত্র নিহত
প্রতিকী ছবি (সংগৃহীত)

কামরুজ্জামান শাহীন,ভোলা প্রতিনিধি :: ভোলার চরফ্যাশন উপজেলার দুলারহাটে বিদ্যূৎতের শক দিয়ে মাছ ধরতে গিয়ে ওই তারে জড়িয়ে মোঃ মাহাবুব হাসান (২৫) নামের এক কলেজ শিক্ষার্থী নিহত হয়েছেন। সে চরফ্যাশন সরকারি কলেজের অনার্স তৃতীয় বর্ষের ছাত্র ছিলেন।

রবিবার দিবাগত রাত ২ টার দিকে উপজেলার দুলারহাট থানার নীলকমল ইউনিয়নের ৪নং ওয়ার্ডে তার নিজ বাড়ীতে এ দূর্ঘটনা ঘটে। নিহত মাহাবুব হাসান ওই এলাকার মোঃ রফিজল ইসলাম কবিরের ছেলে।

নিহতের পরিবার সূত্রে জানা যায়, রবিবার রাতে মাহাবুব হাসান বাড়ীর মিটার থেকে বিদ্যুৎ সংযোগ দিয়ে বাড়ীর পাশে পুকুরে মাছ ধরতে যায়। একটি পুকুরে বিদ্যূৎতের শক দিয়ে মাছ ধরা শেষ করে অন্য আরেকটি পুকুরে মাছ ধরার প্রস্তুতি নেওয়ার সময় তারের সাথে জড়িয়ে গুরুত্বর আহত হন। কিছুক্ষণ পর ঘটনাস্থলে সে মারা যায়।

দুলারহাট থানার অফিসার ইনচার্জ (ওসি ) মোরাদ হোসেন এ তথ্য নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় কারো কোন অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

আরো খবর

গুলিবিদ্ধ অবস্থায় ইউপিডিএফের উপজেলা সংগঠক ঝিমিত চাকমা আটক
গুলিবিদ্ধ অবস্থায় ইউপিডিএফের উপজেলা সংগঠক ঝিমিত চাকমা আটক
দিনাজপুরে মা ও শিশু সহায়তা কর্মসূচির ওয়ানস্টপ সার্ভিস এনরোলমেন্ট ক্যাম্পেইন উদ্বোধন
দিনাজপুরে মা ও শিশু সহায়তা কর্মসূচির ওয়ানস্টপ সার্ভিস এনরোলমেন্ট ক্যাম্পেইন উদ্বোধন
চালিতাঘাটা হাট বাজার ইজারা বাতিলের দাবিতে শ্যামনগরে মানববন্ধন
চালিতাঘাটা হাট বাজার ইজারা বাতিলের দাবিতে শ্যামনগরে মানববন্ধন
কঙ্গোকে হারিয়ে নকআউটে কলম্বিয়া
কঙ্গোকে হারিয়ে নকআউটে কলম্বিয়া
খামেনির দাফন অনুষ্ঠানে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান
খামেনির দাফন অনুষ্ঠানে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান
মেসির জোড়া গোলে অস্ট্রিয়াকে উড়িয়ে নকআউটে আর্জেন্টিনা
মেসির জোড়া গোলে অস্ট্রিয়াকে উড়িয়ে নকআউটে আর্জেন্টিনা
বেনাপোল কাস্টমস কর্মকর্তার নেতৃত্বে পণ্য পাচারকালে তিন কোটি টাকার পণ্য উদ্ধারসহ আটক-৩
বেনাপোল কাস্টমস কর্মকর্তার নেতৃত্বে পণ্য পাচারকালে তিন কোটি টাকার পণ্য উদ্ধারসহ আটক-৩
অপরিকল্পিত ড্রেন নির্মাণের প্রতিবাদে শ্যামনগরে মানববন্ধন
অপরিকল্পিত ড্রেন নির্মাণের প্রতিবাদে শ্যামনগরে মানববন্ধন