সর্বশেষ খবরঃ

ভাঙ্গায় ডাকাত সর্দারসহ দুই ডাকাত গ্রেফতার ও মালামাল উদ্ধার

ভাঙ্গায় ডাকাত সর্দারসহ দুই ডাকাত গ্রেফতার ও মালামাল উদ্ধার
ভাঙ্গায় ডাকাত সর্দারসহ দুই ডাকাত গ্রেফতার ও মালামাল উদ্ধার

মাহমুদুর রহমান তুরান ( ফরিদপুর ) জেলা প্রতিনিধি :: ফরিদপুরের ভাঙ্গায় ডাকাত সর্দার সহ দুই ডাকাত সদস্যকে গ্রেফতার করেছে ভাঙ্গা থানা পুলিশ।এ সময় ডাকাতি হওয়া একটি ট্রাক ও ৩৭ ব্যারেল সোয়াবিন তৈল উদ্ধার করা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দিবাগত রাতে নারায়ণগঞ্জের পাগলা এলাকা থেকে ডাকাত সর্দার জুয়েল হোসেন ও একই জেলার সোনারগাও থানা এলাকার সাব্বির আহমেদকে গ্রেফতার করা হয়।

আটকৃতরা হল, পটুয়াখালী জেলার গলাচিপা থানার আলাদিন বাজার এলাকার জাকির হোসেনের পুত্র ডাকাত সরদার জুয়েল হোসেন ( ৩০ ) ও নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও থানা এলাকার সাহাদাৎ হোসেনের পুত্র মোঃ সাব্বির আহম্মেদ ( ৩২ )।

ভাঙ্গা থানার এস,আই মোশারফ হোসেন জানান, ভাঙ্গা থানা এলাকায় গভীর রাতে মহাসড়কে একদল ডাকাত তেল ভর্তি একটি ট্রাক ডাকাতি করে নিয়ে যায়। সংবাদ পেয়ে ভাঙ্গা থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্য প্রযুক্তির সহায়তায় ডাকাত সর্দার শাহাদাত হোসেন ও তার সহযোগী সাব্বির আহমেদকে ঢাকার নারায়ণগঞ্জ এলাকা থেকে তাদের দুইজনকে গ্রেফতার করতে সক্ষম হই। এ ঘটনায় ভাঙ্গা থানায় একটি ডাকাতি মামলার রুজু করা হয়েছে।

আরো খবর

হিলফুল ফুজুল ডোনেশন বক্স এর উদ্যোগে বেনাপোলে বৃক্ষ রোপণ
হিলফুল ফুজুল ডোনেশন বক্স এর উদ্যোগে বেনাপোলে বৃক্ষ রোপণ
রাষ্ট্রপতির পদত্যাগপত্র গ্রহণ করেছিঃ স্পিকার
রাষ্ট্রপতির পদত্যাগপত্র গ্রহণ করেছিঃ স্পিকার
নড়াইলে ইউপি সদস্যকে কুপিয়ে খুন
নড়াইলে ইউপি সদস্যকে কুপিয়ে খুন
এমপি গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে শ্যামনগরে বিক্ষোভ মিছিল
এমপি গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে শ্যামনগরে বিক্ষোভ মিছিল
দিনাজপুরের চিরিরবন্দরে মিল ও ওয়ার্কশপে ভয়াবহ আগুন
চিরিরবন্দরে মিল ও ওয়ার্কশপে ভয়াবহ আগুন
মোবাইল দিয়েই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
মোবাইল দিয়েই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
খাগড়াছড়িতে সেনাবাহিনীর অনুদান পেল শিক্ষার্থী, রোগী,ব্যবসায়ী ও ধর্মীয় প্রতিষ্ঠান
খাগড়াছড়িতে সেনাবাহিনীর অনুদান পেল শিক্ষার্থী, রোগী,ব্যবসায়ী ও ধর্মীয় প্রতিষ্ঠান
বিশ্বজুড়ে নিজ নাগরিকদের সতর্ক থাকার নির্দেশ যুক্তরাষ্ট্রের
বিশ্বজুড়ে নিজ নাগরিকদের সতর্ক থাকার নির্দেশ যুক্তরাষ্ট্রের