সর্বশেষ খবরঃ

ভোলায় র‌্যাবের সঙ্গে ’বন্দুকযুদ্ধ’ নিহত-২

ভোলায় র‌্যাবের সঙ্গে ’বন্দুকযুদ্ধ’ নিহত-২
ভোলায় র‌্যাবের সঙ্গে ’বন্দুকযুদ্ধ’ নিহত-২

কামরুজ্জামান শাহীন,ভোলা প্রতিনিধি:: ভোলার চরফ্যাশন উপজেলায় র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুই ব্যক্তি নিহত হয়েছেন। তবে তাদের নাম-পরিচয় এখনো যানা জানা যায়নি।বয়স আনুমানিক ২৫ থেকে ৩০ বছরের মধ্যে।

রোববার (৫ ডিসেম্বর ) ভোরে উপজেলার দক্ষিণ আইচা থানার কুকরি-কুকরি ইউনিয়নের ১ নং ওয়ার্ডের জালিয়ার খাল এলাকায় এ ‘বন্দুকযুদ্ধে’র ঘটনা ঘটে। এ সময় ঘটনাস্থল থেকে তিনটি রাম দা, একটি গুলি ও পিস্তল উদ্ধার করা হয়েছে।

ভোলার দক্ষিণ আইচা থানার অফিসার ইনচার্জ ( ওসি ) মো. সাখাওয়াত হোসেন এ তথ্য নিশ্চিত করে বলেন, ভোরের দিকে দক্ষিণ আইচা থানার চর কুকরি মুকরি ইউনিয়নের ১ নং ওয়ার্ডে জালিয়া খালের পাশে অভিযান চালায় র‌্যার। এ সময় ডাকাত র‌্যার সদস্যদের লক্ষ্য করে গুলি ছোড়ে। পরে আত্মরক্ষায় র‌্যাবও পাল্টা গুলি ছোড়ে। এতে দুই জলদস্যু নিহত হন।

তবে তারা কোন পক্ষের গুলিতে নিহত হয়েছেন তা নিশ্চিত হওয়া যায়নি। নিহতদের মরদেহ দক্ষিণ আইচা থানায় আনা হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা জানান।

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন ( র‌্যাব )-৮ এর অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রাজিব রায়হান এ তথ্য নিশ্চিত বলেন, চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা থানার কুকরি-মুকরিতে একদল ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলেন।

বিষয়টি টের পেয়ে র‌্যাবের একটি দল সেখানে অভিযানে গেলে জলদস্যূরা তাদের লক্ষ্য করে গুলি চালান। এসময় র‌্যাবও পাল্টা গুলি চালায়। দুই পক্ষের গুলি বিনিময়ের পর দস্যূরা পালিয়ে যান। পরে ঘটনাস্থলে দুই ডাকাতের গুলিবিদ্ধ লাশ ও অস্ত্র পাওয়া যায়।

তবে এ ডাকাত দলটি কোন বাহিনীর, প্রাথমিকভাবে তা জানা সম্ভব হয়নী।

আরো খবর

গুলিবিদ্ধ অবস্থায় ইউপিডিএফের উপজেলা সংগঠক ঝিমিত চাকমা আটক
গুলিবিদ্ধ অবস্থায় ইউপিডিএফের উপজেলা সংগঠক ঝিমিত চাকমা আটক
দিনাজপুরে মা ও শিশু সহায়তা কর্মসূচির ওয়ানস্টপ সার্ভিস এনরোলমেন্ট ক্যাম্পেইন উদ্বোধন
দিনাজপুরে মা ও শিশু সহায়তা কর্মসূচির ওয়ানস্টপ সার্ভিস এনরোলমেন্ট ক্যাম্পেইন উদ্বোধন
চালিতাঘাটা হাট বাজার ইজারা বাতিলের দাবিতে শ্যামনগরে মানববন্ধন
চালিতাঘাটা হাট বাজার ইজারা বাতিলের দাবিতে শ্যামনগরে মানববন্ধন
কঙ্গোকে হারিয়ে নকআউটে কলম্বিয়া
কঙ্গোকে হারিয়ে নকআউটে কলম্বিয়া
খামেনির দাফন অনুষ্ঠানে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান
খামেনির দাফন অনুষ্ঠানে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান
মেসির জোড়া গোলে অস্ট্রিয়াকে উড়িয়ে নকআউটে আর্জেন্টিনা
মেসির জোড়া গোলে অস্ট্রিয়াকে উড়িয়ে নকআউটে আর্জেন্টিনা
বেনাপোল কাস্টমস কর্মকর্তার নেতৃত্বে পণ্য পাচারকালে তিন কোটি টাকার পণ্য উদ্ধারসহ আটক-৩
বেনাপোল কাস্টমস কর্মকর্তার নেতৃত্বে পণ্য পাচারকালে তিন কোটি টাকার পণ্য উদ্ধারসহ আটক-৩
অপরিকল্পিত ড্রেন নির্মাণের প্রতিবাদে শ্যামনগরে মানববন্ধন
অপরিকল্পিত ড্রেন নির্মাণের প্রতিবাদে শ্যামনগরে মানববন্ধন