সর্বশেষ খবরঃ

ভাঙ্গায় লালন আনন্দধামে দুর্বৃত্তদের হামলা ও অগ্নিসংযোগ

ভাঙ্গায় লালন আনন্দধামে দুর্বৃত্তদের হামলা ও অগ্নিসংযোগ
ভাঙ্গায় লালন আনন্দধামে দুর্বৃত্তদের হামলা ও অগ্নিসংযোগ

মাহমুদুর রহমান তুরান ( ফরিদপুর ) জেলা প্রতিনিধি :: ফরিদপুরের ভাঙ্গায় রাতের আঁধারে লালন আনন্দধামে হামলা করে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা।

আজ বুধবার ভোরে উপজেলার কাউলিবেড়া ইউনিয়নের মোটরা গ্রামে এ ঘটনা ঘটে।এই হামলা ও অগ্নিসংযোগে পুড়ে গেছে মহাত্মা লালন ফকিরের ছবি, বেশ কিছু মূল্যবান গ্রন্থ ও জার্নাল। পুড়িয়ে দেওয়া হয়,একতারা,দোতারা, বায়া, জুড়ি, গিটারসহ বেশ কিছু বাদ্যযন্ত্র। ভাঙচুর করা হয় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ভাস্কর্য।

২০১৩ সালে কাউলিবেড়া ইউনিয়নের মোটরা গ্রামে ৫১ শতাংশ জমির ওপর এ লালন আনন্দধাম প্রতিষ্ঠা করেন সদরপুর সরকারি কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক সৈয়দ জাহিদ হাসান (৪২)।

এই আনন্দধামে নিয়মিত পাঠচক্র, লোকসাহিত্য নিয়ে গবেষণাসহ লোক গান ও লালন সংগীত, রবীন্দ্র-নজরুল-জসীমউদ্দীন জন্মজয়ন্তী পালনসহ বিভিন্ন কার্যক্রম পরিচালিত হয়ে আসছিল। এসব আসরে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, গবেষক ও শিক্ষার্থীরা সমবেত হয়ে বিভিন্ন কাজ পরিচালনা করতেন।

লালন আনন্দধাম প্রতিষ্ঠাতা সৈয়দ জাহিদ হাসান জানান, আনন্দধামটি সীমানা প্রাচীর দিয়ে ঘেরা। ধারণা করা হচ্ছে দুর্বৃত্তরা গাছ বেয়ে ভেতরে ঢুকে এ ঘটনা ঘটিয়েছে। তারা আনন্দধামের বিভিন্ন কক্ষ থেকে বই ও বাদ্যযন্ত্র এক জায়গায় এনে আগুন ধরিয়ে দেয়। এর আগেও একদল দুর্বৃত্ত এ আনন্দধামের সিসি ক্যামেরাগুলি ভাঙচুর করে।

তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরেই এলাকার একাধিক গোষ্ঠী লালন আনন্দধামে হামলা করার অপেক্ষায় ছিল। গত ১২ সেপ্টেম্বর সামাজিকে যোগাযোগ মাধ্যম ফেসবুকে আনন্দধামে হামলা করার হুমকি দিয়েছিল।এ ব্যাপারে আইনি পদক্ষেপ নেওয়া হবে।

ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি ) মোঃ মোকছেদুর রহমান বলেন, বিষয়টি আমার জানা নেই। আমি দ্রুত এ বিষয়টি জেনে প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছি।

আরো খবর

বেনাপোল জুড়ে শোভা পাচ্ছে দাঁড়িপাল্লা টাওয়ার
বেনাপোল জুড়ে শোভা পাচ্ছে দাঁড়িপাল্লা টাওয়ার
বিএনপি সরকার গঠন করলে ফরিদপুরকে বিভাগ করা হবেঃ তারেক রহমান
বিএনপি সরকার গঠন করলে ফরিদপুরকে বিভাগ করা হবেঃ তারেক রহমান
শ্যামনগরে জামায়াত প্রার্থী গাজী নজরুল ইসলামের সংবাদ সম্মেলন
শ্যামনগরে জামায়াত প্রার্থী গাজী নজরুল ইসলামের সংবাদ সম্মেলন
খাগড়াছড়িতে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১
খাগড়াছড়িতে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১
শার্শায় পুতে রাখা বোমার বিস্ফোরণে দুই শ্রমিক আহত
শার্শায় পুতে রাখা বোমার বিস্ফোরণে দুই শ্রমিক আহত
নারীদের মোটরসাইকেল চালানোর অনুমতি দিলো ইরান
নারীদের মোটরসাইকেল চালানোর অনুমতি দিলো ইরান
তেরখাদায় সরকারি কর্মচারীদের কর্মবিরতি ও বিক্ষোভ কর্মসূচি
তেরখাদায় সরকারি কর্মচারীদের কর্মবিরতি ও বিক্ষোভ কর্মসূচি
খাগড়াছড়িতে গণভোটের প্রচারে জেলা ইমাম সম্মেলন
খাগড়াছড়িতে গণভোটের প্রচারে জেলা ইমাম সম্মেলন