সর্বশেষ খবরঃ

ভোলায় বাথরুমে মিললো বিষধর সাপ রাসেল ভাইপার

ভোলায় বাথরুমে মিললো বিষধর সাপ রাসেল ভাইপার
ভোলায় বাথরুমে মিললো বিষধর সাপ রাসেল ভাইপার

কামরুজ্জামান শাহীন (ভোলা ) জেলা প্রতিনিধি :: ভোলার লালমোহনে দেখা মিললো বিষধর রাসেল ভাইপার সাপের। আজ রোববার ( ১৬ জুন ) সকালে উপজেলার লর্ডহার্ডিঞ্জ ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের সৈয়দাবাদ এলাকার মাওলানা হেমায়েত মিয়ার বাড়ির সাখাওয়াত হোসেনের ঘরের বাথরুমে সাপটির দেখা মিলেছে।এ নিয়ে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। যদিও আতঙ্কিত হয়ে সাপটিকে তারা পিটিয়ে মেরে ফেলেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সকালে সাখাওয়াত হোসেন ঘরের বাথরুমে গিয়ে দেখেন একটি সাপ গোল হয়ে বসে রয়েছে। এই দৃশ্য দেখে সে আতঙ্কিত হয়ে পড়েন। পরে তার এক ভাইকে ডেকে এনে সাপটিকে পিটিয়ে মেরে ফেলে।এ সময় সাপটির ছবি তুলে রাখেন। সাপটি লম্বায় প্রায় আড়াই হাতের মতো। পরে জানতে পারেন সাপটি বিষধর রাসেল ভাইপার।

জানা গেছে, বাংলাদেশে বর্তমানে যেসব সাপ দেখা যায় সেগুলোর মধ্যে রাসেল ভাইপার সবচেয়ে বিষধর। এই সাপের কামড়ে শরীরের দংশিত অংশে বিষ ছড়িয়ে অঙ্গহানি, ক্রমাগত রক্তপাত, রক্ত জমাট বাঁধা, স্নায়ু বৈকল্য, চোখ ভারি হয়ে যাওয়া, পক্ষাঘাত, কিডনির ক্ষতিসহ বিভিন্ন ধরনের শারীরিক উপসর্গ দেখা দেয়।

এ বিষয়ে ভোলার বিভাগীয় বন কর্মকর্তা ডঃ মোহাম্মদ জহিরুল হক বলেন, রাসেল ভাইপার সাপ লোকালয়ে সাধারণত খুব কমই আসে। বাচ্চা দেওয়ার কারণে হয়তো ওই সাপটি লোকালয়ে চলে আসতে পারে। তবে সবাইকে এ বিষয়ে সতর্ক থাকতে হবে।

এছাড়া কেউ এসব সাপ দেখলে মেরে না পেলে স্থানীয় বন বিভাগের কর্মকর্তাদের জানানোর অনুরোধ করেন।

আরো খবর

হীরা খাতুনের অভিযোগ ভিত্তিহীন জানিয়ে যশোর জেলা পুলিশের সংবাদ সম্মেলন
হীরা খাতুনের অভিযোগ ভিত্তিহীন জানিয়ে যশোর জেলা পুলিশের সংবাদ সম্মেলন
সম্পত্তির বন্টন নিয়ে দিনাজপুরে ছেলের হাতে পিতা ও ভাই খুন
সম্পত্তির বন্টন নিয়ে দিনাজপুরে ছেলের হাতে পিতা ও ভাই খুন
বেনাপোলে রাস্তা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হুমকিতে থানায় জিডি
বেনাপোলে রাস্তা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হুমকিতে থানায় জিডি
শার্শায় বিজিবির পৃথক অভিযানে ঔষধসহ চোরাচালানী পণ্য আটক
শার্শায় বিজিবির পৃথক অভিযানে ঔষধসহ চোরাচালানী পণ্য আটক
শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি বন্ধে নীতিমালা প্রণয়নের দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন
শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি বন্ধে নীতিমালা প্রণয়নের দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন
মধু সংগ্রহ কালে সুন্দরবনে বাঘের আক্রমণে মৌয়াল আহত
মধু সংগ্রহ কালে সুন্দরবনে বাঘের আক্রমণে মৌয়াল আহত
শার্শায় কাভার্ডভ্যান ও মোটসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত-২
শার্শায় কাভার্ডভ্যান ও মোটসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত-২
মব সহিংসতা রোধে পুলিশকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবেঃপ্রধানমন্ত্রী
মব সহিংসতা রোধে পুলিশকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবেঃপ্রধানমন্ত্রী