সর্বশেষ খবরঃ

ব্রাজিলে বিমান বিধ্বস্তে নিহত ১২

ব্রাজিলে বিমান বিধ্বস্তে নিহত ১২
ব্রাজিলে বিমান বিধ্বস্তে নিহত ১২

ব্রাজিলের উত্তর-পশ্চিমাঞ্চলীয় অ্যাক্রে প্রদেশে রোববার একটি বিমান দুর্ঘটনায় এক শিশুসহ অন্তত ১২ জনের মৃত্যু হয়েছে। সোমবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।এ নিয়ে দুই মাসেরও কম সময়ের মধ্যে ব্রাজিলে দ্বিতীয়বারের মতো কোনও বিমান বিধ্বস্ত হলো।

অ্যাক্রে রাজ্য সরকারের একটি বিবৃতিতে বলা হয়েছে, বিমানটি একটি একক ইঞ্জিন সেসনা ক্যারাভান ছিল এবং এটি রিও ব্র্যাঙ্কো বিমানবন্দরের কাছে বিধ্বস্ত হয়।

বিমানটিতে নয়জন প্রাপ্তবয়স্ক এবং একটি শিশু যাত্রী এবং পাইলট ও সহ-পাইলট ছিলেন। এই ১২ জনের সবাই ঘটনাস্থলে মারা গেছেন। যাত্রীদের জাতীয়তা কী তা এখনও স্পষ্ট নয়। দুর্ঘটনার বিষয়টি তদন্ত করা হবে বলে ঘোষণা দিয়েছে প্রাদেশিক সরকার।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বিমানটির আঘাতে আগুনে জ্বলে ওঠে এবং পেরু ও বলিভিয়ার সঙ্গে ব্রাজিলের সীমান্তের কাছে একটি প্রত্যন্ত অঞ্চলে বনে আগুনের সৃষ্টি করে।

এর আগে চলতি বছর সেপ্টেম্বরে অ্যামাজনাস প্রদেশে একটি ছোট জেট বিমান বিধ্বস্ত হলে ১৪ জন নিহত হয়েছিলেন। সেই দুর্ঘটনায় নিহত ১২ যাত্রীর সবাই ছিলেন ব্রাজিলীয় পর্যটক এবং অন্য দুজন ছিলেন ক্রু সদস্য।

আরো খবর

বনবিভাগের ছোড়া গুলিতে সুন্দরবনের কাঁকড়া আহরণকারীর মৃত্যু
বনবিভাগের ছোড়া গুলিতে সুন্দরবনের কাঁকড়া আহরণকারীর মৃত্যু
মাঝ-আকাশে মুখোমুখি সংঘর্ষে বিধ্বস্ত দুই মার্কিন যুদ্ধবিমান
মাঝ-আকাশে মুখোমুখি সংঘর্ষে বিধ্বস্ত দুই মার্কিন যুদ্ধবিমান
শার্শায় পুলিশের হাতে নেশা জাতীয় সিরাপসহ মাদকব্যবসায়ী গ্রেফতার
শার্শায় পুলিশের হাতে নেশা জাতীয় সিরাপসহ মাদকব্যবসায়ী গ্রেফতার
রামগড়ে সেনা অভিযানে অস্ত্র ও গুলি উদ্ধারসহ আটক-৩
রামগড়ে সেনা অভিযানে অস্ত্র ও গুলি উদ্ধারসহ আটক-৩
দিনাজপুরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
দিনাজপুরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
নড়াইলে ইয়াবা ট্যাবলেটসহ দুইজন গ্রেফতার
নড়াইলে ইয়াবা ট্যাবলেটসহ দুইজন গ্রেফতার
সুন্দরবনে মুক্তিপণের দাবিতে ৮ জেলেকে অপহরণ 
সুন্দরবনে মুক্তিপণের দাবিতে ৮ জেলেকে অপহরণ 
খাগড়াছড়িতে সেনাবাহিনীর বিশেষ অভিযানে বিপুল অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার
খাগড়াছড়িতে সেনাবাহিনীর বিশেষ অভিযানে বিপুল অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার