সর্বশেষ খবরঃ

ভারতে বজ্রপাতে এক দিনে ৩৮ জনের মৃত্যু

ভারতে বজ্রপাতে এক দিনে ৩৮ জনের মৃত্যু
প্রতিকী ছবি

ভারতের উত্তর প্রদেশ রাজ্যের বিভিন্ন জেলায় বজ্রপাতে এক দিনে অন্তত ৩৮ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে বেশ কয়েক জন। বুধবার ( ১০ জুলাই ) হতাহতের এ ঘটনা ঘটে। ভারতের সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে এ খবর জানিয়েছে।

গত কয়েক দিন ধরেই উত্তর প্রদেশে ভারি বৃষ্টিপাত হচ্ছে। বুধবার বিকাল ৪টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বজ্রপাতসহ ভারি বৃষ্টি হয়েছে রাজ্যের বেশ কয়েকটি জেলায়।

এদিন বজ্রপাতে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে প্রতাপগড় জেলায়। সেখানে ১১ জনের মৃত্যু হয়। এরপরই রয়েছে সুলতানপুর। সেখানে সাত জনের মৃত্যু হয়েছে। শুধু মৃত্যুই নয়, এসব জেলায় বাজ পড়ে ঝলসে গেছে ১২ জনেরও বেশি। নিহতদের বেশির ভাগের বয়স ১৩ থেকে ১৫ বছর।

সাধারণত খামারে কাজ করা, মাছ ধরা, ধান রোপণ,আম কুড়ানোর সময় বা পানি আনতে গিয়ে এসব লোক বজ্রপাতের শিকার হন।

ভারতের আবহাওয়া দপ্তর অবশ্য উত্তর প্রদেশ ও এর পার্শ্ববর্তী রাজ্যে আগামী পাঁচ দিন আরো ব্যাপক বৃষ্টিপাত অব্যাহত থাকার পূর্বাভাস দিয়েছে।

আরো খবর

হীরা খাতুনের অভিযোগ ভিত্তিহীন জানিয়ে যশোর জেলা পুলিশের সংবাদ সম্মেলন
হীরা খাতুনের অভিযোগ ভিত্তিহীন জানিয়ে যশোর জেলা পুলিশের সংবাদ সম্মেলন
সম্পত্তির বন্টন নিয়ে দিনাজপুরে ছেলের হাতে পিতা ও ভাই খুন
সম্পত্তির বন্টন নিয়ে দিনাজপুরে ছেলের হাতে পিতা ও ভাই খুন
বেনাপোলে রাস্তা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হুমকিতে থানায় জিডি
বেনাপোলে রাস্তা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হুমকিতে থানায় জিডি
শার্শায় বিজিবির পৃথক অভিযানে ঔষধসহ চোরাচালানী পণ্য আটক
শার্শায় বিজিবির পৃথক অভিযানে ঔষধসহ চোরাচালানী পণ্য আটক
শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি বন্ধে নীতিমালা প্রণয়নের দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন
শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি বন্ধে নীতিমালা প্রণয়নের দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন
মধু সংগ্রহ কালে সুন্দরবনে বাঘের আক্রমণে মৌয়াল আহত
মধু সংগ্রহ কালে সুন্দরবনে বাঘের আক্রমণে মৌয়াল আহত
শার্শায় কাভার্ডভ্যান ও মোটসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত-২
শার্শায় কাভার্ডভ্যান ও মোটসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত-২
মব সহিংসতা রোধে পুলিশকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবেঃপ্রধানমন্ত্রী
মব সহিংসতা রোধে পুলিশকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবেঃপ্রধানমন্ত্রী