সর্বশেষ খবরঃ

ভাইবোনছড়া বলং হামারি উচ্চ বিদ্যালয়ে সেনা বাহিনীর শিক্ষা সামগ্রী বিতরণ

ভাইবোনছড়া বলং হামারি উচ্চ বিদ্যালয়ে সেনা বাহিনীর শিক্ষা সামগ্রী বিতরণ
ভাইবোনছড়া বলং হামারি উচ্চ বিদ্যালয়ে সেনা বাহিনীর শিক্ষা সামগ্রী বিতরণ

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক ( খাগড়াছড়ি ) জেলা প্রতনিধি :: শিক্ষা উন্নয়ন ও ভবিষ্যৎ প্রজন্ম গঠনে মানবিক সহায়তার অংশ হিসেবে খাগড়াছড়ির ভাইবোনছড়া বলং হামারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করেছে খাগড়াছড়ি সদর সেনা জোন।

বুধবার( ১৪ জানুয়ারি )সকালে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে খাগড়াছড়ি সদর জোনের লেফটেন্যান্ট মোঃ নাহিদ হাসান শিক্ষার্থীদের হাতে শিক্ষা সামগ্রী তুলে দেন। এ সময় শিক্ষার্থীদের চোখে-মুখে আনন্দ ও উচ্ছ্বাস ফুটে ওঠে।

বিতরণকালে লেফটেন্যান্ট নাহিদ হাসান বলেন,শিক্ষার্থীরাই জাতির ভবিষ্যৎনিয়মিত অধ্যয়ন,শৃঙ্খলা ও নৈতিকতা বজায় রেখে নিজেদের যোগ্য ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে তিনি শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, “শিক্ষার আলো ছড়িয়ে পড়লেই সমাজে শান্তি ও উন্নয়ন নিশ্চিত হয়।

অনুষ্ঠান শেষে খাগড়াছড়ি সদর জোনের পক্ষ থেকে অত্র এলাকার শিব মন্দির পরিদর্শন করা হয়। পরিদর্শনকালে স্থানীয় নিরাপত্তা পরিস্থিতি ও সার্বিক অবস্থা খতিয়ে দেখা হয়। এ সময় এলাকাবাসীর সঙ্গে মতবিনিময় করে সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেওয়া হয়।

এলাকাবাসী ও বিদ্যালয় কর্তৃপক্ষ এ ধরনের উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, শিক্ষার্থীদের জন্য এ সহায়তা তাদের পড়াশোনায় উৎসাহ বাড়াবে এবং শিক্ষা ক্ষেত্রে ইতিবাচক প্রভাব ফেলবে।

বাংলাদেশ সেনাবাহিনী শিক্ষা উন্নয়ন, সামাজিক সম্প্রীতি ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে নিয়মিতভাবে এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।

আরো খবর

বেনাপোল কাস্টমস হাউসের দুই কর্মকর্তা ক্লোজড!নেপথ্য শুল্ক ফাঁকিতে সহায়তা
বেনাপোল কাস্টমস হাউসের দুই কর্মকর্তা ক্লোজড!নেপথ্য শুল্ক ফাঁকিতে সহায়তা
ঝিনাইদহে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা
ঝিনাইদহে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা
কক্সবাজারে সাঁড়াশি অভিযানে গ্রেপ্তার-২২
কক্সবাজারে সাঁড়াশি অভিযানে গ্রেপ্তার-২২
বিচ্ছেদের ইঙ্গিত দিলেন টলিউডের নির্মাতা সৃজিত
বিচ্ছেদের ইঙ্গিত দিলেন টলিউডের নির্মাতা সৃজিত
মাদ্রাসা ছাত্রকে বলাৎকারের অভিযোগে নড়াইলে শিক্ষক গ্রেফতার
মাদ্রাসা ছাত্রকে বলাৎকারের অভিযোগে নড়াইলে শিক্ষক গ্রেফতার 
উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প থেকে অস্ত্র-গুলিসহ আরসা সদস্য গ্রেপ্তার
উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প থেকে অস্ত্র-গুলিসহ আরসা সদস্য গ্রেপ্তার
শাপলা চত্বরে ১১ দলীয় জোটের লংমার্চের সমাবেশ শুরু
শাপলা চত্বরে ১১ দলীয় জোটের লংমার্চের সমাবেশ শুরু
দিনাজপুরে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপন
দিনাজপুরে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপন