সর্বশেষ খবরঃ

ভোলায় ৫ চোরাকারবারী আটকসহ বিপুল পরিমান শাড়ি জব্দ

ভোলায় ৫ চোরাকারবারী আটকসহ বিপুল পরিমান শাড়ি জব্দ
ভোলায় ৫ চোরাকারবারী আটকসহ বিপুল পরিমান শাড়ি জব্দ

কামরুজ্জামান শাহীন,ভোলা প্রতিনিধি:: ভোলায় ৮ কোটি টাকার বিপুল পরিমাণ বিদেশি শাড়ি-কাপড়সহ বিভিন্ন ধরনের ড্রেস জব্দ ও ৫ জনকে আটক করেছে কোস্টগার্ড দক্ষিণ জোনের সদস্যরা।

ভোলা সদর উপজেলার তুলাতলী এলাকার মেঘনা নদী দিয়ে পাচারকালে এসব জব্দ করা হয়েছে। আটককৃতরা হলেন-রফিকুল ইসলাম (৩০), নূর ইসলাম (৩৬), মোম আসাদুজ্জামান (৩৮), শহীদ শেখ (৪০) ও মোঃলিটন (৩৮)।

মঙ্গলবার ( ২৩ নভেম্বর ) বিকেলে কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা (লে. বিএন ) খন্দকার মুনিফ তকি স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানানো হয়।

কোস্টগার্ডের সংবাদ বিজ্ঞপ্তি থেকে জানা যায়, গত রোববার ( ২১ নভেম্বর ) বিকালে গোপন সংবাদের ভিত্তিতে ভোলা সদরের মেঘনা নদীর তুলাতলী পয়েন্টে অভিযান চালায় কোস্টগার্ড। এ সময় শুল্ক ফাঁকি দিয়ে আসা একটি নৌ-জাহাজ থেকে ৮ কোটি টাকার বিদেশি শাড়ি-কাপড় জব্দ ও ৫ চোরাকারবারীকে আটক করা হয়।

জব্দকৃত শাড়ি-কাপড়ের মধ্যে রয়েছে ১৫ হাজার ৩৬৭ পিস শাড়ি, ১ হাজার ২২ পিস থ্রি পিস , ৯৪৫ পিস লেহেঙ্গা, ৫ হাজার ৭৯২ পিস শাল ও ১ হাজার ৪ শত পিস ওড়না। জব্দ শাড়ি-কাপড় এবং আটকদের ভোলা সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

আরো খবর

কারাগার থেকে পালানো দুই সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
কারাগার থেকে পালানো দুই সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
বিয়ে করলেন ক্রিশ্চিয়ানো রোনালদো
বিয়ে করলেন ক্রিশ্চিয়ানো রোনালদো
শার্শায় কিশোরী অপহরণের দায়ে যুবক গ্রেফতার
শার্শায় কিশোরী অপহরণের দায়ে যুবক গ্রেফতার
ফিমা হত্যার বিচারের দাবিতে মানববন্ধন
ফিমা হত্যার বিচারের দাবিতে মানববন্ধন
হাসপাতালে অভিযান চালিয়ে ইয়াবাসহ চিকিৎসক গ্রেফতার
হাসপাতালে অভিযান চালিয়ে ইয়াবাসহ চিকিৎসক গ্রেফতার
কাশিয়ানীতে আওয়ামীলীগের ১০ নেতার পদত্যাগ
কাশিয়ানীতে আওয়ামীলীগের ১০ নেতার পদত্যাগ
সালমান শাহ হত্যা মামলায় ডন আটক
সালমান শাহ হত্যা মামলায় ডন আটক
সিলেটের সড়ক দুর্ঘটনায় গঠিত হলো ৫ সদস্যের তদন্ত কমিটি
সিলেটের সড়ক দুর্ঘটনায় গঠিত হলো ৫ সদস্যের তদন্ত কমিটি