সর্বশেষ খবরঃ

ভারতে লেডিস হোস্টেলে মধ্যরাতে চিতাবাঘের হানা!

ভারতে লেডিস হোস্টেলে মধ্যরাতে চিতাবাঘের হানা!
ভারতে লেডিস হোস্টেলে মধ্যরাতে চিতাবাঘের হানা!

দুই রাত ধরে লোকালয়ের রাস্তায় সদর্পে ঘুরে বেড়াচ্ছে জঙ্গল থেকে আসা একটি হিংস্র চিতা বাঘ। কখনো রাস্তার গলি ধরে হাঁটছে, কখনো প্রাচীর টপকে ঢুকে যাচ্ছে কারো বাসার ভেতর।

শেষ অবধি মধ্যরাতে লেডিস হোস্টেলে ঢুকে পড়ে ওই চিতাবাঘ।চিতাবাঘের হামলার ভয়ে ঘরবন্দি হয়েছেন এলাকার বাসিন্দারা। সন্ধ্যা রাত তো দুর, দিনের বেলাতেও ঘর থেকে বেরুচ্ছেনা এলাকার বাসিন্দারা।

চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে ভারতের মধ্যপ্রদেশের লখনৌ শহরে। রাস্তায় হেলেদুলে হেঁটে বেড়াচ্ছে চিতাবাঘ। জাল দিয়ে আটকাতে যাওয়ার চেস্টাকালে বন দফতরের এক কর্মী-সহ তিনজনকে ঘায়েল করে পালিয়েছে চিতাবাঘটি।

চিতাবাঘটিকে ধরতে বিভিন্ন জায়গায় অস্থায়ী ক্যাম্প তৈরি করেছে বন দফতর। লাঠি হাতে শুরু হয়েছে পাহারা।যদিও গোটা একটা দিন কেটে গেলেও,চিতাবাঘটির খোঁজ মেলেনি কোথাও। গত শনিবার রাতে সিসিটিভি ক্যামেরায় প্রথম ধরা পড়ে চিতা বাঘটির আনাগোনা। এরপর লখনৌর রাস্তায় বারবার দেখা গেছে বাঘটির চলাচল।

গত রবিবার মাঝরাতে লখনৌ শহরের ইন্টিগ্রাল বিশ্ববিদ্যালয়ের লেডিস হোস্টেলে ওই ঘটনায় চিতাবাঘটিকে তাড়াতে গিয়ে বাঘটির হামলায় আহত হয়েছেন অন্তত ১৫ জন ।

স্থানীয় গণমাধ্যমগুলোর প্রকাশিত প্রতিবেদনে দেখা যাচ্ছে, বাঘের কামড়ে ঘাড় ও পিঠ থেকে রক্ত ঝরছে এক যুবকের। পরে চিতাবাঘটিকে ধরতে বনকর্মীরা ঘটনাস্থলে পৌঁছালেও সোমবার সকাল পর্যন্ত তার খোঁজ পাওয়া যায়নি। স্থানীয়রা বলছেন, লখনৌর পাহাড়পুর, আদিলনগর, কল্যাণপুর এলাকায় বারবার বার দেখা গেছে চিতাবাঘটিকে। যদিও তাকে ধরার সব রকম চেষ্টা ব্যর্থ হয়েছে।

ভারতীয় সংবাদ মাধ্যম আনন্দবাজারের প্রকাশ,কল্যাণপুরের সীমান্তনগরের অঞ্জু যাদব জানান, তার ৫ বছরের ছেলে বাড়ির বাইরে খেলা করছিল। তিনি ছিলেন ঘরের ভিতরে। ঠিক তখনই কেউ চিৎকার করে বলে তাদের কলোনিতে একটি চিতাবাঘ ঢুকে পড়েছে। অঞ্জু আরো বলেন, মুহূর্তের মধ্যে কী যেন একটা হয়ে যায়। আমার স্বামী ছেলেকে নিয়ে ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেয়।

আরো খবর

নড়াইলে অকেজো সৌর বিদ্যুৎ চালিত সড়কবাতিতে দুর্ভোগে এলাকাবাসী
নড়াইলে অকেজো সৌর বিদ্যুৎ চালিত সড়কবাতিতে দুর্ভোগে এলাকাবাসী
সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশীপ ফাউন্ডেশনের উদ্যোগে কোরআন শরীফ বিতরণ
সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশীপ ফাউন্ডেশনের উদ্যোগে কোরআন শরীফ বিতরণ
নড়াইলে বিএনপি নেতার বাড়িতে পেট্রোল বোমা মেরে অগ্নিসংযোগের অভিযোগ
নড়াইলে বিএনপি নেতার বাড়িতে পেট্রোল বোমা মেরে অগ্নিসংযোগের অভিযোগ
নড়াইল আইনজীবী সমিতির সভাপতি আজিবুর ও সম্পাদক রাজু
নড়াইল আইনজীবী সমিতির সভাপতি আজিবুর ও সম্পাদক রাজু
তাল গাছের স্বল্পতায় অস্তিত্বের লড়াইয়ে বাবুই পাখির বাসা
তাল গাছের স্বল্পতায় অস্তিত্বের লড়াইয়ে বাবুই পাখির বাসা
চীনা ক্যাপ্টেনকে মুক্তি দিলো জাপান
চীনা ক্যাপ্টেনকে মুক্তি দিলো জাপান
নির্বাচনে ভোট কারচুপির অভিযোগ নিষ্পত্তির লক্ষ্যে আদালতে রিটের সিদ্ধান্ত
নির্বাচনে ভোট কারচুপির অভিযোগ নিষ্পত্তির লক্ষ্যে আদালতে রিটের সিদ্ধান্ত
পহেলা ফাল্গুণ ও ভালোবাসা দিবসে রঙিন খাগড়াছড়ি
পহেলা ফাল্গুণ ও ভালোবাসা দিবসে রঙিন খাগড়াছড়ি